- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বঙ্গভঙ্গ রদকে একদিকে হিন্দুরা স্বাগত জানায় অন্যদিকে মুসলমানরা ক্ষুব্ধ ও হতাশ হয়। নিম্নে বঙ্গভঙ্গ রদ সম্পর্কে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়া আলোচনা করা হলো:
১. হিন্দুদের প্রতিক্রিয়া: বঙ্গভঙ্গ রদের ঘোষণাকে ভারতীয় জাতীয় কংগ্রেস স্বাগত জানায়। হিন্দু জনগণ এর ফলে খুবই উৎফুল্ল হয়। অনেক ধর্মান্ধ ও উগ্র কংগ্রেসী নেতা একে হিন্দু জাতীয়তাবাদের বিজয় বলে ভাবতে শুরু করেন। ব্যবসায়ী, আইনজীবী ও বিত্তশালীরা খুবই আনন্দিত হয়। কেননা তারা তাদের হারানো প্রতিপত্তি ফিরে পায়। বৈষয়িক স্বার্থ নিয়ে তারা যে আতঙ্কিত ছিল ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের ফলে তার অবসান হয় এবং তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাবেরও পরিবর্তন হয়।
২. মুসলমানদের প্রতিক্রিয়া: ১৯১১ সালের ১২ ডিসেম্বর বঙ্গভঙ্গ রদের ঘোষণা মুসলমান জনগণকে বিস্ময়, বিমূঢ়, হতাশ ও ক্ষুব্ধ করে তোলে। এর ফলে তাদের প্রগতিশীল ভবিষ্যতের সব সুখ-স্বপ্ন ভেঙে যায়। কেননা 'পূর্ববঙ্গ ও আসাম' নামক নতুন প্রদেশ গঠিত হওয়ায় পূর্ববঙ্গের মুসলমান জনগণের মধ্যে যে উৎসাহ, প্রাণ-চাঞ্চল্য ও জাগরণের সৃষ্টি হয়েছিল, বঙ্গভঙ্গ রদের ঘোষণা তা স্তব্ধ করে দেয়। বঙ্গভঙ্গ রদ ঘোষণায় মুসলমান জনগণ ব্রিটিশ সরকারের ওপর তাদের আস্থা হারিয়ে ফেলে। কেননা বঙ্গভঙ্গের পরে কংগ্রেস ও অন্যান্য সংগঠনের নেতাগণ যখন তা রদ করার জন্য আন্দোলন করছিলেন তখন বড়লাট লর্ড মিন্টো ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ কমন্সসভায় ঘোষণা করেছিলেন যে, "আমরা মুসলমান জনগণকে বলেছি, বঙ্গভঙ্গ একটি নির্ধারিত ঘটনা (A settled fact) এবং বার বার জোর দিয়েছি যে, এই সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।"
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


