- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
যেকোনো সংগঠন প্রতিষ্ঠার পেছনে কিছু লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। ঠিক তেমনি মুসলিম লীগ প্রতিষ্ঠার পেছনেও কিছু লক্ষ্য বা উদ্দেশ্য ছিল। ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর মুসলিম লীগের প্রতিষ্ঠাকালে এ সংগঠনের তিনটি উদ্দেশ্যের কথা ঘোষণা করা হয়। এগুলো হলো-
১. ব্রিটিশ সরকারের প্রতি ভারতের মুসলমান জনগণের আনুগত্য বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত কোনো ব্যবস্থা সম্পর্কে তাদের কোনো ভুল ধারণার সৃষ্টি হলে তা দূর করা।
২. ভারতীয় মুসলমান জনগণের রাজনৈতিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ, উন্নতি সাধন এবং তাদের প্রয়োজন ও আশা-আকাঙ্ক্ষার কথা বিনয়ের সাথে ব্রিটিশ সরকারকে অবহিত করা।
৩. মুসলিম লীগের উপর্যুক্ত উদ্দেশ্য দুটি অব্যাহত রাখার পাশাপাশি ভারতীয় অন্যান্য সম্প্রদায়ের প্রতি মুসলমান জনগণের মধ্যে যেন বিদ্বেষ ভাব সঞ্চার না হয় তার ব্যবস্থা করা।
পরবর্তীতে ১৯০৭ সালে মুসলিম লীগের করাচি অধিবেশনে আরও কয়েকটি বিষয় মুসলিম লীগের লক্ষ্য হিসেবে সংযোজন করা হয়। এগুলো হলো নিম্নরূপ:
(ক) মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা।
(খ) ভারতের মুসলিমদের সরকারি কাজে ন্যায্য অধিকার প্রদান করা।
(গ) প্রাদেশিক হাইকোর্ট ও চীফ কোর্টে মুসলিম বিচারপতি নিয়োগ করা।
(ঘ) বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা বিষয়ক কমিটিতে মুসলমান প্রতিনিধি নিয়োগের ব্যবস্থা করা।
পূর্ণ সমর্থন করেন। তারা ব্রিটিশদের প্রতি আনুগত্য মুসলিম লীগের প্রতিষ্ঠাতাগণ ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তা ও স্থায়িত্বের প্রশ্নে পূর্ণ স বজায় রেখেই মুসলমানদের স্বার্থ রক্ষায় সচেষ্ট ছিলেন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


