- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মূল লাহোর প্রস্তাবে ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম অঞ্চল নিয়ে 'স্বাধীন রাষ্ট্রসমূহ' (Independent States) গঠন করার কথা বলা হয়। এ প্রস্তাবে কোথাও একটি মুসলিম রাষ্ট্রের বা পাকিস্তান শব্দের উল্লেখ ছিল না। কিন্তু এ প্রস্তাব গৃহীত হওয়ার পর মুসলিম লীগ এর অন্য রূপ ব্যাখ্যা দিতে থাকে। জিন্নাহ শীঘ্রই এক সংবাদ সম্মেলনে লাহোর প্রস্তাবকে এভাবে ব্যাখ্যা করেন। ভারতের পশ্চিম-ভাগের মুসলিম-প্রধান প্রদেশগুলো এবং পূর্বভাগের মুসলিম প্রধান বাংলা ও আসামকে নিয়ে পাকিস্তান একটি যুক্তরাষ্ট্রই হবে। পরবর্তীতে লন্ডনের পত্র-পত্রিকাগুলোও লাহোর প্রস্তাবকে 'পাকিস্তান প্রস্তাব' নামে অভিহিত করে। অবশেষে ১৯৪৬ সালের ৯ এপ্রিল মুসলিম লীগের আইন প্রণেতাগণের সম্মেলনে একাধিক স্বাধীন রাষ্ট্র কথাটি সংশোধন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব গৃহীত হয়। উক্ত অধিবেশনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী যে প্রস্তাব করেন তা ছিল ভারতের উত্তর-পূর্ব বাংলা ও আসাম এবং উত্তর-পশ্চিমে পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তানকে নিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠন করা হবে। এ নতুন রাষ্ট্রের নাম হবে পাকিস্তান। এ বিশেষ কনভেনশন কমিটির সভায় বাংলার মুসলিম লীগ নেতা আবুল হাশিম উল্লিখিত সংশোধনী প্রস্তাবের সমালোচনা করে বলেন যে, মুসলিম লীগের টিকিটে নির্বাচিত আইনসভার সদস্যদের ১৯৪০ সালের মূল লাহোর প্রস্তাব সংশোধনের ক্ষমতা এ বিশেষ কনভেনশন কমিটির নেই। তিনি আরও বলেন, "অন্য একটি রাষ্ট্রের প্রায় এক হাজার মাইল ভূ-ভাগ দ্বারা বিচ্ছিন্ন দুটি দূরবর্তী অঞ্চল নিয়ে কখনো একটি রাষ্ট্র গঠিত হতে পারে না।" এসময় মোহাম্মদ আলী জিন্নাহ বুঝানোর চেষ্টা করেন যে, অসাবধানতাবশত এবং ছাপার ভুলে State শব্দটির সাথে অক্ষরটি যুক্ত হয়েছিল। কিন্তু মূল লাহোর প্রস্তাবটি পরীক্ষা করে দেখা গেছে যে, বারবার সেখানে States শব্দটি ব্যবহার করা হয়েছে। শব্দ পরিবর্তনের এ ঘটনা ছিল মূলত উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


