- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে ১৯৩৭ সালের ১ এপ্রিল থেকে প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর করার লক্ষ্যে ১৯৩৭সালে ফেব্রুয়ারি মাসে প্রাদেশিক আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রাদেশিক আইনসভাগুলোর নিম্ন কক্ষে মোট ১,৫৮৫টি আসনের মধ্যে কংগ্রেস ৭০৬টি আসন লাভ করে। প্রাদেশিক আইনসভার ৪৯১টি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ মাত্র ১০৮টি আসন লাভ করে।
এ নির্বাচনে ভারতের ১১টি প্রদেশের মধ্যে ৭টি প্রদেশে কংগ্রেস বিরাট সাফল্য লাভ করে। এ প্রদেশগুলো হচ্ছে- মাদ্রাজ, উত্তর প্রদেশ, বিহার, মুম্বাই, মধ্যপ্রদেশ, উড়িষ্যা ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ। অপরদিকে মুসলিম লীগ কোনো প্রদেশেই আশানুরূপ সাফল্য লাভ করতে পারে নি। উল্লেখ্য, ১৯৩৫ সালের ভারত শাসন আইনে আসাম, বাংলা, বিহার, মুম্বাই, মাদ্রাজ ও - উত্তর প্রদেশ এ ৬টি প্রদেশে দ্বিকক্ষবিশিষ্ট এবং অবশিষ্ট ৫টি প্রদেশ যথা- পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও উড়িষ্যায় এক কক্ষবিশিষ্ট আইনসভার বিধান করা হয়।
নিম্নে ছকের সাহায্যে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে ভারতের বিভিন্ন প্রাদেশিক আইন পরিষদের নিম্ন কক্ষে সম্প্রদায়ভিত্তিক আসন বণ্টন দেখানো হলো:
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


