- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মুসলিম সমাজে মক্তব একটি বিশেষ প্রভাবক প্রতিষ্ঠান। পরিশীলিত মানবসমাজ গড়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিষয়টি বিভিন্নভাবে বিশ্লেষণ করা যায়। যেমন—
শিক্ষা বিস্তার: শিক্ষা বিস্তারে মুসলিম সমাজে মক্তবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অক্ষর জ্ঞানদান, শুদ্ধ পঠন ও প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে মক্তবে জ্ঞানদান করা হয়।
আদর্শ মানুষ তৈরি: আদর্শ ও নীতিবান মানুষ তৈরির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মক্তব। এখানে শৈশবে কোমলমতি শিশুদের সত্য- মিথ্যা, ন্যায়-অন্যায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে সবসময় সত্য-ন্যায়ের অনুশীলন ও অনুসরণের প্রেরণা দেওয়া হয় । মহানবি (স) বলেছেন, اَحَبُّ النَّاسِ إِلَى اللهِ اَحْسَنُهُمْ خُلُقًا.
অর্থ: আল্লাহর কাছে সেই লোকই অধিক প্রিয়; চরিত্রের বিচারে যে উত্তম (ইবন হিব্বান)।
সহাবস্থানের প্রেরণা: মক্তব সমাজের সবশ্রেণির শিশুকে একই স্থানে এক সুমহান শিক্ষায় শিক্ষিত করে তোলে। এখানে তারা শৃঙ্খলা ও শান্তিপূর্ণ সহাবস্থান করতে শেখে ।
মমত্ববোধের উন্মেষ: মক্তবে একই স্থানে বিভিন্ন বাড়ির ছেলেমেয়ে এক সাথে পড়াশোনা করে। প্রতিদিন তাদের দেখা- সাক্ষাৎ হয়। একটা পবিত্র ও পরিচ্ছন্ন পরিবেশে তাদের শিশুমন প্রতিদিন একত্রিত হয়। ফলে তাদের মধ্যে পরস্পরের প্রতি মমত্ববোধ ও সহমর্মিতার মনোভাব গড়ে ওঠে।
পাপপ্রবণতা হ্রাস: মক্তবে শিশুকে খুব সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় পাপ না করার জন্য উৎসাহিত করা হয়। তাকে পাপের পরিণতি ও পাপ না করার পুরস্কার সম্পর্কে অবহিত করা হয়। তার মনে পাপের ব্যাপারে তীব্র ঘৃণা সৃষ্টি করা হয়। ফলে সে পাপ না করায় অভ্যস্ত হয়ে ওঠে, যা তার পাপ-প্রবণতা কমিয়ে আনে।
আখিরাতমুখী জীবনযাপন: মক্তব শিশুকে আখিরাতের জীবন সম্পর্কে অবহিত করে। ফলে দুনিয়ার পাশাপাশি আখিরাতের জীবনও তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে আখিরাতমুখী জীবনযাপনে অভ্যস্ত হয়।
আল্লাহ বলেন, অর্থ: আখিরাত সর্বোত্তম ও চিরস্থায়ী (সুরা আল আ'লা: ১৬)।
সদাচারপূর্ণ সামাজিক জীবন: মক্তবে শিশুদেরকে আদব-কায়দা শিক্ষা দেওয়া হয়। সহপাঠী, বন্ধু, মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন এবং অনাত্মীয় অন্যান্য ছোট-বড় মানুষের সাথে আচরণের ইসলামি রীতি শেখায়। মক্তব থেকেই সে বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করার শিক্ষা পায় ।
হালাল উপার্জন: মত্তবে শেখানো হয় হালাল উপার্জন ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা, আত্মসাৎ প্রভৃতি উপায়ে উপার্জন করা যে হারাম তাও এখানে অবহিত করা হয় ।
দেশপ্রেমিক নাগরিক গঠন: মক্তবে শিশুদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। তাদেরকে দেশপ্রেমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অবহিত করা হয়। রাসুলুল্লাহ (স)সহ সকল নবি-রাসুল ও মনীষীর দেশপ্রেমের দৃষ্টান্ত পেশ করা হয়। এভাবে মক্তব শিশুদের দেশকে ভালোবাসায় উৎসাহী করে তোলে।
ধূমপান ও মাদকাসক্তি রোধ: মক্তব শিশুদের মধ্যে ধূমপান ও মাদকবিরোধী চেতনা জাগিয়ে তোলে। এগুলোর ক্ষতি সম্পর্কে জ্ঞান দেয়। ধূমপান ও মাদকাসক্তির অভিশাপ থেকে সমাজকে রক্ষার উপায় শিক্ষা দেয়। ফলে শিশু নিজে যেমন ধূমপান ও মাদকাসক্তি থেকে দূরে থাকে তেমনি সমাজকেও এ অভিশাপ থেকে মুক্ত রাখতে পারে ।
মহানবি (স) বলেছেন,
অর্থ: যাবতীয় মদ হারাম (মুসলিম, দারে কুতনি)।
একক কাজ: মত্তবের প্রয়োজনীয়তা সম্পর্কে সাতটি বাক্য লেখো ।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? [জ্ঞান]
কোন যুগকে জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? [জ্ঞান]
খোলাফায়ে রাশেদিনের যুগ
উমাইয়া যুগ
আব্বাসীয় যুগ
ফাতেমি যুগ
মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কী? [অনুধাবন]
মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কী? [অনুধাবন]
দীন প্রচার করা
ইবাদত করা
খিলাফত কায়েম করা
ইসলামি আন্দোলন করা
“দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র” - এই প্রবাদটির মর্মার্থ কী? [অনুধাবন]
“দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র” - এই প্রবাদটির মর্মার্থ কী? [অনুধাবন]
কৃষিকাজকে উত্তম পেশা মনে করা
দুনিয়ার জীবনকে প্রাধান্য না দেওয়া
আখিরাতমুখী জীবনযাপন করা
আখিরাতের ফলাফল বিবেচনা করে দুনিয়ায় কাজ করা
ইসলামি শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো— [জ্ঞান]
i. উন্নত নৈতিকতা গড়ে তোলা
ii. মনুষ্যত্বের বিকাশ
iii. আল্লাহর সম্পর্কে জ্ঞান
ইসলামি শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো— [জ্ঞান]
i. উন্নত নৈতিকতা গড়ে তোলা
ii. মনুষ্যত্বের বিকাশ
iii. আল্লাহর সম্পর্কে জ্ঞান
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
রাতের এক ঘণ্টা ইসলামি জ্ঞানচর্চাকে কীসের চেয়ে উত্তম বলা হয়েছে? [জ্ঞান]
রাতের এক ঘণ্টা ইসলামি জ্ঞানচর্চাকে কীসের চেয়ে উত্তম বলা হয়েছে? [জ্ঞান]
সারারাত জিহাদ করার
সারারাত সীমানা পাহারা দেওয়ার
সারারাত নফল সালাত আদায়ের
সারারাত দীনের দাওয়াত দেওয়ার
আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকাকে কী বলে? [অনুধাবন]
আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকাকে কী বলে? [অনুধাবন]
তাকওয়া
ইহসান
তাওয়াক্কুল
সবর
'প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরজ' - এ হাদিসে কোন ধরনের এবং কী পরিমাণ জ্ঞানার্জনের কথা বলা হয়েছে? [অনুধাবন]
'প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরজ' - এ হাদিসে কোন ধরনের এবং কী পরিমাণ জ্ঞানার্জনের কথা বলা হয়েছে? [অনুধাবন]
পার্থিব উচ্চ শিক্ষা
প্রয়োজনীয় ইসলামি শিক্ষা
ইসলামি উচ্চ শিক্ষা
প্রয়োজনীয় অর্থনৈতিক শিক্ষা
মক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি? [জ্ঞান]
মক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি? [জ্ঞান]
নিরক্ষরতা দূরীকরণ
প্রাথমিক শিক্ষা অর্জন
কুরআন শিক্ষা প্রদান
বিজ্ঞান চর্চা
দারুল আরকাম-এর প্রতিষ্ঠাতা কে? [জ্ঞান]
দারুল আরকাম-এর প্রতিষ্ঠাতা কে? [জ্ঞান]
হযরত মুহাম্মদ (স)
হযরত আবু বকর (রা)
হযরত মুয়াবিয়া (রা)
খলিফা আল মামুন
ইতিহাসের প্রথম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? [জ্ঞান]
ইতিহাসের প্রথম ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? [জ্ঞান]
আল-আজহার বিশ্ববিদ্যালয়
মদিনা বিশ্ববিদ্যালয়
দারুল আরকাম
বায়তুল হিকমা
সাদেক এমন এক ধরনের প্রতিষ্ঠানের কথা বলেন যেখানে প্রতিদিন কোমলমনা শিশুদের ইসলামি শিক্ষা দেওয়া হয়। সাদেক কোন প্রতিষ্ঠানের কথা বলে? [প্রয়োগ]
সাদেক এমন এক ধরনের প্রতিষ্ঠানের কথা বলেন যেখানে প্রতিদিন কোমলমনা শিশুদের ইসলামি শিক্ষা দেওয়া হয়। সাদেক কোন প্রতিষ্ঠানের কথা বলে? [প্রয়োগ]
মসজিদ
মক্তব
কিন্ডারগার্টেন স্কুল
প্রাথমিক বিদ্যালয়
ইসলামি সংস্কৃতি কোন দুটির সমন্বিত রূপ? [জ্ঞান]
ইসলামি সংস্কৃতি কোন দুটির সমন্বিত রূপ? [জ্ঞান]
জ্ঞান ও আচরণ
দীন ও দুনিয়া
অভ্যাস ও কর্মপন্থা
ইমান ও ইসলাম
ইসলামি সংস্কৃতির মূল লক্ষ্য কী? [অনুধাবন]
ইসলামি সংস্কৃতির মূল লক্ষ্য কী? [অনুধাবন]
মানুষের কল্যাণ
অর্থনৈতিক উন্নতি
ন্যায় প্রতিষ্ঠা
ইমানকে উজ্জীবিতকরণ
আ. রহিমের সকালে কুরআন তিলাওয়াত করা কীসের অংশ? [প্রয়োগ]
আ. রহিমের সকালে কুরআন তিলাওয়াত করা কীসের অংশ? [প্রয়োগ]
ইসলামি শরিয়ত
ইসলামি সংস্কৃতি
ইসলামি নৈতিকতা
ইসলামি আচরণ
ফুরফুরায় মাওলানা আবু বকর (রা.)-এর অন্যতম ভূমিকা কী ছিল? [অনুধাবন]
ফুরফুরায় মাওলানা আবু বকর (রা.)-এর অন্যতম ভূমিকা কী ছিল? [অনুধাবন]
ইসলাম প্রচার
সমাজ সংস্কার
কুসংস্কার দূরীকরণ
সবগুলো


