- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বরপক্ষের দেয়া সোনার একজোড়া এয়ারিংয়ে খাদ ধরা পড়ায় অনুপমের মামার মুখ লাল হয়ে উঠেছিল। ছল-ছাতুরি ধরা পড়লে মানুষ স্বভাবতই লজ্জা পায়। অন্যের ছল-ছাতুরি ধরতে গিয়ে অপরাধী সাব্যস্ত হলে সেক্ষেত্রে লজ্জার সীমা থাকে না। অনুপমের বিয়ের জন্য মামা কনেপক্ষের কাছে যৌতুকের সাথে গহনা দাবি করে। কনেপক্ষ যাতে দাবিকৃত গহনায় খাদ না দিতে পারে জয়ন্তনা সেকরা দিয়ে সে গহনা পরীক্ষা করে। স্যাকরার পরীক্ষায় কনেপক্ষের গহনা খাঁটি প্রমাণিত হলেও একজোড়া এয়ারিং এ খাদ দেখা যায় যা বরপক্ষ আশীর্বাদস্বরূপ বিয়ের পাত্রীকে দিয়েছিল। এ ঘটনায় বরপক্ষের ছল-ছাতুরি ধরা পড়ে। এ কারণে গহনার খাদ পরীক্ষার সময় অনুপমের মামার মুখ লাল হয়ে উঠেছিল।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
মায়ের ভয়ে
মামার ভয়ে
সাহস নেই বলে
লোকলজ্জার ভয়ে
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
খাবারের ঝামেলা হতে পারে
গয়নায় ফাঁকি দিতে পারে
টাকা কম দিতে পারে
আপ্যায়ন কম হতে পারে
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
ইউনিফর্ম-পরা সাহেব
রেলওয়ে কর্মচারি
অনুপম
আর্দালি
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
সময়ের অভাবে
রাস্তা দূরবর্তী বলে
ক্ষোভে
আত্ম অহংকারের কারণে
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
দেবতা ভক্তি
ধন সম্পদের প্রাচুর্য
মানুষের সমাগম
বংশ মর্যাদা


