- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আলোচ্য বাক্যটি দ্বারা বুঝানো হয়েছে অনুপমের ক্ষেত্রে বিয়ের দেবতার সাথে কোনো অশুভ শক্তির বিরোধ নেই। মানুষ সামাজিক বন্ধনের ক্ষেত্রে ভাগ্য দেবতাকে বিশ্বাস করে। কোনো ক্ষেত্রে জীবনানুভূতির সাথে ভাগ্য দেবতার মিল খুঁজে পেলে তাকে শুভলক্ষণ মনে করে। অনুপমের ক্ষেত্রে এরকমই ঘটেছে। বিশ্বস্ত বিনুদাদা অনুপমের জন্য পাত্রী দেখে এসে পাত্রীর প্রশংসা করে। এ কারণে অনুপমের কাছে মনে হয় বিয়ের দেবতা তার দিকে মুখ ফিরে তাকিয়েছেন। এখন জীবনের নতুন অধ্যায় শুরু করার ক্ষেত্রে পঞ্চশর বা মদন দেবতার কোনো অশুভ দৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না। এ জন্য আলোচ্য উক্তিটি দ্বারা অনুপম বুঝাতে চেয়েছে বিয়ের ক্ষেত্রে তার কোনো বাধা নেই। সৌভাগ্যই তার সঙ্গী হতে যাচ্ছে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
মায়ের ভয়ে
মামার ভয়ে
সাহস নেই বলে
লোকলজ্জার ভয়ে
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
খাবারের ঝামেলা হতে পারে
গয়নায় ফাঁকি দিতে পারে
টাকা কম দিতে পারে
আপ্যায়ন কম হতে পারে
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
ইউনিফর্ম-পরা সাহেব
রেলওয়ে কর্মচারি
অনুপম
আর্দালি
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
সময়ের অভাবে
রাস্তা দূরবর্তী বলে
ক্ষোভে
আত্ম অহংকারের কারণে
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
দেবতা ভক্তি
ধন সম্পদের প্রাচুর্য
মানুষের সমাগম
বংশ মর্যাদা


