- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
অনুপমের মামার লোভী মানসিকতা ও অনুপমের ব্যক্তিত্বহীনতার পরিচয় পেয়ে শম্ভুনাথ বাবু তার সঙ্গে মেয়ের বিয়ে দেননি। ভাগ্নের বিয়েতে অনুপমের মামা মেয়ের বাবার কাছ থেকে কড়ায়-গণ্ডায় যৌতুক বুঝে নিতে চান। তিনি যৌতুকের গয়না যাচাই করে দেখার জন্য বিয়ে বাড়িতে স্যাকরা নিয়ে হাজির হন। এতে শম্ভুনাথ বাবু অপমানিত হন। তা ছাড়া তিনি বিয়ের পাত্র অনুপমের মতামত জানতে চেয়ে লক্ষ করেন, তার নিজস্ব মতামত দেয়ার মতো ক্ষমতাও নেই। তাই নিজের আত্মসম্মান রক্ষা এবং মেয়ের কল্যাণ চিন্তা করে, শম্ভুনাথ বাবু মেয়ের বিয়ে দিতে অস্বীকৃতি জানান।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
মায়ের ভয়ে
মামার ভয়ে
সাহস নেই বলে
লোকলজ্জার ভয়ে
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
খাবারের ঝামেলা হতে পারে
গয়নায় ফাঁকি দিতে পারে
টাকা কম দিতে পারে
আপ্যায়ন কম হতে পারে
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
ইউনিফর্ম-পরা সাহেব
রেলওয়ে কর্মচারি
অনুপম
আর্দালি
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
সময়ের অভাবে
রাস্তা দূরবর্তী বলে
ক্ষোভে
আত্ম অহংকারের কারণে
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
দেবতা ভক্তি
ধন সম্পদের প্রাচুর্য
মানুষের সমাগম
বংশ মর্যাদা


