- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
অনুপমের বিবাহ যাত্রা খুবই আড়ম্বরপূর্ণ ও কোলাহলময় ছিল। অজস্র বরযাত্রী নিয়ে ব্যান্ড, বাঁশি, শখের কন্সর্ট বাজাতে বাজাতে বরবেশে অনুপম বিবাহ-বাড়িতে গিয়ে উপস্থিত হয়। আর্থটতে হারেতে জরি-জহরাতে বরের পুরো শরীর আবৃত ছিল। অর্থাৎ অনুপমের বিবাহ যাত্রায় তাদের পরিবার যে ধনে-মানে শহরের কারও চেয়ে কম নয়, সেটি দেখানোর আগ্রহ ছিল। তা ছাড়া ভাবী শ্বশুর যেন জামাইয়ের মূল্য নির্ধারণে- ভুল না করেন সে প্রচেষ্টাও কম ছিল না। তবে অনুপমের কাছে একে সুরশূন্য কোলাহল সহযোগে তার নিজের শরীরকে গহনার দোকান সাজিয়ে নিলামে চড়ানোর মতো মনে হয়েছে। তার এমন অনুভবে এই বিবাহ যাত্রার অন্তঃসারশূন্যতাই স্পষ্ট হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
মায়ের ভয়ে
মামার ভয়ে
সাহস নেই বলে
লোকলজ্জার ভয়ে
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
খাবারের ঝামেলা হতে পারে
গয়নায় ফাঁকি দিতে পারে
টাকা কম দিতে পারে
আপ্যায়ন কম হতে পারে
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
ইউনিফর্ম-পরা সাহেব
রেলওয়ে কর্মচারি
অনুপম
আর্দালি
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
সময়ের অভাবে
রাস্তা দূরবর্তী বলে
ক্ষোভে
আত্ম অহংকারের কারণে
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
দেবতা ভক্তি
ধন সম্পদের প্রাচুর্য
মানুষের সমাগম
বংশ মর্যাদা


