- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
অজানাকে জানা, কেবলা নির্ধারণ, ইসলাম প্রচার ও ব্যবসায়-বাণিজ্যসহ নানা কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভ্রমণের জন্য মুসলমানদের ভূগোলবিষয়ক জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ প্রয়োজন পূরণের লক্ষ্যে মুসলিম ভূগোলবিদরাই সর্বপ্রথম বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভূতত্ত্ব নিয়ে আলোচনা করেন এবং একে জ্ঞান-বিজ্ঞানের অন্যতম শাখা হিসেবে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেন।
তাদের ভূগোলবিষয়ক জ্ঞানের উৎস ছিল পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও কুরআন মাজিদ। মুসলিম মনীষীদের মধ্যে আল-মুকাদ্দাসি, আল-মাসউদি, ইয়াকুত ইবনে আবদুল্লাহ আল-হামাবি, আল-ইদ্রিস, মুসা আল-খাওয়ারিযমি, আল-বিরুনি ও ইবনে খালদুন প্রমুখ ভূগোলশাস্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আল-মুকাদ্দাসি ছিলেন একজন বিখ্যাত মুসলিম পরিব্রাজক ও ভূগোলবিদ। তিনি স্পেন, ভারতবর্ষ ও সিজিস্তান ছাড়া প্রায় সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেছেন।
দীর্ঘ বিশ বছরের ভ্রমণ অভিজ্ঞতার আলোকে তিনি 'আহসানুত-তাকাসিম ফি মারিফাতুল আকালিম' নামে ভূগোলবিষয়ক একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। আবুল হাসান আলি আল-মাসউদি একাধারে পরিব্রাজক, ইতিহাসবিদ ও ভূগোলবিদ ছিলেন। তিনি 'মুরুজ আল-যাহাব ওয়া মা'দিন আল-যাওয়াহির' নামে ঐতিহাসিক 'ভূগোল বিশ্বকোষ' রচনা করেন। এতে তিনি ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি পৃথিবীর আকার, আয়তন, গতি ও প্রধান প্রধান বিভাগগুলোর বিবরণ দেন।
আল মাসউদি ভারত মহাসাগর, পারস্য সাগর ও আরব সাগরের ঝড়ের অবস্থার কথা উল্লেখ করেন এবং ভূকম্পন বিষয়ে একটি প্রবন্ধ লেখেন। তিনি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। মুসলিম ভূগোলবিদদের মধ্যে মুসা আল-খাওয়ারিযমির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি মিসরীয় ভূগোলবিদ টলেমির ভূগোলবিষয়ক গ্রন্থ আরবিতে অনুবাদ করে এর সাথে মানচিত্র সংযোজন করেন। তিনি পৃথিবীর পরিধিও নির্ধারণ করেন।
আল-খাওয়ারিযমি পৃথিবীকে ‘সাতটি ভূখণ্ডে বিভক্ত করেন এবং অন্যান্য ভূগোলবিদদের সহযোগিতায় ‘সুরাতুল আরদ' বা পৃথিবীর একটি প্রতিরূপ তৈরি করেন। তার সপ্ত ইকলিম থেকেই পরবর্তী ভূগোলবিদরা সাতটি মহাদেশের ধারণা লাভ করেন। পারস্যের মুসলিম মনীষী ইয়াকুত ইবনে আবদুল্লাহ আল-হামারিকে মুসলিম ভুগোলশাস্ত্রের জনক বলা হয়। তাঁর রচিত 'মুজামুল বুলদান' নামক গ্রন্থটি ভূগোলশাস্ত্রের একটি প্রামাণ্যগ্রন্থ। এ গ্রন্থে তিনি আরব থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত এলাকার নগরসমূহের বস্তুনিষ্ঠ বিবরণ তুলে ধরেন। এতে তিনি প্রত্যেক স্থানের ঐতিহাসিক, জাতিতাত্ত্বিক ও প্রকৃতিক বিষয়ের বিবরণ দিয়েছেন।
ঐতিহাসিক ব্যক্তিদের পরিচয় ও ঘটনাসমূহের উল্লেখ করেছেন। মধ্যযুগের মুসলিম ভূগোলবিদ আল-ইদ্রিস প্রাচীন ও আধুনিক ভৌগোলিক জ্ঞানের মধ্যে সমন্বয় সাধন করেন। ভূগোলবিষয়ক তার বিখ্যাত গ্রন্থ হলো 'কিতাবুল রোজারি'। তিউনিসিয়ার মুসলিম ভূগোলবিদ ইবনে খালদুন তার ভূগোলবিষয়ক 'আল-মুকাদ্দিমা' গ্রন্থের জন্য বিশ্বব্যাপী খ্যাতিলাভ করেন। আরবের প্রধান বাণিজ্য পথ এবং চীন, জাপান ও কোরিয়ার ভৌগোলিক অবস্থান বর্ণনা করে ইবনে খুরদাদ লেখেন 'কিতাবুল মাসালিক ওয়াল মামালিক'।
ইবনে রুশতাহ রচনা করেন 'আল-আলাক আন-নাফিসা' নামক ৭ খণ্ডে বিন্যস্ত ভূগোল বিশ্বকোষ। 'আল-ইসতাখরি' তার ভূগোলবিষয়ক গ্রন্থে রঙিন মানচিত্র ব্যবহার করেন। ইবনে হাওকান লেখেন ভ্রমণ কাহিনিনির্ভর ভূগোলগ্রন্থ । আল-বিরুনী সর্বপ্রথম পৃথিবীর গোলাকার মানচিত্র তৈরি করেন। তিনি তাঁর 'কিতাবুল হিন্দ' গ্রন্থে ভূবিদ্যার ওপর আলোকপাত করেন। এতে তিনি নদীর ভূসংস্থান, ভূতত্ত্ব, জোয়ারভাটা, মহাসমুদ্র, আবহাওয়া, ভূমি পরিমাপমূলক কাজ প্রভৃতি বিষয় আলোচনা করেন ।
একক কাজ: ভূগোলশাস্ত্রে মুসলিম মনীষীদের অবদান সম্পর্কে একটি তালিকা তৈরি করো।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? [জ্ঞান]
কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? [জ্ঞান]
খোলাফায়ে রাশেদিনের যুগ
উমাইয়া যুগ
আব্বাসীয় যুগ
ফাতেমি যুগ
মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কী? [অনুধাবন]
মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কী? [অনুধাবন]
দীন প্রচার করা
ইবাদত করা
খিলাফত কায়েম করা
ইসলামি আন্দোলন করা
“দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র” - এই প্রবাদটির মর্মার্থ কী? [অনুধাবন]
“দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র” - এই প্রবাদটির মর্মার্থ কী? [অনুধাবন]
কৃষিকাজকে উত্তম পেশা মনে করা
দুনিয়ার জীবনকে প্রাধান্য না দেওয়া
আখিরাতমুখী জীবনযাপন করা
আখিরাতের ফলাফল বিবেচনা করে দুনিয়ায় কাজ করা
ইসলামি শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো— [জ্ঞান]
i. উন্নত নৈতিকতা গড়ে তোলা
ii. মনুষ্যত্বের বিকাশ
iii. আল্লাহর সম্পর্কে জ্ঞান
ইসলামি শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো— [জ্ঞান]
i. উন্নত নৈতিকতা গড়ে তোলা
ii. মনুষ্যত্বের বিকাশ
iii. আল্লাহর সম্পর্কে জ্ঞান
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
রাতের এক ঘণ্টা ইসলামি জ্ঞানচর্চাকে কীসের চেয়ে উত্তম বলা হয়েছে? [জ্ঞান]
রাতের এক ঘণ্টা ইসলামি জ্ঞানচর্চাকে কীসের চেয়ে উত্তম বলা হয়েছে? [জ্ঞান]
সারারাত জিহাদ করার
সারারাত সীমানা পাহারা দেওয়ার
সারারাত নফল সালাত আদায়ের
সারারাত দীনের দাওয়াত দেওয়ার
আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকাকে কী বলে? [অনুধাবন]
আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকাকে কী বলে? [অনুধাবন]
তাকওয়া
ইহসান
তাওয়াক্কুল
সবর
'প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরজ' - এ হাদিসে কোন ধরনের এবং কী পরিমাণ জ্ঞানার্জনের কথা বলা হয়েছে? [অনুধাবন]
'প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরজ' - এ হাদিসে কোন ধরনের এবং কী পরিমাণ জ্ঞানার্জনের কথা বলা হয়েছে? [অনুধাবন]
পার্থিব উচ্চ শিক্ষা
প্রয়োজনীয় ইসলামি শিক্ষা
ইসলামি উচ্চ শিক্ষা
প্রয়োজনীয় অর্থনৈতিক শিক্ষা
মক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি? [জ্ঞান]
মক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি? [জ্ঞান]
নিরক্ষরতা দূরীকরণ
প্রাথমিক শিক্ষা অর্জন
কুরআন শিক্ষা প্রদান
বিজ্ঞান চর্চা
দারুল আরকাম-এর প্রতিষ্ঠাতা কে? [জ্ঞান]
দারুল আরকাম-এর প্রতিষ্ঠাতা কে? [জ্ঞান]
হযরত মুহাম্মদ (স)
হযরত আবু বকর (রা)
হযরত মুয়াবিয়া (রা)
খলিফা আল মামুন
ইতিহাসের প্রথম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? [জ্ঞান]
ইতিহাসের প্রথম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? [জ্ঞান]
আল-আজহার বিশ্ববিদ্যালয়
মদিনা বিশ্ববিদ্যালয়
দারুল আরকাম
বায়তুল হিকমা
সাদেক এমন এক ধরনের প্রতিষ্ঠানের কথা বলেন যেখানে প্রতিদিন কোমলমনা শিশুদের ইসলামি শিক্ষা দেওয়া হয়। সাদেক কোন প্রতিষ্ঠানের কথা বলে? [প্রয়োগ]
সাদেক এমন এক ধরনের প্রতিষ্ঠানের কথা বলেন যেখানে প্রতিদিন কোমলমনা শিশুদের ইসলামি শিক্ষা দেওয়া হয়। সাদেক কোন প্রতিষ্ঠানের কথা বলে? [প্রয়োগ]
মসজিদ
মক্তব
কিন্ডারগার্টেন স্কুল
প্রাথমিক বিদ্যালয়
ইসলামি সংস্কৃতি কোন দুটির সমন্বিত রূপ? [জ্ঞান]
ইসলামি সংস্কৃতি কোন দুটির সমন্বিত রূপ? [জ্ঞান]
জ্ঞান ও আচরণ
দীন ও দুনিয়া
অভ্যাস ও কর্মপন্থা
ইমান ও ইসলাম
ইসলামি সংস্কৃতির মূল লক্ষ্য কী? [অনুধাবন]
ইসলামি সংস্কৃতির মূল লক্ষ্য কী? [অনুধাবন]
মানুষের কল্যাণ
অর্থনৈতিক উন্নতি
ন্যায় প্রতিষ্ঠা
ইমানকে উজ্জীবিতকরণ
আ. রহিমের সকালে কুরআন তিলাওয়াত করা কীসের অংশ? [প্রয়োগ]
আ. রহিমের সকালে কুরআন তিলাওয়াত করা কীসের অংশ? [প্রয়োগ]
ইসলামি শরিয়ত
ইসলামি সংস্কৃতি
ইসলামি নৈতিকতা
ইসলামি আচরণ
ফুরফুরায় মাওলানা আবু বকর (রা.)-এর অন্যতম ভূমিকা কী ছিল? [অনুধাবন]
ফুরফুরায় মাওলানা আবু বকর (রা.)-এর অন্যতম ভূমিকা কী ছিল? [অনুধাবন]
ইসলাম প্রচার
সমাজ সংস্কার
কুসংস্কার দূরীকরণ
সবগুলো


