- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুযায়ী প্রতি ৫ বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯-৪৫) কারণে নির্বাচন স্থগিত ছিল। এ কারণে দীর্ঘ ৯ বছর পর ১৯৪৬ সালে প্রাদেশিক আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৩৭ সালের প্রাদেশিক নির্বাচনে কংগ্রেস ৭টি প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কংগ্রেস, মুসলমানদের কংগ্রেসের পতাকাতলে আনার জন্য ব্যাপক প্রচার ও জনসংযোগ শুরু করে। এ অবস্থায় মুসলিম লীগ ১৯৪০ সালে মুসলমানদের পৃথক আবাসভূমির জন্য ঐতিহাসিক 'লাহোর প্রস্তাব' পেশ করে। লাহোর প্রস্তাব মুসলিম লীগকে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি ও দিকনির্দেশনা এনে দেয়। এর ভিত্তিতে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হতে থাকে। অপরদিকে কংগ্রেস অখণ্ড ভারত রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হয় এবং তারা লাহোর প্রস্তাবের বিরোধিতা করতে থাকে।
১৯৪৫ সালের ৫ জুলাই যুক্তরাজ্যে (UK) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে রক্ষণশীল দল পরাজিত হয় এবং শ্রমিক দল জয়লাভ করে। পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্সসভার সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শ্রমিক দল আর্লক্লিমেন্ট এটলির নেতৃত্বে ১৯৪৫ সালের ১০ জুলাই সরকার গঠন করে। সরকার গঠনের পর শ্রমিক দল ভারতের রাজনৈতিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করে। নতুন প্রধানমন্ত্রী এটলি ভাইসরয় লর্ড ওয়াভেলকে ভারতের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য ২৫ আগস্ট ইংল্যান্ডে ডেকে পাঠান।
লর্ড ওয়াভেল ভারতে ফেরত আসেন এবং ১৯ সেপ্টেম্বর তিনি তার সরকারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন যে, খুব শীঘ্রই ভারতকে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া হবে এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন যে, প্রধান দলগুলোর সহায়তায় তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার (Interim-Government) গঠনের ব্যবস্থা করবেন। ব্রিটিশ সরকারের এ সাধারণ নির্বাচনের প্রস্তাব কংগ্রেস ও মুসলিম লীগসহ অন্যান্য রাজনৈতিক দল নির্দ্বিধায় গ্রহণ করে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


