- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ব্রিটিশ ভারতের রাজনীতিতে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া ছিল সুদূরপ্রসারী (Far-reaching)। বঙ্গভঙ্গের ফলে ব্রিটিশ ভারতে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে বিপরীতমুখী মনোভাব লক্ষ করা যায়। নিম্নে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হলো:
১. মুসলমানদের প্রতিক্রিয়া: ১৯০৫ সালের বঙ্গভঙ্গকে পূর্ব বাংলার মুসলিম জনগণ স্বাগত জানায়। কেননা নবগঠিত 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশে তাঁরাই ছিল সংখ্যাগরিষ্ঠ। পূর্ব বাংলার মুসলমান জনগণ এ ভেবে আশাবাদী হয় যে, নতুন প্রদেশে তারা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে উন্নতি সাধন এবং তাদের স্বার্থ সংরক্ষণ করতে সক্ষম হবে। তাছাড়া শিক্ষা, চাকরি, আইন ব্যবসায়, ব্যবসায়-বাণিজ্য সব ক্ষেত্রেই তারা প্রতিষ্ঠিত হতে পারবে। নবাব সলিমুল্লাহ পূর্ব বাংলায় মুসলিম জনমত তথা মুসলিম জাতীয়তাবাদী চেতনা সৃষ্টির নেতৃত্বে ছিলেন।
২. হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া: বঙ্গভঙ্গ হিন্দু জনগণ বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। তারা প্রচার করেন যে, বঙ্গভঙ্গ 'বঙ্গ মাতার অঙ্গচ্ছেদ' (Vivisection of the Motherland)-এর সমান। তাঁরা বঙ্গভঙ্গকে হিন্দু-মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির ব্রিটিশ ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে ব্যাপক গণ-আন্দোলন গড়ে তোলে। এক পর্যায়ে স্বদেশি পণ্য ব্যবহার এবং ব্রিটিশ পণ্য বর্জনের কর্মসূচি যুক্ত হলে আন্দোলন সহিংস রূপ লাভ করে। এ সময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও রাখি বন্ধনে শামিল হয়েছিলেন।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


