Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • অপরিচিতা [গদ্য]
অপরিচিতা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
অপরিচিতা (শব্দার্থ ও টীকা)

অকাশের মরুভূমি
আনন্দহীন প্রচুর অবসর বোঝানো হয়েছে।

অন্নপূর্ণা
অন্নে পরিপূর্ণা। দেবী দুর্গা।
টীকা: 'আজও আমাকে দেখিলে মনে হইবে, আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি।' দেবী দুর্গার দুই পুত্র; অগ্রজ গণেশ ও অনুজ কার্তিকেয়। দুর্গার কোলে থাকা দেব-সেনাপতি কার্তিকেয়কে বোঝানো হয়েছে। ব্যঙ্গার্থে প্রয়োগ।

অন্ধপুর
অন্দরমহল। ভেতরবাড়ি।

অভিষিক্ত
অভিষেক করা হয়েছে এমন।

অভ্র
এক ধরনের খনিজ ধাতু (Mica)।

অভ্রের ঝাড়
অভ্রের তৈরি ঝাড়বাতি।

আন্ডামান দ্বীপ
ভারতীয় সীমানাভুক্ত বঙ্গোপসাগরের দ্বীপবিশেষ। স্বদেশি আন্দোলনের যুগে রাজবন্দিদের নির্বাসন শাস্তি দিয়ে আন্ডামান বা আন্দামানে পাঠানো হতো।

উমেদারি
প্রার্থনা। চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া।

এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল।
লক্ষ্মী ধন ও ঐশ্বর্যের দেবী। মঙ্গলঘট তাঁর প্রতীক। কল্যাণীদের বংশে একসময় লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যের ঘট পূর্ণ ছিল।

একচক্ষু লণ্ঠন
একদিক খোলা তিনদিক ঢাকা বিশেষ ধরনের লণ্ঠন, যা রেলপথের সংকেত দেখানোর কাজে ব্যবহৃত হতো।

একপত্তন
একপ্রস্থ।

এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়ো, না গুণের হিসাবে।
গল্পের কথক চরিত্র অনুপমের আত্মসমালোচনা। পরিমাণ ও গুণ উভয় দিক দিয়েই যে তার জীবনটি নিতান্তই তুচ্ছ, সে কথাই এখানে ব্যক্ত হয়েছে।

এয়ারিং
কানের দুল (Earring)।

কন্সর্ট
নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান।

কলি
পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগ। কলিযুগ। কলিকাল।

কলি যে চারপোয়া হইয়া আসিল!
কলিকাল পরিপূর্ণরূপে আত্মপ্রকাশ করল।

কানপুর
ভারতের একটি শহর।

কোন্নগর
কলকাতার নিকটস্থ একটি স্থান।

কষ্টিপাথর
যে পাথরে ঘষে সোনার খাঁটিত্ব পরীক্ষা করা হয়।

গজানন
গজ (হাতি) আনন যার। গণেশ।

গণ্ডুষ
একমুখ বা এককোষ জল।

গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল।
চলন্ত রেলগাড়ির অবিরাম ধাতব ধ্বনি বোঝানো হয়েছে।

গুড়গুড়ি
আলবোলা। দীর্ঘ নলযুক্ত হুঁকাবিশেষ।

জড়িমা
আড়ষ্টতা। জড়ত্ব।

দক্ষযজ্ঞ
প্রজাপতি দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ। এ যজ্ঞে পতিনিন্দা শুনে সতী দেহত্যাগ করেন। স্ত্রীর মৃত্যুসংবাদ শুনে শিব অনুচরসহ যজ্ঞস্থলে পৌছে যজ্ঞ ধ্বংস করে দেন এবং সতীর শব কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্যে মত্ত হন। এখানে প্রলয়কাণ্ড বা হট্টগোল বোঝাচ্ছে।

দেওয়া-খোওয়া
বিয়ের যৌতুক ও আনুষঙ্গিক খরচ বোঝাতে কথাটি বলা হয়েছে।

ধুয়া
গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে।

পঞ্চশর
মদনদেবের ব্যবহার্য পাঁচ ধরনের বাণ।

পশ্চিমে
এখানে ভারতের পশ্চিম অঞ্চলকে বোঝানো হয়েছে।

পাকযন্ত্র
পাকস্থলী।

প্রজাপতি
জীবের স্রষ্টা। ব্রহ্মা। ইনিই বিয়ের দেবতা।

প্রদোষ
সন্ধ্যা।

ফল্গু
ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদী। নদীটির ওপরের অংশে বালির আস্তরণ কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত।
টীকা: 'ফল্লুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন।' অনুপম তার মামার চরিত্র-বৈশিষ্ট্য প্রসঙ্গে কথাটি বলেছে। সংসারের সমস্ত দায়-দায়িত্ব পালনে তার ভূমিকা এখানে উপমার মাধ্যমে ব্যক্ত করা হয়েছে।

ফলের মতো গুটি
গুটি এক সময় পূর্ণ ফলে পরিণত হয়। কিন্তু গুটিই যদি ফলের মতো হয় তাহলে তার অসম্পূর্ণ সারবত্তা প্রকট হয়ে ওঠে। নিজের নিষ্ফল জীবনকে বোঝাতে অনুপমের ব্যবহৃত উপমা।

বর্বর কোলাহলের মত্ত হস্তী দ্বারা সংগীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ-বাড়িতে গিয়া উঠিলাম
অনুপম নিজের বিবাহযাত্রার পরিস্থিতি বর্ণনায় সুরশূন্য বিকট কোলাহলকে সংগীত সরস্বতীর পদ্মবন দলিত হওয়ার ঘটনার সঙ্গে তুলনা করেছে।

বাঁধা হুঁকা
সাধারণ মানুষের ব্যবহার্য নারকেল-খোলে তৈরি ধূমপানের যন্ত্রবিশেষ।

মকরমুখো মোটা একখানা বালা
মকর বা কুমিরের মুখাকৃতিযুক্ত হাতে পরিধেয় অলংকারবিশেষ।

মঞ্জরী
কিশলয়যুক্ত কচি ডাল। মুকুল।

মনু
বিধানকর্তা বা শাস্ত্রপ্রণেতা মুনিবিশেষ।

মনু সংহিতা
মনু-প্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ।

মহানির্বাণ
সবরকমের বন্ধন থেকে মুক্তি।

মাকাল ফল
দেখতে সুন্দর অথচ ভেতরে দুর্গন্ধ ও শাঁসযুক্ত খাওয়ার অনুপযোগী ফল। বিশেষ অর্থে গুণহীন।

রসনচৌকি
শানাই, ঢোল ও কাঁসি- এই তিন বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতানবাদন।

লোক-বিদায়
পাওনা পরিশোধ। এখানে অনুষ্ঠানের শেষে পাওনাদারদের পাওনা পরিশোধের কথা বলা হয়েছে।

সওগাদ
উপঢৌকন। ভেট।

সেকরা
স্বর্ণকার, সোনার অলংকার প্রস্তুতকারক।

স্বয়ংবরা
যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে।

তার পরে বুঝিলাম, মাতৃভূমি আছে।
কল্যাণী যে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করেছে, অনুপমের এই আত্মোপলব্ধি এখানে প্রকাশিত।

অপরিচিতা [গদ্য] - অন্যান্য প্রশ্ন
রবীন্দ্রনাথ ঠাকুর
অপরিচিতা - রবীন্দ্রনাথ ঠাকুর
অপরিচিতা (শব্দার্থ ও টীকা)
অপরিচিতা (পাঠ-পরিচিতি)
অপরিচিতা (বহুনির্বাচনি প্রশ্ন)
অপরিচিতা (সৃজনশীল প্রশ্ন)
'অপরিচিতা' গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
অনুপমের বাবার পেশা কী ছিল?
কোন কথা স্মরণ করে অনুপমের মামা ও মা 'একযোগে বিস্তর হাসিলেন'?
'অপরিচিতা' গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়?
অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
'কন্সর্ট' শব্দের অর্থ কী?
কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?
বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে?
'অপরিচিতা' গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে?
কাকে 'মাকাল ফল' বলে বিদ্রূপ করা হয়েছে?
'অপরিচিতা' গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?
বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?
'অপরিচিতা' গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টি 'ছোটগল্প রচনার স্বর্ণযুগ' হিসেবে বিবেচিত হয়?
কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?
কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল?
কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?
অনুপমকে কে আশীর্বাদ করেন?
অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন?
'অপরিচিতা' গল্পের লেখক কে?
অনুপমের ভাগ্যে প্রজাপতির সঙ্গে কিসের কোনো বিরোধ নেই?
বিয়ে উপলক্ষে কনে পক্ষকে কোথায় আসতে হয়েছিল?
'অপরিচিতা' গল্পের নায়িকার নাম কী?
রস দিয়ে বর্ণনা করার শক্তি ছিল কার?
ধনীর কন্যা কার পছন্দ নয়?
'প্রদোষ' শব্দের অর্থ কী?
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কী?
'অপরিচিতা' গল্পটি কোন পুরুষে বর্ণিত হয়েছে?
অনুপমের আসল অভিভাবক কে ছিলেন?
'অপরিচিতা' গল্পের গল্পকথকের নাম কী?
মনুসংহিতা কী?
অনুপমের বিয়ের ঘটক কে ছিলেন?
শম্ভুনাথ সেনের বয়স কত?
সেকরার হাতে শম্ভুনাথ কী পরখ করতে দিয়েছিলেন?
অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করতেন?
রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিশ শতকের গল্পে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
কল্যাণীর বাবার নাম কী?
বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল?
'লগ্ন' কী?
'অন্নপূর্ণা' শব্দের অর্থ কী?
'অন্তঃপুর' শব্দের অর্থ কী?
'সওগাদ' শব্দের অর্থ কী?
'অভ্র' কী?
এয়ারিং কী?
হরিশ ছুটি কাটাতে কোথায় গিয়েছিল?
'অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য কী ছিল?
কল্যাণীকে কার ফটোগ্রাফ দেখানো হয়েছিল?
'গজানন' কে?
নম্রতার সাথে বরযাত্রীদের অভিষিক্ত করেছিল কে?
'অপরিচিতা' বলতে কাকে নির্দেশ করা হয়েছে?
'অপরিচিতা' গল্পে কার কণ্ঠ অত্যন্ত মধুর ছিল?
ট্রেনে ওঠার জন্য অনুপমের মাকে কে সহায়তা করেছিল?
অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে?
"এই তো আমি জায়গা পাইয়াছি।" ব্যাখ্যা কর।
"মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর"-উক্তিটি বুঝিয়ে লেখ।
'তারপর বুঝিলাম, মাতৃভূমি আছে।' বুঝিয়ে লেখ।
"একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক-ভাঙা পণ"- এই কথার অর্থ বুঝিয়ে দাও।
'অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি' উক্তিটি ব্যাখ্যা কর।
অনুপমের মামার মন কীভাবে নরম হলো?
অনুপমের মামা স্যাকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন?
"আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চশরের কোনো বিরোধ নাই।"- বাক্যটির তাৎপর্য কী?
"ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই"- ব্যাখ্যা কর।
'ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন' বুঝিয়ে দাও।
'কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র'-কেন?
কল্যাণীর 'মাতৃআজ্ঞা'র ধরন আলোচনা কর।
অনুপমের বিবাহ যাত্রার বর্ণনা দাও।
"ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই"-উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছে?
'অথচ সেই না-চেনাটুকু যে কুয়াশামাত্র, সে যে মায়া।' কেন?
'জায়গা আছে' কথাটির তাৎপর্য বর্ণনা কর।
হরিশ কীভাবে অনুপমের মন উতলা করে দিয়েছিল?
'কলি যে চার পোয়া হইয়া আসিল'-ব্যাখ্যা কর।
অনুপমের মনের কালো রঙের ধারা সাপের মতো ফোঁস করে উঠল কেন?
'ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের শুচিতা অপূর্ব-কার সম্পর্কে, কেন বলা হয়েছে?
“কল্যাণী বলে, আমি বিবাহ করিব না"- কেন?
কল্যাণী বিয়ে করতে অসম্মতি জ্ঞাপন করেছিল কেন?
কল্যাণী বিয়ে না করার প্রতিজ্ঞা করেছে কেন?
'বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে' বলতে কী বোঝানো হয়েছে?
"শুনিয়া মা এবং আমি দুজনেই চমকিয়া উঠিলাম।"- কেন অনুপম ও তার মা চমকে উঠেছিল?
কল্যাণীর নাম শুনে অনুপম ও তার মা চমকে উঠেছিল কেন?
ধনীর মেয়ে মামার পছন্দ নয় কেন?
'তবে আপনাদের গাড়ি বলিয়া দিই'?-এই উক্তিটি শম্ভুনাথ কেন করেছিল?
গহনার খাদ পরীক্ষার সময় অনুপমের মামার মুখ লাল হয়ে উঠেছিল কেন?
অনুপমের বাড়ির সবাই রেগে আগুন হয়েছিল কেন?
শম্ভুনাথ বাবু অনুপমের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন না কেন?
অনুপমের সংসারে মামাকে গর্বের সামগ্রী বলা হতো কেন?
অনুপমের মামা বিয়ে বাড়িতে ঢুকে খুশি হননি কেন?
মামার নিষেধ অমান্য করে অনুপম কেন কানপুরে গিয়েছিল?
অনুপম কেন প্রতি সন্ধ্যায় বিনুদাদার বাড়িতে গিয়ে তাঁকে অস্থির করে তুলত?
রেল কর্মচারীর কথায় কল্যাণী ট্রেন ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিল কেন?
অনুপম তার বিয়ের প্রস্তাবটি বন্ধুর মাধ্যমে উত্থাপন করে কেন?
অনুপমের পিতা সম্পদ ভোগ করার অবকাশ পায়নি কেন?
অনুপম নিজ চোখে মেয়ে দেখার প্রস্তাব করতে পারেনি কেন?
শম্ভুনাথ সেন পশ্চিমে গিয়ে বাস করছিলেন কেন?'
অনুপমের মন পুলকের আবেশে ভরে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
"মনে হইল যেন গান শুনিলাম"। এ কথায় অনুপমের কোন অনুভূতির পরিচয় পাওয়া যায়?
"পাকযন্ত্রটাকে সমস্ত অনুসুদ্ধ সেখানে টানিয়া মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে আফসোস মিটিত।"-বরযাত্রীদের এমন অনুভূতির কারণ কী?
"যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পন্ডিত মশায়দের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়াই প্রকাশ পায়।"-উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
কল্যাণী কীভাবে অনুপমের কাছে অপরিচিতা হয়েই রইল?

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?

মায়ের ভয়ে

মামার ভয়ে

সাহস নেই বলে

লোকলজ্জার ভয়ে

'অপরিচিতা' গল্পে অপরিচিতা কে?

শ্রাবণী

কল্যাণী

মধুলতা

অনুপম

অনুপমের সাথে বিনুদার সম্পর্ক কী?

মাসতুতো ভাই

পিসতুতো ভাই

সৎ ভাই

আপন ভাই

'অপরিচিতা' গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে?

আন্দামান দ্বীপ

সন্দ্বীপ

ক্যারিবিয় দ্বীপ

বালি দ্বীপ

অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?

খাবারের ঝামেলা হতে পারে

গয়নায় ফাঁকি দিতে পারে

টাকা কম দিতে পারে

আপ্যায়ন কম হতে পারে

কল্যাণীকে আশীর্বাদ করা হয়েছে কী দিয়ে?

কানের দুল/ এয়ারিং

১০০০ টাকা

আংটি

স্বর্ণের চেইন

কল্যাণীকে আশীর্বাদ করার সময় বরপক্ষ কী দিয়েছিল?

কানের দুল/ এয়ারিং

১০০০ টাকা

আংটি

স্বর্ণের চেইন

'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?

ইউনিফর্ম-পরা সাহেব

রেলওয়ে কর্মচারি

অনুপম

আর্দালি

'এয়ারিং' কোথা থেকে আনা হয়েছিল?

বিলেত

কানপুর

কলকাতা

আন্দামান

মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?

সময়ের অভাবে

রাস্তা দূরবর্তী বলে

ক্ষোভে

আত্ম অহংকারের কারণে

বেয়াই সম্প্রদায়ের তেজ থাকাটা মামার মতে কেমন?

গর্বের বিষয়

দোষের বিষয়

গুণের বিষয়

লজ্জার বিষয়