- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
অনুপম এবং তার মা উপকার করা মেয়েটির নাম কল্যাণী শুনে চমকে ওঠে। কেননা এ মেয়ের সাথেই একসময় অনুপমের বিয়ে হওয়ার কথা ছিল। উপকারীর প্রতি কৃতজ্ঞতা জানানো মানুষের অবশ্য কর্তব্য। সেক্ষেত্রে অচেনা উপকারী পূর্ব পরিচিত হলে কৃতজ্ঞতা স্বীকারকারীর মনে বিস্ময় জাগে। ট্রেন যাত্রী অনুপম মাকে নিয়ে যাওয়ার সময় যাত্রা সংক্রান্ত জটিলতায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। ঠিক তখন একটি মেয়ে তাদের সাহায্য করে। মেয়েটির দায়িত্ব পালনের দক্ষতায় অভিভূত অনুপমের মা তার নাম শুনেই বুঝতে পারে এ মেয়ের সাথেই অনুপমের বিয়ে ঠিক হয়েছিল। নিজেদের স্বার্থান্ধতার কারণে যে মেয়েটিকে ঘরে তুলতে পারেনি, তার সাথে এমন নাটকীয়ভাবে দেখা হওয়ায় অনুপম ও তার মা চমকে উঠেছিল।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
মায়ের ভয়ে
মামার ভয়ে
সাহস নেই বলে
লোকলজ্জার ভয়ে
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
খাবারের ঝামেলা হতে পারে
গয়নায় ফাঁকি দিতে পারে
টাকা কম দিতে পারে
আপ্যায়ন কম হতে পারে
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
ইউনিফর্ম-পরা সাহেব
রেলওয়ে কর্মচারি
অনুপম
আর্দালি
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
সময়ের অভাবে
রাস্তা দূরবর্তী বলে
ক্ষোভে
আত্ম অহংকারের কারণে
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
দেবতা ভক্তি
ধন সম্পদের প্রাচুর্য
মানুষের সমাগম
বংশ মর্যাদা


