Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
মক্তবের পরিচয়- Introduction to Maktab

মূর্খ ও অজ্ঞ মানুষের এক বর্বর সমাজে রাসুলুল্লাহ (স) প্রেরিত হয়েছেন। সে সমাজের মানুষের মধ্যে ছিল না শিক্ষা, আদর্শ, শালীনতাবোধ, সভ্যতা, চারিত্রিক নিষ্কলুষতা। অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত সেই সব মানুষের কাছে মহানবি (স) এসেছিলেন সঠিক পথের দিশা নিয়ে। মহানবি (স) যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করেন তখন আরব দেশে শিক্ষিত লোক সংখ্যায় খুব কম ছিল। তাই তিনি জ্বালিয়েছিলেন জ্ঞানের মশাল। প্রতিষ্ঠা করেছিলেন 'দারুল আরকাম' নামক একটি শিক্ষায়তন। 'দারুল আরকাম' হলো মুসলমানদের প্রথম শিক্ষালয়। মহানবি হযরত মুহাম্মদ (স) সাফা পাহাড়ের পাদদেশে সাহাবি হযরত আরকামা (রা) এর বাড়িতে এটি প্রতিষ্ঠা করেন। রাসুল (স) নিজেই এর শিক্ষক ছিলেন। এখানে তিনি সাহাবিদের ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দিতেন। বর্তমান যুগের মক্তব নামক প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানেরই প্রতিনিধিত্বকারী বিদ্যানিকেতন ।

মক্তব আরবি শব্দ। এর আভিধানিক অর্থ— লেখার স্থান, বিদ্যালয়, কার্যালয়, টেবিল, শিক্ষাকেন্দ্র ইত্যাদি । হাদিসেও মক্তব শব্দটির উল্লেখ আছে। যেমন একটি হাদিসে বলা হয়েছে-

كَانَ سَعْدٌ يُعْلِمُ بَنِيهِ هُؤُلَاءِ الْكَلِمَاتِ كَمَا يُعَلِّمُ الْمَكْتَبُ الْغِلْمَانَ.

অর্থ : হযরত সা'দ (রা) তাঁর সন্তানদেরকে এ দোয়াগুলো শিক্ষা দিতেন যেমন মক্তবে ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়া হয় (সুনানে নাসাঈ)। এ হাদিসে মক্তব (৩) শব্দটি শিক্ষা প্রতিষ্ঠান অর্থে ব্যবহৃত হয়েছে। রাসুল (স) মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর সেখানে মসজিদে নববির বারান্দায় সাহাবিদের ইসলামের বিভিন্ন বিষয়ের শিক্ষা দিতেন। এ শিক্ষা সবার জন্য উন্মুক্ত ছিল। শিশু-কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সের মানুষ এখানে শিক্ষা গ্রহণ করতো। হযরত আবু বকর (রা.), উমর (রা.), উসমান (রা.), আলি (রা.), আবু হোরায়রা ও আবুজর গিফারী (রা.) এ প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। শরিয়তের পরিভাষায়, মক্তব বলা হয় সেই প্রতিষ্ঠানকে যেখানে ছোট ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞানদান করা হয়। সাধারণত মসজিদের বারান্দায়, মাদরাসার সাথে, বৈঠকখানায়, বাড়ির আঙিনায় এ জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। মসজিদ আল্লাহর ইবাদতের স্থান আর মক্তব হলো ইবাদতের নিয়মকানুন ও পদ্ধতি শেখার স্থান ।
মক্তবে কুরআন তিলাওয়াত, মাসনুন দোয়া, ওজু, গোসল, তায়াম্মুম ইত্যাদির নিয়ম-কানুন, আদব-কায়দা, ইবাদত-বন্দেগির প্রাথমিক ধারণা, ছোট ছোট হাদিস ইত্যাদি শিক্ষা দেওয়া হয় ।

একক কাজ: মক্তবের পরিচয় সম্পর্কে ৫টি বাক্য লেখো।

জেনে রাখো:

মুসলমানদের প্রথম শিক্ষালয় হলো দারুল আরকাম। মহানবি হযরত মুহাম্মদ (স) মক্কার সাফা পাহাড়ের পাদদেশে সাহাবি হযরত আরকাম (রা)-এর বাড়িতে এটি প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই এ প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। সেখানে তিনি সাহাবিদের ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দিতেন।​

ইসলামি শিক্ষা ও সংস্কৃতি - অন্যান্য প্রশ্ন
ইসলাম শিক্ষার পরিচয়- Introduction to Islamic Education
ইসলাম শিক্ষার উদ্দেশ্য- Aims of Islamic Education
ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য - Characteristics of Islamic Education
ইসলাম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য- Importance and Significance of Islamic Education
নৈতিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা- Importance and Necessity of Moral Education
মক্তবের পরিচয়- Introduction to Maktab
মক্তবের কার্যাবলি- Activities of Maktab
মক্তবের প্রয়োজনীয়তা- Necessity of Maktab
ইসলামি সংস্কৃতির পরিচয়- Introduction to Islamic Culture
ইসলামি সংস্কৃতির গুরুত্ব- Importance of Islamic Culture
ইসলামি সংস্কৃতির বিভিন্ন দিক- Different Aspects of Islamic Culture
ইসলামি সংস্কৃতির ব্যাবহারিক দিক ও উদাহরণ- Practical Aspects and Examples of Islamic Culture
ইসলামে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও শিক্ষার গুরুত্ব- Importance of Practicing Science and Knowledge in Islam
শিক্ষায় মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Education
সাহিত্যে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Literature
দর্শনে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Philosophy
পদার্থবিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Physics
রসায়নশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Chemistry
গণিতশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Mathematics
প্রযুক্তিতে মুসলমানদের অবদান- Muslims Contribution to Technology
ভূগোলশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান- Contributions of Muslim Scholars in Geography
জ্যোতির্বিদ্যায় মুসলিম মনীষীদের অবদান - Contributions of Muslim Scholars in Astronomy
চিকিৎসাবিজ্ঞানে মুসলিম মনীষীদের অবদান - Contributions of Muslim Scholars in Medical Science
বাংলাদেশে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বিশিষ্ট আলেম-উলামা, পির-মাশায়েখ ও অলি-দরবেশগণের অবদান
'ইসলাম' শব্দের অর্থ কী?
ইসলাম শিক্ষা কী?
ইসলাম শিক্ষার মূলকথা কী ?
ইহ-পরকালীন কল্যাণময় জীবন গঠনের উপায় কী?
ইসলাম শিক্ষার উদ্দেশ্য কী?
‘মক্তব' শব্দের অর্থ কী?
সাধারণত মক্তবে কারা শিক্ষা গ্রহণ করে?
পৃথিবীর প্রথম মক্তব কোনটি?
দারুল আরকাম কী?
দারুল আরকামের প্রথম শিক্ষক কে?
ইসলামি সংস্কৃতি কী?
ইসলামি সংস্কৃতিতে জন্মের পর শিশুকে কী শোনানো হয়?
ইসলামি সংস্কৃতিতে জন্মের কততম দিনে আকিকা দেওয়ার কথা বলা হয়েছে?
ইসলামি সংস্কৃতি অনুযায়ী প্রতিটি কাজের শুরুতে কী করতে হবে?
মুসলিম জাতির জীবন পদ্ধতি কীভাবে পরিচালিত হতে হবে?
খাওয়ার সুন্নাত কী?
'ইলম' শব্দের অর্থ কী?
আল্লাহ তায়ালা বিজ্ঞান বোঝাতে কুরআন মাজিদে কোন শব্দটি ব্যবহার করেছেন?
বায়তুল হিকমাহ প্রতিষ্ঠা করেন কে?
কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয় ?
মহানবি (স) বদর যুদ্ধে বন্দি মুশরিকদের কী মুক্তিপণ নির্ধারণ করেছিলেন?
দর্শন কী?
'ফালাসিফা' গোষ্ঠীর প্রবর্তন করেন কে?
আরব জাতির দার্শনিক বলা হয় কাকে?
ইমাম গাযযালির প্রধান পরিচয় কী?
ইমাম গাযযালিকে 'হুজ্জাতুল ইসলাম' উপাধি দেওয়া হয় কেন?
'দারুল হিকমা' গবেষণাগারটি কোথায় অবস্থিত?
কোন মুসলিম মনীষী সর্বপ্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন?
রসায়নশাস্ত্রের জনক কে?
বীজগণিতের জনক বলা হয় কাকে?
গণিতশাস্ত্রের বিশ্বকোষের নাম কী?
মুসলিম ভূগোলশাস্ত্রের জনক বলা হয় কাকে?
পৃথিবীকে সাতটি ভূখণ্ডে বিভক্ত করেন কে?
কোন মুসলিম মনীষী বিশ্ব মানচিত্রের প্রথম ধারণা দেন?
মুসলিম টলেমি কাকে বলা হয়?
চিকিৎসাবিজ্ঞানের জনক কে?
'কানুন ফিততিব' কার রচিত চিকিৎসাগ্রন্থ?
চিকিৎসা পদ্ধতি শেখানোর জন্য ইন্টার্নি প্রথার প্রবর্তন করেন কে?
বাংলাদেশের কোন অঞ্চলে প্রথম ইসলামের প্রচার শুরু হয়?
হযরত শাহ মাখদুম (রহ) কোন অঞ্চলে ইসলামি সংস্কৃতির বিকাশ ঘটান?
রাজশাহীতে ইসলামের প্রচারে কোন অলির আগমন হয়েছিল?
ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন?
বাংলাদেশের কোন পির শিক্ষাবিস্তারের জন্য স্বাধীনতা পদক লাভ করেন?
ইসলাম শিক্ষা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
‘ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক'- ব্যাখ্যা করো।
জ্ঞানান্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ- ব্যাখ্যা করো।
মক্তব শিক্ষা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
ইতিহাসের প্রথম মক্তব কোনটি? ব্যাখ্যা করো।
ইসলামি সংস্কৃতির পরিচয় দাও।
'বিজ্ঞান চর্চায় বায়তুল হিকমার প্রতিষ্ঠা একটি মাইলফলক'—ব্যাখ্যা করো।
আল-কিন্দিকে আরব জাতির দার্শনিক বলা হয় কেন ? ব্যাখ্যা করো ।
জাবির ইবনে হাইয়ানকে রসায়নশাস্ত্রের জনক বলা হয় কেন?
'আল-কানুন আল-মাসউদী' গ্রন্থটিকে গণিতশাস্ত্রের বিশ্বকোষ বলা হয় কেন? ব্যাখ্যা করো।
আল-বাত্তানীকে মুসলিম টলেমি বলা হয় কেন? ব্যাখ্যা করো।
'চিকিৎসাশাস্ত্রে ইবনে সিনার অবদান অতুলনীয়'- ব্যাখ্যা করো।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

নবিদের ওয়ারিশ কারা? [জ্ঞান]

তাঁদের সন্তানরা

ওয়ালি আউলিয়াগণ

আলিমগণ

খলিফাগণ

'মসজিদে নববী' কোথায় অবস্থিত? [জ্ঞান]

জেদ্দায়

রিয়াদে

তায়েফে

মদিনায়

কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? [জ্ঞান]

খোলাফায়ে রাশেদিনের যুগ

উমাইয়া যুগ

আব্বাসীয় যুগ

ফাতেমি যুগ

মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কী? [অনুধাবন]

দীন প্রচার করা

ইবাদত করা

খিলাফত কায়েম করা

ইসলামি আন্দোলন করা

মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ কোনটি? [জ্ঞান]

বিদ্যা

উত্তম চরিত্র

টাকা-পয়সা

ক্ষমতা ও প্রতিপত্তি

“দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র” - এই প্রবাদটির মর্মার্থ কী? [অনুধাবন]

কৃষিকাজকে উত্তম পেশা মনে করা

দুনিয়ার জীবনকে প্রাধান্য না দেওয়া

আখিরাতমুখী জীবনযাপন করা

আখিরাতের ফলাফল বিবেচনা করে দুনিয়ায় কাজ করা

রাতের এক ঘণ্টা ইসলামি জ্ঞানচর্চাকে কীসের চেয়ে উত্তম বলা হয়েছে? [জ্ঞান]

সারারাত জিহাদ করার

সারারাত সীমানা পাহারা দেওয়ার

সারারাত নফল সালাত আদায়ের

সারারাত দীনের দাওয়াত দেওয়ার

'প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরজ' - এ হাদিসে কোন ধরনের এবং কী পরিমাণ জ্ঞানার্জনের কথা বলা হয়েছে? [অনুধাবন]

পার্থিব উচ্চ শিক্ষা

প্রয়োজনীয় ইসলামি শিক্ষা

ইসলামি উচ্চ শিক্ষা

প্রয়োজনীয় অর্থনৈতিক শিক্ষা

মক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি? [জ্ঞান]

নিরক্ষরতা দূরীকরণ

প্রাথমিক শিক্ষা অর্জন

কুরআন শিক্ষা প্রদান

বিজ্ঞান চর্চা

দারুল আরকাম-এর প্রতিষ্ঠাতা কে? [জ্ঞান]

হযরত মুহাম্মদ (স)

হযরত আবু বকর (রা)

হযরত মুয়াবিয়া (রা)

খলিফা আল মামুন

ইতিহাসের প্রথম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? [জ্ঞান]

আল-আজহার বিশ্ববিদ্যালয়

মদিনা বিশ্ববিদ্যালয়

দারুল আরকাম

বায়তুল হিকমা

ইসলামি সংস্কৃতি কোন দুটির সমন্বিত রূপ? [জ্ঞান]

জ্ঞান ও আচরণ

দীন ও দুনিয়া

অভ্যাস ও কর্মপন্থা

ইমান ও ইসলাম

ইসলামি সংস্কৃতির মূল লক্ষ্য কী? [অনুধাবন]

মানুষের কল্যাণ 

অর্থনৈতিক উন্নতি

ন্যায় প্রতিষ্ঠা

ইমানকে উজ্জীবিতকরণ

আ. রহিমের সকালে কুরআন তিলাওয়াত করা কীসের অংশ? [প্রয়োগ]

ইসলামি শরিয়ত

ইসলামি সংস্কৃতি

ইসলামি নৈতিকতা

ইসলামি আচরণ

ফুরফুরায় মাওলানা আবু বকর (রা.)-এর অন্যতম ভূমিকা কী ছিল? [অনুধাবন]

ইসলাম প্রচার

সমাজ সংস্কার

কুসংস্কার দূরীকরণ

সবগুলো