- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
১৯৪০ সালের ২২ মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে মুসলিম লীগের দলীয় অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। নিম্নে লাহোর প্রস্তাবের মূল বক্তব্য দেওয়া হলো:
(ক) নিখিল ভারত মুসলিম লীগ দৃঢ়তার সাথে এ কথা পুনর্ব্যক্ত করছে যে, ১৯৩৫ সালের ভারত শাসন আইনে যে যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার পরিকল্পনা রয়েছে তা এ দেশের বিদ্যমান পরিবেশ ও পরিস্থিতির জন্য অনুপযোগী এবং কার্যকরী করার অযোগ্য বিধায় তা ভারতীয় মুসলমানদের নিকট সম্পূর্ণভাবেই অগ্রহণযোগ্য।
(খ) সমগ্র সাংবিধানিক পরিকল্পনাকে নতুন করে পুনর্বিবেচনা করা না হলে ভারতীয় মুসলমানগণ সম্ভ্রষ্ট হবে না এবং মুসলমানদের অনুমোদন এবং সম্মতি ব্যতীত আর কোনো সংশোধিত পরিকল্পনাও তাদের নিকট গ্রহণযোগ্য হবে না।
(গ) নিখিল ভারত মুসলিম লীগের সুচিন্তিত অভিমত এই যে, ভারতে কোনো শাসনতান্ত্রিক পরিকল্পনা কার্যকর হবে না বা তা মুসলমানদের নিকট গ্রহণযোগ্য হবে না, যদি তা নিম্নলিখিত মূলনীতির ওপর ভিত্তি করে রচিত না হয়। যথা:
(১) ভৌগোলিক দিক দিয়ে সংলগ্ন বা সংযুক্ত স্থানসমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে।
(২) প্রয়োজন অনুসারে ভৌগোলিক সীমানা পরিবর্তন করে, এমনভাবে গঠন করতে হবে যেখানে ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকাগুলো স্বাধীন রাষ্ট্রসমূহ (Independent States) গঠন করতে পারে।
(৩) এ স্বাধীন রাষ্ট্রসমূহের সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলো স্বায়ত্তশাসিত ও সার্বভৌম হবে।
(ঘ) সকল সংখ্যালঘুদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের জন্য উপযুক্ত সাংবিধানিক বা শাসনতান্ত্রিক রক্ষাকবচের দাবি জানানো হয়। বলা হয়, ভারতে যে সকল এলাকায় ও প্রদেশে মুসলিম বা অন্যান্য সম্প্রদায় সংখ্যালঘু, সে সকল এলাকায় ও দু প্রদেশে উক্ত সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সাথে পরামর্শ সাপেক্ষে তাদের ধর্মীয়, কৃষ্টিগত, রাজনৈতিক, অর্থনৈতিক,। প্রশাসনিক ও অন্যান্য ন্যায্য অধিকার এবং স্বার্থ সংরক্ষণের জন্য সংবিধানে পর্যাপ্ত কার্যকর ও বাধ্যতামূলক রক্ষাকবচের (Safegurd) ব্যবস্থা করতে হবে।
(ঙ) প্রতিরক্ষা, পররাষ্ট্র, যোগাযোগ, শুল্ক এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় সংক্রান্ত সকল ক্ষমতা সংশ্লিষ্ট অঞ্চল বা প্রদেশের হাতে থাকবে।
(চ) উপর্যুক্ত সকল মূলনীতির ভিত্তিতে এ অধিবেশন একটি সাংবিধানিক পরিকল্পনা প্রণয়নের ক্ষমতা মুসলিম লীগ 'ওয়ার্কিং কমিটির' (Working Committee) ওপর অর্পণ করা হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


