- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ব্রিটিশ ভারতের সাংবিধানিক ক্রমবিকাশের ক্ষেত্রে ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনের অনেক গুরুত্ব রয়েছে। এ আইনের মাধ্যমেই সর্বপ্রথম নির্বাচন নীতি গৃহীত হয়। এ নীতির মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতীয় জনগণকে যে সন্তুষ্ট করতে চেয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই।
এ আইনের মাধ্যমেই কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদগুলোর সংসদীয় প্রতিষ্ঠানের রূপ লাভের পথ যথেষ্ট পরিমাণে সুগম হয়েছে। এ দিক থেকে বিচার করলে বলা যায় যে, ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইন অপেক্ষা ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইন যথেষ্ট উন্নততর ছিল।
স্বায়ত্তশাসন ও স্বাধিকারের ভিত্তি রচনায় এ আইনের ভূমিকা ছিল সুদূরপ্রসারী। এছাড়া এ আইনে জনপ্রতিনিধিত্বশীল শাসনের গোড়াপত্তন ঘটে। তবে ১৮৬১ সালের ভারতীয় কাউন্সিল আইনের মতো ১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনও ভারতীয়দের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নি। কিন্তু এই কাউন্সিল আইন নিষ্ফল ছিল না।
১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল আইনকে ভারতের প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার প্রাথমিক স্তর বলে অভিহিত করা যায়। এ আইনের ফলে সুরেন্দ্রনাথ ব্যানার্জী, গোপাল কৃষ্ণ গোখলে, আশুতোষ মুখার্জীর মতো প্রতিভাবান রাজনীতিকরা আইন পরিষদে যোগদানের সুযোগ লাভ করেছিলেন।
১৮৯২ সালের ভারতীয় কাউন্সিল সদস্যরা সরকারের রিপোর্ট আলোচনা, সমালোচনার সুযোগ পায়। এর ফলে ভারতীয় সদস্যরা সরকারের নানারকম ভুল-ত্রুটি দূর করার ব্যাপারে তাদের মূল্যবান মতামত তুলে ধরতে পেরেছিলেন।
ভারতীয় জনগণের দাবি আদায়ের মাইলফলক হিসেবে এ আইনের গুরুত্ব অপরিসীম। পরবর্তীতে এ আইনের ধারাবাহিকতায় ভারতীয় দাবির মুখে ব্রিটিশ সরকার ১৯০৯ সালের ভারত সংস্কার আইন পাশ করেন।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো-
অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা
ব্রিটিশদের সাথে আন্দোলন করা
গণসচেতনতা সৃষ্টি করা
পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
বঙ্গভঙ্গ রদের সঠিক মূল্যায়ন কোনটি?
মুসলমানদের অভিমান
হিন্দুদের বিজয়
ব্রিটিশ স্বার্থের রাজনীতি
বাঙালিদের মোহভঙ্গ
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল
উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
"ভারতে মাত্র দুটি জাতি বাস করে"- উক্তিটি কার?
মহাত্মা গান্ধী
মোহাম্মদ আলী জিন্নাহ্
সুভাষ চন্দ্র বসু
জওহরলাল নেহেরু
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়?
পলাশির
বক্সারের
পানি পথের
পূর্ণিয়ার
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন?
লর্ড কার্জন
লর্ড ডালহৌসি
লর্ড মাউন্ট ব্যাটেন
লর্ড ওয়ারেন হেস্টিংস
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশদের 'ভাগ কর শাসন কর নীতির' উদ্দেশ্য ছিল-
ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা
মুসলমানদের স্বার্থ রক্ষা করা
হিন্দু-মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা
অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করা
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
কে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য ছিলেন?
লর্ড বেন্টিঙ্ক
স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
লর্ড মর্লে
লর্ড মিন্টো
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল?
নবাব স্যার সলিমুল্লাহ
লর্ড কার্জন
নবাব আব্দুল লতিফ
নবাব ভিকারুল মুলক


