- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুযায়ী প্রতি ৫ বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘ ৯ বছর পর ১৯৪৬ সালে ভারতবর্ষে দ্বিতীয় প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের গুরুত্ব নিম্নে আলোচনা করা হলো:
১. প্রাদেশিক স্বায়ত্তশাসন ১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের মাধ্যমে প্রদেশে পুনরায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সরকার গঠিত হয়। এ নির্বাচনের মাধ্যমে প্রাদেশিক স্বায়ত্তশাসন আরও গতিশীল ও শক্তিশালী হয়।
২. প্রদেশে পুনরায় দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠা: ১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের মাধ্যমে প্রদেশে পুনরায় দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠা করা হয়। মন্ত্রীদের সকল কাজের জন্য জনগণের ভোটে নির্বাচিত আইনসভার সদস্যদের কাছে দায়ী করা হয়। এর মাধ্যমে প্রদেশগুলোতে পুনরায় দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
৩. পাকিস্তান প্রতিষ্ঠা ইস্যু: ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগ পাকিস্তান ইস্যুর ভিত্তিতে নির্বাচন করে। নির্বাচনের ফলাফল মুসলিম লীগের পাকিস্তান দাবির যৌক্তিকতা প্রমাণ করে। বাংলায় মুসলিম লীগের বিজয় সম্ভব হয়েছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের যোগ্য নেতৃত্বের কারণে। সুতরাং পাকিস্তান প্রতিষ্ঠার ক্ষেত্রে ১৯৪৬ সালের নির্বাচনের ব্যাপক গুরুত্ব রয়েছে।
৪. ভারত স্বাধীনতা ১৯৪৬ সালের নির্বাচনে কংগ্রেস ৭টি প্রদেশে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ সময় কংগ্রেস ভারতবর্ষে প্রধান রাজনৈতিক দল হিসেবে ব্রিটিশ সরকারের নিকট ভারতবর্ষের স্বাধীনতা দাবি করে। তাই বলা যায় যে, ভারতের স্বাধীনতার ক্ষেত্রেও ১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব রয়েছে অপরিসীম।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


