- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সাহিত্য মানবসভ্যতা ও সমাজের দর্পণ। এটি সমাজের কথা বলে। সাহিত্য সভ্যতার ইতিহাস বহন করে। যে কোনো জাতির সাহিত্য তাদের সমাজ ও সভ্যতার বাস্তব চিত্র তুলে ধরে। ইসলামপূর্ব আরবের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। ইসলাম প্রতিষ্ঠার আগে আরবদের সাহিত্যে বিশৃঙ্খল ও কুরুচিপূর্ণ মানসিকতার বিকাশ ঘটেছে । ইসলামের আবির্ভাবের সূচনালগ্ন থেকে সাহিত্যের ধারা পরিবর্তন হয়ে যায়। সাহিত্যের ক্ষেত্রে সূচনা হয় রুচিশীল নবধারা, যার মোকাবিলায় তাদের নগ্ন সাহিত্য মুখ থুবড়ে পড়ে। সাহিত্য তার মাধুর্যতা ফিরে পায় ।
রাসুলুল্লাহ (স)-এর অবদান
রাসুলুল্লাহ (স)-এর হাদিস সাহিত্যে মুসলিম মনীষীদের পদচারণা সুগম করে তোলে। ব্যক্তিগতভাবে রাসুল (স) শিষ্ট ও সুরুচিসম্পন্ন সাহিত্যের সমঝদার ছিলেন। তিনি এ জাতীয় সাহিত্য চর্চাকে উৎসাহিত করেন। তাঁর উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় লাবীদ (রা), হাসসান বিন সাবিত (রা), কা'ব বিন যুহাইর (রা) প্রমুখ সাহাবি কবি অমর কাব্য রচনা করে প্রথম সার্থক ইসলামি সাহিত্যের সূচনা করেন ।
খোলাফায়ে রাশিদিন, উমাইয়া ও আব্বাসীয় শাসকদের অবদান
খোলাফায়ে রাশিদার স্বর্ণযুগে খলিফাদের সহযোগিতায় ইসলামি সাহিত্যের গতি অব্যাহত থাকে। চতুর্থ খলিফা হযরত আলি (রা) নিজে 'দিওয়ান-ই-আলি' ও 'নাহজুল বালাগা' নামে শিক্ষামূলক কাব্য সম্ভার উপহার দেন। আব্বাসীয় খলিফা আল-মনসুরের প্রচেষ্টায় প্রাচীন আরবি কবিতাসমূহ গ্রন্থাবদ্ধ হয়। খলিফা হারুন অর রশীদের সময়ে বিশ্ববিখ্যাত আরব্য রূপকথা 'আলিফ লায়লা ওয়া লায়লা' রচিত হয়।
পরবর্তী যুগের মনীষীদের অবদান
মুসলিম কবি সাহিত্যিকদের অবদানে সর্বাধিক সমৃদ্ধ সাহিত্য ভাণ্ডার গড়ে ওঠে উর্দু ও ফার্সি ভাষায়। আমীর খসরু, নূর কুতুবুল আলম, শেখ জাহিদ কাব্য রচনায় নতুন ধারার সূচনা করেন। মাওলানা জালালুদ্দীন রুমী, শেখ সাদী, জামী, নিযামী, হাফিয়, ফেরদৌসী প্রমুখ সাহিত্যে সুফি ভাবধারা ও ইতিহাসমুখিতা সংযুক্ত করেন। ‘দাস্তানে আমীর হামযা' 'মসনবি' 'শাহনামা' 'গুলিস্তা', 'বুস্তা' প্রভৃতি কালজয়ী ফার্সি কাব্যগ্রন্থ। মহাকবি ইকবাল, মির্যা গালিব, কবি হালি প্রমুখ উর্দু সাহিত্যের উন্নতি ও অগ্রগতির চেষ্টা করেন। ইকবালের 'শিকওয়া ওয়া জওয়াবে শিকওয়া' চিন্তাশীল সাহিত্যের শ্রেষ্ঠতম নিদর্শন।
বাংলা সাহিত্যে মুসলিম মনীষীদের অবদান
মুসলিমদের প্রত্যক্ষ অবদানেই বাংলা ভাষা ও সাহিত্য বিকশিত হয়েছে। শাহ মুহাম্মদ সগীর, দৌলত উজির, সৈয়দ সুলতান, আলাওল, কায়কোবাদ, শেখ ফয়জুল্লাহ প্রমুখ বাংলা সাহিত্যের উদ্ভব ও বিকাশে অসামান্য অবদান রাখেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, ফররুখ আহমদ, মীর মশাররফ হোসেন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্, গোলাম মোস্তফা, আবদুল করিম সাহিত্য বিশারদ, শেখ আবদুর রহিম, মোজাম্মেল হক, আল মাহমুদ প্রমুখ বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখে চিরস্মরণীয় হয়ে রয়েছেন।
একক কাজ: সাহিত্যে মুসলিম মনীষীদের অবদান সম্পর্কে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো ।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? [জ্ঞান]
কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? [জ্ঞান]
খোলাফায়ে রাশেদিনের যুগ
উমাইয়া যুগ
আব্বাসীয় যুগ
ফাতেমি যুগ
মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কী? [অনুধাবন]
মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কী? [অনুধাবন]
দীন প্রচার করা
ইবাদত করা
খিলাফত কায়েম করা
ইসলামি আন্দোলন করা
“দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র” - এই প্রবাদটির মর্মার্থ কী? [অনুধাবন]
“দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র” - এই প্রবাদটির মর্মার্থ কী? [অনুধাবন]
কৃষিকাজকে উত্তম পেশা মনে করা
দুনিয়ার জীবনকে প্রাধান্য না দেওয়া
আখিরাতমুখী জীবনযাপন করা
আখিরাতের ফলাফল বিবেচনা করে দুনিয়ায় কাজ করা
ইসলামি শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো— [জ্ঞান]
i. উন্নত নৈতিকতা গড়ে তোলা
ii. মনুষ্যত্বের বিকাশ
iii. আল্লাহর সম্পর্কে জ্ঞান
ইসলামি শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো— [জ্ঞান]
i. উন্নত নৈতিকতা গড়ে তোলা
ii. মনুষ্যত্বের বিকাশ
iii. আল্লাহর সম্পর্কে জ্ঞান
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
রাতের এক ঘণ্টা ইসলামি জ্ঞানচর্চাকে কীসের চেয়ে উত্তম বলা হয়েছে? [জ্ঞান]
রাতের এক ঘণ্টা ইসলামি জ্ঞানচর্চাকে কীসের চেয়ে উত্তম বলা হয়েছে? [জ্ঞান]
সারারাত জিহাদ করার
সারারাত সীমানা পাহারা দেওয়ার
সারারাত নফল সালাত আদায়ের
সারারাত দীনের দাওয়াত দেওয়ার
আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকাকে কী বলে? [অনুধাবন]
আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকাকে কী বলে? [অনুধাবন]
তাকওয়া
ইহসান
তাওয়াক্কুল
সবর
'প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরজ' - এ হাদিসে কোন ধরনের এবং কী পরিমাণ জ্ঞানার্জনের কথা বলা হয়েছে? [অনুধাবন]
'প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরজ' - এ হাদিসে কোন ধরনের এবং কী পরিমাণ জ্ঞানার্জনের কথা বলা হয়েছে? [অনুধাবন]
পার্থিব উচ্চ শিক্ষা
প্রয়োজনীয় ইসলামি শিক্ষা
ইসলামি উচ্চ শিক্ষা
প্রয়োজনীয় অর্থনৈতিক শিক্ষা
মক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি? [জ্ঞান]
মক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি? [জ্ঞান]
নিরক্ষরতা দূরীকরণ
প্রাথমিক শিক্ষা অর্জন
কুরআন শিক্ষা প্রদান
বিজ্ঞান চর্চা
দারুল আরকাম-এর প্রতিষ্ঠাতা কে? [জ্ঞান]
দারুল আরকাম-এর প্রতিষ্ঠাতা কে? [জ্ঞান]
হযরত মুহাম্মদ (স)
হযরত আবু বকর (রা)
হযরত মুয়াবিয়া (রা)
খলিফা আল মামুন
ইতিহাসের প্রথম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? [জ্ঞান]
ইতিহাসের প্রথম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? [জ্ঞান]
আল-আজহার বিশ্ববিদ্যালয়
মদিনা বিশ্ববিদ্যালয়
দারুল আরকাম
বায়তুল হিকমা
সাদেক এমন এক ধরনের প্রতিষ্ঠানের কথা বলেন যেখানে প্রতিদিন কোমলমনা শিশুদের ইসলামি শিক্ষা দেওয়া হয়। সাদেক কোন প্রতিষ্ঠানের কথা বলে? [প্রয়োগ]
সাদেক এমন এক ধরনের প্রতিষ্ঠানের কথা বলেন যেখানে প্রতিদিন কোমলমনা শিশুদের ইসলামি শিক্ষা দেওয়া হয়। সাদেক কোন প্রতিষ্ঠানের কথা বলে? [প্রয়োগ]
মসজিদ
মক্তব
কিন্ডারগার্টেন স্কুল
প্রাথমিক বিদ্যালয়
ইসলামি সংস্কৃতি কোন দুটির সমন্বিত রূপ? [জ্ঞান]
ইসলামি সংস্কৃতি কোন দুটির সমন্বিত রূপ? [জ্ঞান]
জ্ঞান ও আচরণ
দীন ও দুনিয়া
অভ্যাস ও কর্মপন্থা
ইমান ও ইসলাম
ইসলামি সংস্কৃতির মূল লক্ষ্য কী? [অনুধাবন]
ইসলামি সংস্কৃতির মূল লক্ষ্য কী? [অনুধাবন]
মানুষের কল্যাণ
অর্থনৈতিক উন্নতি
ন্যায় প্রতিষ্ঠা
ইমানকে উজ্জীবিতকরণ
আ. রহিমের সকালে কুরআন তিলাওয়াত করা কীসের অংশ? [প্রয়োগ]
আ. রহিমের সকালে কুরআন তিলাওয়াত করা কীসের অংশ? [প্রয়োগ]
ইসলামি শরিয়ত
ইসলামি সংস্কৃতি
ইসলামি নৈতিকতা
ইসলামি আচরণ
ফুরফুরায় মাওলানা আবু বকর (রা.)-এর অন্যতম ভূমিকা কী ছিল? [অনুধাবন]
ফুরফুরায় মাওলানা আবু বকর (রা.)-এর অন্যতম ভূমিকা কী ছিল? [অনুধাবন]
ইসলাম প্রচার
সমাজ সংস্কার
কুসংস্কার দূরীকরণ
সবগুলো


