- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন ব্রিটিশ ভারতের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে, এ আইনের মাধ্যমেই ভারতবর্ষের জনগণ প্রথমবারের মতো শাসনব্যবস্থার সাথে সীমিত আকারে হলেও সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়। এ আইনের মাধ্যমেই সর্বপ্রথম প্রতিনিধিত্বশীল (Representative) শাসনব্যবস্থার সূচনা হয়। লর্ড কার্জন (Lord Curzon) ব্রিটিশ কমন্সসভায় প্রদত্ত এক বক্তব্যে এ আইনের বাস্তবায়ন ধারা এবং প্রয়োগ ক্ষেত্রে এর সাফল্যে পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেন। তাঁর মতে, এ আইনটি ছিল অনেকাংশে যথার্থ এবং এটা এর রচয়িতাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। গুরমুখ নিহাল সিং (Gurmukh Nihal Singh) এ আইন সম্পর্কে বলেছেন যে, "ভারতের আইনসভা পদ্ধতির ইতিহাসে ১৮৬১ সাল এক ঐতিহাসিক (Historic) বছর।" এ আইনের মাধ্যমে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তর পরিচালনার দায়িত্ব অর্পণ করার ফলে ভারতে ভবিষ্যতের ক্যাবিনেট প্রথার সূচনা ঘটে। এ আইন বলে গভর্নর জেনারেল ১৮৬২ সালে বেনারসের রাজা, পাতিয়ালার মহারাজা এবং দিনকর রায়কে নতুন ব্যবস্থাপক সভার সদস্য মনোনীত করায় ভারতীয় অভিজাত শ্রেণি সন্তুষ্ট হয়। ফলে ব্রিটিশ সরকারের সাথে তাদের বন্ধুত্বের মনোভাব সৃষ্টি হতে থাকে। তবে ১৮৬১ সালের ভারত শাসন আইন ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নি। কেননা এ আইনে গভর্নর জেনারেল ও গভর্নরের নিরঙ্কুশ কর্তৃত্ব বহাল ছিল। এতদসত্ত্বেও এ আইন ছিল ব্রিটিশ ভারতের সাংবিধানিক ক্রমবিকাশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


