- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মা-মরা ছোট মেয়ে লাবনি আজ শ্বশুর বাড়ি যাবে। মেয়ে সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে পণের টাকা জোগাড় করলেন। কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল। এদিকে বর পারভেজের বাবা হারুন মিয়ার এক কথা- সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন। বিষয়টি পারভেজের কানে গেলে সে বাপকে সাফ জানিয়ে দেয়, সে দরদাম বা কেনাবেচার পণ্য নয়। সে একজন মানুষকে জীবনসঙ্গী করতে এসেছে, অপমান করতে নয়। ফিরতে হলে লাবনিকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবে।
ক. শম্ভুনাথ সেকরার হাতে কী পরখ করতে দিয়েছিলেন?
খ. 'বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহ আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে' বলতে কী বোঝানো হয়েছে?
গ. অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য ব্যাখ্যা কর।
ঘ. অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবনিরা অপমানের শিকার হয়'-মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
মায়ের ভয়ে
মামার ভয়ে
সাহস নেই বলে
লোকলজ্জার ভয়ে
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
খাবারের ঝামেলা হতে পারে
গয়নায় ফাঁকি দিতে পারে
টাকা কম দিতে পারে
আপ্যায়ন কম হতে পারে
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
ইউনিফর্ম-পরা সাহেব
রেলওয়ে কর্মচারি
অনুপম
আর্দালি
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
সময়ের অভাবে
রাস্তা দূরবর্তী বলে
ক্ষোভে
আত্ম অহংকারের কারণে
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
দেবতা ভক্তি
ধন সম্পদের প্রাচুর্য
মানুষের সমাগম
বংশ মর্যাদা


