- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বিশ্বের সকল ধর্মের মধ্যে ইসলাম সম্পূর্ণ স্বতন্ত্র। 'ইসলাম' শব্দটির মধ্য দিয়েই এ ধর্ম প্রাণশক্তি লাভ করেছে। মুসলিম জাতির জীবনধারা, কর্মপদ্ধতি, আদর্শ, এ জাতির প্রেরণা, কর্মচাঞ্চল্য, ত্যাগ, সাধনা ও সাফল্য এই একটিমাত্র শব্দে প্রকাশিত হয়েছে। 'ইসলাম' শব্দটি তাই গভীর তাৎপর্যবহ।
হযরত আদম (আ) সর্বপ্রথম ইসলাম নিয়ে পৃথিবীতে এসেছেন। তারপর আবির্ভূত হয়েছেন অসংখ্য নবি-রাসুল। তাঁরা সবাই ইসলামের কথা বলেছেন। হযরত নূহ, ইবরাহিম, দাউদ, মুসা, ঈসা প্রমুখ নবিগণ ইসলাম প্রতিষ্ঠার জন্যই আত্মনিয়োগ করেছেন। ইসলামের রয়েছে নিজস্ব শিক্ষাব্যবস্থা। ইসলামের পূর্ণতার মতোই এ শিক্ষাব্যবস্থাও পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র। 'ইসলাম শিক্ষা' কী এ বিষয়ে জানার আগে ইসলাম' ও 'শিক্ষা' সম্পর্কে ধারণা নেওয়া দরকার ।
'ইসলাম' 'এর পরিচয়
আভিধানিক পরিচয়:
ইসলাম আরবি শব্দ। এটি ‘سِلْمٌ’ (সিলমুন) এবং ‘سَلاَمٌ’ (সালামুন) শব্দ থেকে নিষ্পন্ন। 'সিলমুন' ও 'সালামুন' অর্থ— শান্তি। আর ইসলাম অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা, নিরাপত্তা দেওয়া ইত্যাদি। ইংরেজিতে এ অর্থগুলোকে যথাক্রমে to obey, to surrender, to tread the path of peace, to ensure security ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
اذْ قَالَ لَهُ رَبةٌ أَسْلِمُ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَلَمِينَ .
অর্থ: (স্মরণ করুন) যখন ইব্রাহিমকে তার প্রতিপালক বলেছিলেন, অনুগত হও। তিনি বলেছিলেন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগত হলাম (সুরা আল বাকারা : ১৩১)।
পারিভাষিক পরিচয়:
শরিয়তের পরিভাষায় ইসলাম হচ্ছে— মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তাঁর কাছে পূর্ণ আত্মসমর্পণ করা ও তাঁর অনুগত হওয়া। বিনা দ্বিধায় তাঁর আদেশ-নিষেধ মেনে চলা এবং তাঁর দেওয়া বিধান অনুসারে জীবনযাপন করা ।
ইমাম আযম আবু হানিফা (র) বলেন— “ইসলাম হচ্ছে আল্লাহ তায়ালাকে মেনে নিয়ে তাঁর সকল আদেশ-নিষেধ অনুসারে তাঁর প্রতি আত্মসমর্পণ করা।”
আল কুরআনে বলা হয়েছে— إِلَـٰهُكُمْ إِلَـٰهٌ وَٰحِدٌ فَلَهُ أَسْلِمُوا
অর্থ: তোমাদের ইলাহ এক, সুতরাং তাঁরই কাছে আত্মসমর্পণ করো (সুরা হজ : ৩৪)।
মূলত ইসলাম শব্দের মূল কথা নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সোপর্দ করে দেওয়া। আর যিনি ইসলামের বিধান অনুসারে জীবনযাপন করেন, তিনি হলেন মুসলিম বা মুসলমান ।
শিক্ষার পরিচয়
শিক্ষা অর্থ— অভ্যাস, অনুশীলন ও চর্চার মাধ্যমে কোনো বিষয় আয়ত্তে নেওয়া । শিক্ষার আরবি প্রতিশব্দ - علم- যার অর্থ জানা, পাঠ করা, অনুশীলন করা। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ Education, যা ল্যাটিন Educare শব্দ থেকে নিষ্পন্ন। Educare অর্থ— প্রতিপালন করা, পরিচর্যা করা। পর্যবেক্ষণ ও অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন ও প্রদানের কৌশলকে শিক্ষা বলা হয়। ব্রিটিশ শিক্ষাবিদ জন আলফ্রেড গ্রিন (John Alfred Green)- এর ভাষায়, “Education is the art of acquiring knowledge and using it properly.” অর্থাৎ, জ্ঞান অর্জন ও তা সুষ্ঠুভাবে ব্যবহারের একটি কলা হলো শিক্ষা।
ইসলাম শিক্ষার পরিচয়
ইসলাম শিক্ষা বলতে বোঝায়, যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে ৷
আল্লাহ সর্বজ্ঞানের আধার। মানুষকে তিনি জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য প্রভৃতি দান করেছেন। ইসলাম শিক্ষা সেই জ্ঞান- বুদ্ধি বিকাশে সহযোগিতা করে। মানুষের চরিত্র, কর্মদক্ষতা ও আচরণকে পরিশীলিত এবং পরিমার্জিত করে। তাকে উন্নত ও সমৃদ্ধ মানুষে পরিণত করে। সে অজানাকে জানে। অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে। আল-কুরআনে বলা হয়েছে - A Jobaby। অর্থ: আল্লাহ মানুষকে তা শিখিয়েছেন, মানুষ যা জানত না (সুরা আলাক: ৫)। জ্ঞান মানুষের মহামূল্যবান সম্পদ। মহান রাব্বুল আলামিন মানুষকে জ্ঞানের অধিকারী করে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এ সম্পর্কে পবিত্র কুরআনে এরশাদ হয়েছে—
وانزل الله عليك الكتب وَالْحِكْمَةَ وَعَلَمَكَ مَالَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا.
অর্থ: আল্লাহ তোমার প্রতি কিতাব ও হেকমত অবতীর্ণ করেছেন আর তুমি যা জানতে না, তা তোমাকে শিক্ষা দিয়েছেন। তোমার প্রতি আল্লাহর মহাঅনুগ্রহ রয়েছে (সুরা নিসা: ১১৩)।
এ হিসেবে বলা যায়, ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানলাভ করার শিক্ষাই ইসলাম শিক্ষা। এর মাধ্যমে মানুষ আল্লাহ তায়ালার শক্তি ও ক্ষমতা সম্পর্কে ধারণা লাভ করে। নিজের উৎপত্তি, বিকাশ ও পরিণতি সম্পর্কে বিস্তারিত জানতে সক্ষম হয়।
বিস্তারিতভাবে বললে, যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে তাকে ইসলাম শিক্ষা বলে। এ শিক্ষা কুরআন, সুন্নাহ, তাওহিদ ও রিসালাতভিত্তিক। এ শিক্ষালাভের ফলে শিক্ষার্থীর চরিত্র, আচরণ ও চিন্তাশক্তি এমনভাবে তৈরি হবে যে, সে তার জীবনের সকল কর্মকাণ্ড ইসলামের আদর্শে পরিচালিত করতে সক্ষম হবে। কাজেই বলা যায়, কুরআন-সুন্নাহর আলোকে বিন্যস্ত দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিতকারী শিক্ষাই ইসলাম শিক্ষা ।
জেনে রাখো :
সাধারণ শিক্ষা ব্যক্তির জ্ঞান-বুদ্ধি বিকাশে সহায়তা করে। তাকে উন্নত ও সমৃদ্ধ মানুষে পরিণত করে। কেবল দুনিয়ামুখী শিক্ষা ব্যক্তির পার্থিব জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করলেও পরকালীন জীবন সম্পর্কে কোনো দিক নির্দেশনা দেয় না। ফলে ব্যক্তির আখিরাতে মুক্তির কোনো ব্যবস্থা থাকে না। কিন্তু ইসলামি শিক্ষা একই সাথে ব্যক্তির পার্থিব জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করার পাশাপাশি পরকালীন মুক্তির ব্যবস্থা করে। ফলে দুনিয়া ও আখিরাত উভয় জীবনে ব্যক্তি সাফল্য লাভ করে।
একক কাজ : ইসলাম শিক্ষার পরিচয় সম্পর্কে ৫টি বাক্য লেখো।
বাড়ির কাজ : ড. শরিফুল ইসলাম এমন একটি শিক্ষাব্যবস্থা নিয়ে শ্রেণিকক্ষে আলোচনা করছিলেন যে শিক্ষাব্যবস্থা ইসলামি নীতিমালা, অনুশাসন ও বিধি মোতাবেক পরিচালিত হয় এবং মানুষের জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র এবং মানসিক শক্তির বিকাশ ঘটায়। এ শিক্ষা লাভের ফলে শিক্ষার্থীর চরিত্র, আচরণ ও চিন্তাশক্তি এমনভাবে তৈরি হয় যে, সে তার জীবনের সকল কর্মকাণ্ড ইসলামের আদর্শে পরিচালিত করতে সক্ষম হয়।
ক. ড. শরিফুল ইসলাম শ্রেণিকক্ষে কোন শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা করছিলেন? ব্যাখ্যা করো ।
খ. ইসলামের পূর্ণতার মতোই এ শিক্ষাব্যবস্থা পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র'— মূল্যায়ন করো।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? [জ্ঞান]
কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? [জ্ঞান]
খোলাফায়ে রাশেদিনের যুগ
উমাইয়া যুগ
আব্বাসীয় যুগ
ফাতেমি যুগ
মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কী? [অনুধাবন]
মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কী? [অনুধাবন]
দীন প্রচার করা
ইবাদত করা
খিলাফত কায়েম করা
ইসলামি আন্দোলন করা
“দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র” - এই প্রবাদটির মর্মার্থ কী? [অনুধাবন]
“দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র” - এই প্রবাদটির মর্মার্থ কী? [অনুধাবন]
কৃষিকাজকে উত্তম পেশা মনে করা
দুনিয়ার জীবনকে প্রাধান্য না দেওয়া
আখিরাতমুখী জীবনযাপন করা
আখিরাতের ফলাফল বিবেচনা করে দুনিয়ায় কাজ করা
ইসলামি শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো— [জ্ঞান]
i. উন্নত নৈতিকতা গড়ে তোলা
ii. মনুষ্যত্বের বিকাশ
iii. আল্লাহর সম্পর্কে জ্ঞান
ইসলামি শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো— [জ্ঞান]
i. উন্নত নৈতিকতা গড়ে তোলা
ii. মনুষ্যত্বের বিকাশ
iii. আল্লাহর সম্পর্কে জ্ঞান
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
রাতের এক ঘণ্টা ইসলামি জ্ঞানচর্চাকে কীসের চেয়ে উত্তম বলা হয়েছে? [জ্ঞান]
রাতের এক ঘণ্টা ইসলামি জ্ঞানচর্চাকে কীসের চেয়ে উত্তম বলা হয়েছে? [জ্ঞান]
সারারাত জিহাদ করার
সারারাত সীমানা পাহারা দেওয়ার
সারারাত নফল সালাত আদায়ের
সারারাত দীনের দাওয়াত দেওয়ার
আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকাকে কী বলে? [অনুধাবন]
আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকাকে কী বলে? [অনুধাবন]
তাকওয়া
ইহসান
তাওয়াক্কুল
সবর
'প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরজ' - এ হাদিসে কোন ধরনের এবং কী পরিমাণ জ্ঞানার্জনের কথা বলা হয়েছে? [অনুধাবন]
'প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরজ' - এ হাদিসে কোন ধরনের এবং কী পরিমাণ জ্ঞানার্জনের কথা বলা হয়েছে? [অনুধাবন]
পার্থিব উচ্চ শিক্ষা
প্রয়োজনীয় ইসলামি শিক্ষা
ইসলামি উচ্চ শিক্ষা
প্রয়োজনীয় অর্থনৈতিক শিক্ষা
মক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি? [জ্ঞান]
মক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি? [জ্ঞান]
নিরক্ষরতা দূরীকরণ
প্রাথমিক শিক্ষা অর্জন
কুরআন শিক্ষা প্রদান
বিজ্ঞান চর্চা
দারুল আরকাম-এর প্রতিষ্ঠাতা কে? [জ্ঞান]
দারুল আরকাম-এর প্রতিষ্ঠাতা কে? [জ্ঞান]
হযরত মুহাম্মদ (স)
হযরত আবু বকর (রা)
হযরত মুয়াবিয়া (রা)
খলিফা আল মামুন
ইতিহাসের প্রথম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? [জ্ঞান]
ইতিহাসের প্রথম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? [জ্ঞান]
আল-আজহার বিশ্ববিদ্যালয়
মদিনা বিশ্ববিদ্যালয়
দারুল আরকাম
বায়তুল হিকমা
সাদেক এমন এক ধরনের প্রতিষ্ঠানের কথা বলেন যেখানে প্রতিদিন কোমলমনা শিশুদের ইসলামি শিক্ষা দেওয়া হয়। সাদেক কোন প্রতিষ্ঠানের কথা বলে? [প্রয়োগ]
সাদেক এমন এক ধরনের প্রতিষ্ঠানের কথা বলেন যেখানে প্রতিদিন কোমলমনা শিশুদের ইসলামি শিক্ষা দেওয়া হয়। সাদেক কোন প্রতিষ্ঠানের কথা বলে? [প্রয়োগ]
মসজিদ
মক্তব
কিন্ডারগার্টেন স্কুল
প্রাথমিক বিদ্যালয়
ইসলামি সংস্কৃতি কোন দুটির সমন্বিত রূপ? [জ্ঞান]
ইসলামি সংস্কৃতি কোন দুটির সমন্বিত রূপ? [জ্ঞান]
জ্ঞান ও আচরণ
দীন ও দুনিয়া
অভ্যাস ও কর্মপন্থা
ইমান ও ইসলাম
ইসলামি সংস্কৃতির মূল লক্ষ্য কী? [অনুধাবন]
ইসলামি সংস্কৃতির মূল লক্ষ্য কী? [অনুধাবন]
মানুষের কল্যাণ
অর্থনৈতিক উন্নতি
ন্যায় প্রতিষ্ঠা
ইমানকে উজ্জীবিতকরণ
আ. রহিমের সকালে কুরআন তিলাওয়াত করা কীসের অংশ? [প্রয়োগ]
আ. রহিমের সকালে কুরআন তিলাওয়াত করা কীসের অংশ? [প্রয়োগ]
ইসলামি শরিয়ত
ইসলামি সংস্কৃতি
ইসলামি নৈতিকতা
ইসলামি আচরণ
ফুরফুরায় মাওলানা আবু বকর (রা.)-এর অন্যতম ভূমিকা কী ছিল? [অনুধাবন]
ফুরফুরায় মাওলানা আবু বকর (রা.)-এর অন্যতম ভূমিকা কী ছিল? [অনুধাবন]
ইসলাম প্রচার
সমাজ সংস্কার
কুসংস্কার দূরীকরণ
সবগুলো


