- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৯৪২ সালে ব্রিটিশ ক্যাবিনেটের প্রভাবশালী মন্ত্রী স্যার স্টাফোর্ড ক্রিপসের দেওয়া প্রস্তাব যা ক্রিপস প্রস্তাব নামে খ্যাত, ভারতে রাজনৈতিক ও সাংবিধানিক সমস্যা সমাধানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এবং এ সময় ব্রিটেনে সাধারণ নির্বাচনে জয়লাভ করে শ্রমিক দল সরকার গঠন করে। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আর্ল ক্লিমেন্ট এটলি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ব্রিটেনের নতুন সরকার ভারতবর্ষের রাজনৈতিক ও সাংবিধানিক সমস্যা সমাধানে নতুন পদক্ষেপ গ্রহণ করে। এ প্রেক্ষাপটে ১৯৪৬ সালের মার্চ মাসে ব্রিটিশ মন্ত্রিসভার তিন জন প্রভাবশালী মন্ত্রী যথা: ভারত সচিব লর্ড পেথিক লরেন্স (Lord Pethick-Lawrence), বাণিজ্য বোর্ডের সভাপতি স্যার স্টাফোর্ড ক্রিপস (Sir Stafford Cripps) এবং নৌবিভাগের প্রথম লর্ড এ.ডি. আলেকজান্ডারকে (Lord A.V. Alexander) নিয়ে গঠিত একটি মিশন ভারতে প্রেরণ করা হয়। ১৯৪৬ সালের ২৪ মার্চ মন্ত্রিমিশন ভারতে আগমন করেন। ১৯৪৬ সালের ৫ মে থেকে এ মন্ত্রিমিশন সিমলাতে ভারতীয় নেতৃবৃন্দের সাথে ভারতবর্ষের ভবিষ্যৎ সাংবিধানিক রূপরেখা নিয়ে আলোচনা শুরু করেন। ৩ এপ্রিল কংগ্রেস সভাপতি মওলানা আবুল কালাম আজাদ মন্ত্রিমিশনের সাথে সাক্ষাৎ করে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের সপক্ষে মত প্রকাশ করেন। এরপর মহাত্মা গান্ধী মন্ত্রিমিশনের সাথে দেখা করে 'দ্বি-জাতি' তত্ত্বের বিরুদ্ধে তাঁর সুস্পষ্ট মতামত ব্যক্ত করেন। ৪ এপ্রিল মোহাম্মদ আলী জিন্নাহ মন্ত্রিমিশনের সাথে বৈঠক করে 'দ্বি-জাতি তত্ত্বের' ভিত্তিতে মুসলমানদের জন্য পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের জোর দাবি জানান। এসব মতবিনিময় থেকে মন্ত্রিমিশনের সদস্যগণ উপলব্ধি করতে পারেন যে, ভারতের সাংবিধানিক সংকট মূলত অখণ্ড ভারত বনাম পাকিস্তান গঠনের দাবিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। মুসলিম লীগ ব্যতীত ভারতের অন্য সকল রাজনৈতিক দল অখণ্ড ভারতের পক্ষে ছিল। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত না হওয়ায় শেষ পর্যন্ত মন্ত্রিমিশন ১৯৪৬ সালের ১৬ মে ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক সমস্যা সমাধানের লক্ষ্যে তাদের নিজস্ব চিন্তাধারা সংবলিত একটি পরিকল্পনা ঘোষণা করেন। এ পরিকল্পনাটি 'মন্ত্রিমিশন পরিকল্পনা' নামে পরিচিত।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


