- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মুসলিম জাতির জাতীয় জীবনে ইসলামি সংস্কৃতির গুরুত্ব সীমাহীন। কেননা এ জাতির স্বাতন্ত্র্য, স্বকীয়তা, পরিচিতি, অস্তিত্ব- এ সবকিছুই ইসলামি সংস্কৃতির অনুশীলনের ওপর নির্ভর করে।
ইমান সংরক্ষণ: ইসলামি সংস্কৃতি মুমিনের ইমান অক্ষুণ্ণ রাখার রক্ষাকবচ। কেননা, এ সংস্কৃতি ইমানভিত্তিক । তাওহিদ, রিসালাত, আখিরাত প্রভৃতি বিষয়ে সুদৃঢ় বিশ্বাস পোষণ এবং ইমান সংশ্লিষ্ট অনুশীলন এ সংস্কৃতির মূল উপাদান। আল্লাহ তায়ালা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ امَنُوا إِن تُطِيعُوا فَرِيقًا مِنَ الَّذِينَ أوتُوا الْكِتَابَ يَرُدُّوكُمْ بَعْدَ إِيْمَانِكُمْ كَافِرِينَ .
অর্থ: হে মুমিনগণ! তোমরা যদি আহলি কিতাবদের কোনো দলের অনুসরণ কর তাহলে ইমান থেকে বিচ্যুত করে তারা তোমাদের কাফির হিসেবে প্রত্যাবর্তন করাবে (সুরা আলে ইমরান: ১০০)।
ইমানের পূর্ণতাসাধন: ইমানের তিনটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে অন্তরে সুদৃঢ় বিশ্বাস পোষণ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে মৌখিক স্বীকৃতি দিতে হয়। তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ে পূর্ববর্তী বিশ্বাস ও স্বীকৃতির বাস্তবায়ন করতে হয়। ইসলামি সংস্কৃতি হলো ইমানের এই চূড়ান্ত পর্যায়। কেননা এখানে ইসলামের নীতি ও দর্শন বাস্তবরূপ লাভ করে। যে জন্য এ সংস্কৃতি ইমানের পূর্ণতা প্রদান করে। আল্লাহ তায়ালা বলেন,
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السّلْمِ كَأَفَةٌ وَلَا تَتَّبِعُوا خُطُوتِ الشَّيْطَنِ .
অর্থ: হে মুমিনগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না (সুরা আল বাকারা: ২০৮)
জাতীয় অস্তিত্ব রক্ষা: জাতীয় সংস্কৃতি জাতির পরিচিতির প্রতীক। এক জাতি থেকে অন্য জাতির নীতি, দর্শন ও চরিত্র সংস্কৃতির মাধ্যমে আলাদা অস্তিত্ব পায়। ইসলামি সংস্কৃতি মুসলিম জাতির অস্তিত্ব রক্ষা করে। রাসুলুল্লাহ (স) বলেন, beads by অর্থ: যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে (মুসনাদে আহমদ) । এজন্যই হিন্দুদের অনুকরণে তিলক ও পৈতা পরা, খ্রিষ্টানদের অনুকরণে ক্রুস পরা ইত্যাদি মুসলিমদের জন্য হারাম করা হয়েছে । দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভ: ইসলামি সংস্কৃতি একই সাথে দুনিয়াভিত্তিক এবং আখিরাতমুখী। এতে দুনিয়াকে উপেক্ষা বা অবজ্ঞা করা হয়নি বরং যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আখিরাতকে বলা হয়েছে মূলবিবেচ্য বিষয়। এভাবে ইসলামি সংস্কৃতি দুটি পর্যায়েই প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে ব্যক্তির পার্থিব সাফল্য লাভ যেমন নিশ্চিত করেছে তেমনি নিশ্চিত করেছে পরকালীন মুক্তি ।
আল্লাহ ও রাসুলুল্লাহ (স)-এর ভালোবাসা লাভ: ইসলামি সংস্কৃতি আল্লাহর বাণী ও রাসুলুল্লাহ (স)-এর জীবনাদর্শভিত্তিক। এ সংস্কৃতির প্রধান উৎস কুরআন ও সুন্নাহ। তাই এ সংস্কৃতির অনুশীলন মানে আল্লাহর নির্দেশ পালন এবং তাঁর প্রিয় হাবিবের জীবনাদর্শেরই অনুশীলন। ইসলামি সংস্কৃতি অনুশীলনের মাধ্যমে আল্লাহ তায়ালা ও রাসুল (স) এর প্রতি ব্যক্তির আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটে। এর মাধ্যমে আল্লাহ ও রাসুলুল্লাহ (স)-এর ভালোবাসা লাভ করা যায়। পবিত্র কুরআনে এসেছে-
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي
অর্থ: মুহাম্মদ (স) আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ কর (সুরা আলে ইমরান: ৩১)।
একক কাজ: ইসলামি সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো ।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? [জ্ঞান]
কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? [জ্ঞান]
খোলাফায়ে রাশেদিনের যুগ
উমাইয়া যুগ
আব্বাসীয় যুগ
ফাতেমি যুগ
মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কী? [অনুধাবন]
মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কী? [অনুধাবন]
দীন প্রচার করা
ইবাদত করা
খিলাফত কায়েম করা
ইসলামি আন্দোলন করা
“দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র” - এই প্রবাদটির মর্মার্থ কী? [অনুধাবন]
“দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র” - এই প্রবাদটির মর্মার্থ কী? [অনুধাবন]
কৃষিকাজকে উত্তম পেশা মনে করা
দুনিয়ার জীবনকে প্রাধান্য না দেওয়া
আখিরাতমুখী জীবনযাপন করা
আখিরাতের ফলাফল বিবেচনা করে দুনিয়ায় কাজ করা
ইসলামি শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো— [জ্ঞান]
i. উন্নত নৈতিকতা গড়ে তোলা
ii. মনুষ্যত্বের বিকাশ
iii. আল্লাহর সম্পর্কে জ্ঞান
ইসলামি শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো— [জ্ঞান]
i. উন্নত নৈতিকতা গড়ে তোলা
ii. মনুষ্যত্বের বিকাশ
iii. আল্লাহর সম্পর্কে জ্ঞান
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
রাতের এক ঘণ্টা ইসলামি জ্ঞানচর্চাকে কীসের চেয়ে উত্তম বলা হয়েছে? [জ্ঞান]
রাতের এক ঘণ্টা ইসলামি জ্ঞানচর্চাকে কীসের চেয়ে উত্তম বলা হয়েছে? [জ্ঞান]
সারারাত জিহাদ করার
সারারাত সীমানা পাহারা দেওয়ার
সারারাত নফল সালাত আদায়ের
সারারাত দীনের দাওয়াত দেওয়ার
আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকাকে কী বলে? [অনুধাবন]
আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকাকে কী বলে? [অনুধাবন]
তাকওয়া
ইহসান
তাওয়াক্কুল
সবর
'প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরজ' - এ হাদিসে কোন ধরনের এবং কী পরিমাণ জ্ঞানার্জনের কথা বলা হয়েছে? [অনুধাবন]
'প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরজ' - এ হাদিসে কোন ধরনের এবং কী পরিমাণ জ্ঞানার্জনের কথা বলা হয়েছে? [অনুধাবন]
পার্থিব উচ্চ শিক্ষা
প্রয়োজনীয় ইসলামি শিক্ষা
ইসলামি উচ্চ শিক্ষা
প্রয়োজনীয় অর্থনৈতিক শিক্ষা
মক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি? [জ্ঞান]
মক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি? [জ্ঞান]
নিরক্ষরতা দূরীকরণ
প্রাথমিক শিক্ষা অর্জন
কুরআন শিক্ষা প্রদান
বিজ্ঞান চর্চা
দারুল আরকাম-এর প্রতিষ্ঠাতা কে? [জ্ঞান]
দারুল আরকাম-এর প্রতিষ্ঠাতা কে? [জ্ঞান]
হযরত মুহাম্মদ (স)
হযরত আবু বকর (রা)
হযরত মুয়াবিয়া (রা)
খলিফা আল মামুন
ইতিহাসের প্রথম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? [জ্ঞান]
ইতিহাসের প্রথম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? [জ্ঞান]
আল-আজহার বিশ্ববিদ্যালয়
মদিনা বিশ্ববিদ্যালয়
দারুল আরকাম
বায়তুল হিকমা
সাদেক এমন এক ধরনের প্রতিষ্ঠানের কথা বলেন যেখানে প্রতিদিন কোমলমনা শিশুদের ইসলামি শিক্ষা দেওয়া হয়। সাদেক কোন প্রতিষ্ঠানের কথা বলে? [প্রয়োগ]
সাদেক এমন এক ধরনের প্রতিষ্ঠানের কথা বলেন যেখানে প্রতিদিন কোমলমনা শিশুদের ইসলামি শিক্ষা দেওয়া হয়। সাদেক কোন প্রতিষ্ঠানের কথা বলে? [প্রয়োগ]
মসজিদ
মক্তব
কিন্ডারগার্টেন স্কুল
প্রাথমিক বিদ্যালয়
ইসলামি সংস্কৃতি কোন দুটির সমন্বিত রূপ? [জ্ঞান]
ইসলামি সংস্কৃতি কোন দুটির সমন্বিত রূপ? [জ্ঞান]
জ্ঞান ও আচরণ
দীন ও দুনিয়া
অভ্যাস ও কর্মপন্থা
ইমান ও ইসলাম
ইসলামি সংস্কৃতির মূল লক্ষ্য কী? [অনুধাবন]
ইসলামি সংস্কৃতির মূল লক্ষ্য কী? [অনুধাবন]
মানুষের কল্যাণ
অর্থনৈতিক উন্নতি
ন্যায় প্রতিষ্ঠা
ইমানকে উজ্জীবিতকরণ
আ. রহিমের সকালে কুরআন তিলাওয়াত করা কীসের অংশ? [প্রয়োগ]
আ. রহিমের সকালে কুরআন তিলাওয়াত করা কীসের অংশ? [প্রয়োগ]
ইসলামি শরিয়ত
ইসলামি সংস্কৃতি
ইসলামি নৈতিকতা
ইসলামি আচরণ
ফুরফুরায় মাওলানা আবু বকর (রা.)-এর অন্যতম ভূমিকা কী ছিল? [অনুধাবন]
ফুরফুরায় মাওলানা আবু বকর (রা.)-এর অন্যতম ভূমিকা কী ছিল? [অনুধাবন]
ইসলাম প্রচার
সমাজ সংস্কার
কুসংস্কার দূরীকরণ
সবগুলো


