Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
ভারত শাসন আইন, ১৯৩৫

ব্রিটিশ ভারতের সাংবিধানিক অগ্রগতির ইতিহাসে ১৯৩৫ সালের ভারত শাসন আইন বিশেষ স্থান দখল করে আছে। ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের সুদীর্ঘ যাত্রাপথে এ আইনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য করা হয়। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের ওপর ভিত্তি করেই পরবর্তীতে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা আইন প্রণীত হয়।

১৯১৯ সালের ভারত শাসন আইন ভারতীয়দের প্রত্যাশা পূরণ করতে পারে নি। তাই এ আইনের কার্যকারিতা পর্যালোচনা এবং ভারতের জন্য ভবিষ্যৎ সংবিধান সম্পর্কে সুপারিশ পেশের দায়িত্ব অর্পণ করে ব্রিটিশ সরকার ১৯২৭ সালে স্যার জন সাইমনের (Sir John Simon) নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিশন গঠন করে, যা 'সাইমন কমিশন' নামে পরিচিত। এ কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয় নেতৃবর্গ একে All-white Commission বা 'শ্বেতাঙ্গ কমিশন' নামে অভিহিত করে। কিন্তু সাইমন কমিশনের রিপোর্ট কংগ্রেস বা মুসলিম লীগ কোনো দলই গ্রহণ করে নি। অধিকন্তু, কংগ্রেস পণ্ডিত মতিলাল নেহেরুকে সভাপতি করে ভারতের জন্য একটি সংবিধানের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করে। এ কমিটি ১৯২৮ সালের আগস্ট মাসে একটি রিপোর্টও পেশ করে, যা 'নেহেরু রিপোর্ট' ন পরিচিত। কিন্তু এ রিপোর্টে মুসলমানদের দাবি পূরণ না হওয়ায় মুসলিম নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করেন।

১৯২৯ সালে মুসলিম লীগের পক্ষ থেকে জিন্নাহ তাঁর 'চৌদ্দ দফা' কর্মসূচি পেশ করেন। নেহেরু রিপোর্ট এবং চৌদ্দ দফা প্রকাশিত হলে ভারতবর্ষে শাসনতান্ত্রিক অচলাবস্থা ও সংকট সৃষ্টি হয়। তাছাড়া ১৯৩০ সাল থেকে ব্রিটিশদের বিরুদ্ধে গান্ধীর 'আইন অমান্য আন্দোলন' শুরু হয়। এ অবস্থায় ভারতের শাসনতান্ত্রিক সমস্যা নিরসনের লক্ষ্যে ব্রিটিশ সরকার ১৯৩০-৩২ সালের মধ্যে পর পর তিনটি গোলটেবিল বৈঠকের ব্যবস্থা করে ভারতীয়দের মনোভাব জানার চেষ্টা করেন। গোলটেবিল বৈঠকের ফলাফল ভারতীয় জনগণকে অবহিত করবার জন্য ব্রিটিশ সরকার একটি 'শ্বেতপত্র' (White paper) প্রকাশ করেন। এর শিরোনাম ছিল 'ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাবসমূহ'। এ শ্বেতপত্রের প্রস্তাবসমূহের পরীক্ষা-নিরীক্ষা এবং সে সম্পর্কে রিপোর্ট পেশ করার জন্য ১৯৩৩ সালে একটি যুক্ত নির্বাচন কমিটি গঠন করা হয়। এ কমিটি দেশীয় রাজ্যগুলো থেকে ৭ জন এবং ব্রিটিশ ভারত থেকে ২১ জন প্রতিনিধিকে ইংল্যান্ডে আমন্ত্রণ জানান এবং তাদের পরামর্শ গ্রহণ করেন। দীর্ঘ আলাপ-আলোচনার পর যুক্ত নির্বাচন কমিটি ১৯৩৪ সালের ২২ নভেম্বর একটি রিপোর্ট পেশ করে। যুক্ত নির্বাচন কমিটির রিপোর্টের ভিত্তিতে ভারত সচিব স্যামুয়েল হোর (Sir Samuel Houre) একটি বিল আকারে ১৯৩৫ সালের ৪ ফেব্রুয়ারি ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষ কমন্স সভায় উত্থাপন করেন। অতঃপর ৪ জুন কমন্স সভায় এবং ২৪ জুলাই আইন সভায় উচ্চ কক্ষ লর্ড সভায় 'ভারত শাসন আইন' পাশ হয়। ১৯৩৫ সালের ২ আগস্ট বিলটি রাজকীয় অনুমোদন লাভ করে, যা ১৯৩৫ সালের ভারত শাসন আইন নামে পরিচিত।

ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল - অন্যান্য প্রশ্ন
ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন
ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পটভূমি
পলাশীর যুদ্ধ
ভারতীয় কাউন্সিল আইন, ১৮৬১
১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ
১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইনের গুরুত্ব
ভারতীয় কাউন্সিল আইন, ১৮৯২
১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের প্রধান বৈশিষ্ট্যসমূহ
১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের গুরুত্ব
ভারতীয় জাতীয় কংগ্রেস, ১৮৮৫
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য
ভারতীয় জাতীয় কংগ্রেসের বিকাশধারা
ভারতীয় জাতীয় কংগ্রেস কার্যক্রম
ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার গুরুত্ব
বঙ্গভঙ্গ, ১৯০৫
বঙ্গভঙ্গের কারণ
বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া
বঙ্গভঙ্গের ফলাফল
বঙ্গভঙ্গ রদের কারণ
রদের প্রতিক্রিয়া
মুসলিম লীগ, ১৯০৬
'মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য
মুসলিম লীগের কার্যক্রম
মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্ব
মর্লে-মিন্টো সংস্কার আইন, ১৯০৯
ভারত শাসন আইন, ১৯১৯
১৯১৯ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ
দ্বৈতশাসন
দ্বৈতশাসন ব্যর্থতার কারণ
খিলাফত আন্দোলন
অসহযোগ আন্দোলন
বেঙ্গল প্যাক্ট, ১৯২৩
নেহেরু রিপোর্ট
জিন্নাহর চৌদ্দ দফা
গোল টেবিল বৈঠক
ভারত শাসন আইন, ১৯৩৫
১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য
১৯৩৫ সালের ভারত শাসন আইনের গুরুত্ব
১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা
গভর্নর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলি
প্রাদেশিক নির্বাচন, ১৯৩৭
১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের প্রেক্ষাপট
১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল
১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব
জিন্নাহর 'দ্বিজাতিতত্ত্ব'
দ্বিজাতিতত্ত্বের তাৎপর্য
১৯৪০ সালের লাহোর প্রস্তাব
লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট
লাহোর প্রস্তাব
লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য
মূল লাহোর প্রস্তাবের সংশোধন
লাহোর প্রস্তাবের গুরুত্ব
স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে লাহোর প্রস্তাবের গুরুত্ব
মন্ত্রিমিশন পরিকল্পনা, ১৯৪৬
মন্ত্রিমিশন পরিকল্পনার প্রেক্ষাপট
মন্ত্রিমিশন পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ
মন্ত্রিমিশন পরিকল্পনার ব্যর্থতার কারণ
প্রাদেশিক নির্বাচন, ১৯৪৬
১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচন
১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের ফলাফল
১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব
স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ, ১৯৪৭
স্বাধীন- অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগের প্রেক্ষাপট
স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার ব্যর্থতার কারণ
ভারত স্বাধীনতা আইন, ১৯৪৭
১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ
১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের গুরুত্ব
কত সালে 'বেঙ্গল প্যাক্ট' চুক্তি স্বাক্ষরিত হয়? (জ্ঞানমূলক)
মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত জন? (জ্ঞানমূলক)
সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়? (জ্ঞানমূলক)
দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা কে? (জ্ঞানমূলক)
দ্বৈতশাসন কী? (জ্ঞানমূলক)
বঙ্গভঙ্গ কী? (জ্ঞানমূলক)
মর্লে-মিন্টো সংস্কার আইন কী? (জ্ঞানমূলক)
কত সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠন করা হয়েছিল? (জ্ঞানমূলক)
প্রাদেশিক স্বায়ত্তশাসন কাকে বলে? (জ্ঞানমূলক)
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? (জ্ঞানমূলক)
ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? (জ্ঞানমূলক)
লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? (জ্ঞানমূলক)
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ভারতবর্ষে আগমন করে? (জ্ঞানমূলক)
বঙ্গভঙ্গের সমর্থনে মুসলমানদের সংগঠিত করেন কে? (জ্ঞানমূলক)
পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়? (জ্ঞানমূলক)
কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে? (জ্ঞানমূলক)
বঙ্গভঙ্গপূর্ব ভারতবর্ষের অবিভক্ত প্রদেশটির নাম কী ছিল? (জ্ঞানমূলক)
সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? (জ্ঞানমূলক)
বঙ্গভঙ্গ কখন হয়? (জ্ঞানমূলক)
দ্বিজাতিতত্ত্ব কী? (জ্ঞানমূলক)
বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল? (জ্ঞানমূলক)
মন্ত্রিমিশন কত সালে ভারতবর্ষে আগমন করে? (জ্ঞানমূলক)
মর্লি-মিন্টোর সংস্কার আইন কখন প্রণীত হয়? (জ্ঞানমূলক)
ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? (জ্ঞানমূলক)
Vernacular Press Act কত সালে পাশ করা হয়েছিল? (জ্ঞানমূলক)
চিরস্থায়ী বন্দোবস্ত কে জারি করেন? (জ্ঞানমূলক)
Legislative Council-এর অর্থ কী? (জ্ঞানমূলক)
বঙ্গভঙ্গ রদ করেন কে? (জ্ঞানমূলক)
All India Muslim Education Conference-এর অর্থ কী? (জ্ঞানমূলক)
বেঙ্গল প্যাক্টের রূপকার কে? (জ্ঞানমূলক)
অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? (জ্ঞানমূলক)
দ্বৈতশাসনের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)
চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রবর্তন করা হয় কত সালে? (জ্ঞানমূলক)
ভাস্কো দা-গামা কোন দেশের নাগরিক ছিলেন? (জ্ঞানমূলক)
মহারানি ভিক্টোরিয়া কত সালে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন? (জ্ঞানমূলক)
১৯১৯ সালে ভারত শাসন আইন কী নামে পরিচিত ছিল? (জ্ঞানমূলক)
১৯১৯ সালের আইনের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? (জ্ঞানমূলক)
N. C. Roy-এর বইয়ের নাম কী? (জ্ঞানমূলক)
দ্বৈতশাসনের মূল লক্ষ্য কী ছিল? (জ্ঞানমূলক)
সাইমন কমিশন কত সালে গঠন করা হয়? (জ্ঞানমূলক)
প্রাদেশিক স্বায়ত্তশাসনের মূলকথা কী ছিল? (জ্ঞানমূলক)
১৯৪৬ সালের মিশনকে কোন নামে অভিহিত করা হয়? (জ্ঞানমূলক)
বঙ্গভঙ্গ বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
দ্বিজাতিতত্ত্ব বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
মুসলিম লীগ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? (অনুধাবনমূলক)
কেন ব্রিটিশ সরকার ভাগ কর ও শাসন কর নীতি গ্রহণ করেছিল? (অনুধাবনমূলক)
১৯৩৫ সালে প্রবর্তিত ভারতীয় প্রাদেশিক শাসন কীরূপ ছিল? (অনুধাবনমূলক)
লাহোর প্রস্তাব বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
দ্বৈতশাসন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
মুসলিম লীগ নামক রাজনৈতিক দলটি কেন গঠিত হয়েছিল? (অনুধাবনমূলক)
স্বদেশি আন্দোলন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
বঙ্গভঙ্গের যেকোনো একটি কারণ ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
'ভাগ কর, শাসন কর' নীতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
ফরায়েজি আন্দোলন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণটি ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
লাহোর প্রস্তাবের মূলকথা কী ছিল? (অনুধাবনমূলক)
১৮৬১ সালের ভারতীয় পরিষদ আইনের একটি ধারা ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
লাহোর প্রস্তাবের যেকোনো একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
বঙ্গভঙ্গ রদের কারণগুলো কী ছিল? (অনুধাবনমূলক)
লাহোর প্রস্তাবকে 'পাকিস্তান প্রস্তাব' নামে অভিহিত করা হয় কেন? (অনুধাবনমূলক)
সূর্যাস্ত আইন বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
চিরস্থায়ী বন্দোবস্ত কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
'সাইমন কমিশন' কী? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

পলাশীর যুদ্ধে কে পরাজিত হন?

শহীদ তিতুমীর

সম্রাট জাহাঙ্গীর

নবাব সিরাজউদ্দৌলাহ

লর্ড ক্লাইভ

মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-

অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা

ব্রিটিশদের সাথে আন্দোলন করা

গণসচেতনতা সৃষ্টি করা

পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা

বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?

মুসলমানদের অভিমান

হিন্দুদের বিজয়

ব্রিটিশ স্বার্থের রাজনীতি

বাঙালিদের মোহভঙ্গ

"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?

মহাত্মা গান্ধী

মোহাম্মদ আলী জিন্নাহ্

সুভাষ চন্দ্র বসু

জওহরলাল নেহেরু

কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?

লর্ড কার্জন

লর্ড ডালহৌসি

লর্ড মাউন্ট ব্যাটেন

লর্ড ওয়ারেন হেস্টিংস

ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-

ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা

মুসলমানদের স্বার্থ রক্ষা করা

হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা

অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা

কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?

লর্ড বেন্টিঙ্ক

স্যার স্ট্যাফোর্ড ক্রিপস

লর্ড মর্লে

লর্ড মিন্টো

কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?

নবাব স্যার সলিমুল্লাহ

লর্ড কার্জন

নবাব আব্দুল লতিফ

নবাব ভিকারুল মুলক