- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৯৩৭ সালের নির্বাচনের দীর্ঘ ৯ বছর পর ১৯৪৬ সালের ১৯ থেকে ২২ মার্চ ভারতে দ্বিতীয় প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৩৭ সালের নির্বাচনের ন্যায় ১৯৪৬ সালের নির্বাচনেও আইনসভার আসন সম্প্রদায় ভিত্তিক নির্ধারণ করে পৃথক নির্বাচন পদ্ধতি অনুসরণ করা হয়। নির্বাচন পদ্ধতি ছিল এরকম; মুসলিম আসনের প্রার্থীরা মুসলিম ভোটার-দ্বারা নির্বাচিত হবেন, অনুরূপভাবে হিন্দু আসনের প্রার্থী হিন্দু ভোটার দ্বারা নির্বাচিত হবেন।
মুসলমান আসনের জন্য মুসলমান প্রার্থীরা যেকোনো দল থেকে বা স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারতেন। এ কারণে মুসলমান আসনের সদস্য নির্বাচনে মুসলিম লীগ প্রার্থীদের কংগ্রেস বা কৃষক প্রজা পার্টির বা স্বতন্ত্র মুসলমান প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জয়লাভ করতে হয়। ফলে কংগ্রেস প্রার্থীদের নির্বাচনে জয়লাভ করা খুব সহজ হয়। কারণ মুসলিম লীগে হিন্দু সদস্য না থাকায় তারা কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রার্থী দিতে পারে নি।
১৯৩৭ সালের নির্বাচনের ন্যায় ১৯৪৬ সালের নির্বাচনেও ভোটাধিকার ছিল সীমিত। এ সময় বাংলার মোট ভোটার ছিল ৮০,২৮,০২৩ জন যা মোট জনসংখ্যার মাত্র ১৩-৩৯% এর মধ্যে মুসলমান ভোটার ছিল ৪৫,৪০,৩৫৫ জন যা মোট মুসলমান জনসংখ্যার ১৩-৭৫%।
১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলো ছিল- মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, মুসলিম পার্লামেন্টারি বোর্ড, এমারত পার্টি, জামায়াত উল-উলেমায়ে হিন্দ ও ন্যাশনালিস্ট মুসলিম। ৯৮টি হিন্দু আসনের জন্য যে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেগুলো হলো: কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি, হিন্দু মহাসভা, ক্ষত্রিয় সমিতি ও তফসিলি ফেডারেশন। কংগ্রেস, কমিউনিস্ট পার্টি এবং র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির মুসলমান সদস্যরা কিছু মুসলিম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


