- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা নির্জীব এবং ব্যক্তিত্বহীন অনুপমের আত্মোপলব্ধির দিকটি বোঝানো হয়েছে। আমাদের সমাজে সুদর্শন ও শিক্ষিত বরের কদর সমধিক। এমন পাত্র কেউই হাতছাড়া করতে চায় না। বিশেষ করে কন্যা দায়গ্রস্ত পিতা পাত্রের খোঁজ পেলেই যে কোনোভাবে তার সাথে কন্যার বিয়ে দিতে : চান। কিন্তু 'অপরিচিতা' গল্পের পিতা শম্ভুনাথ সেন এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ভূমিকা পালন করেছেন। পাত্র হিসেবে অনুপম শিক্ষিত এবং সুদর্শন হওয়া সত্ত্বেও নিজের আত্মসম্মানবোধ এবং নারীর সম্মান রক্ষার্থে শম্ভুনাথ সেন বিয়ের আসর থেকে তাকে ফিরিয়ে দিয়েছিলেন। তার এ নির্ভীক ভূমিকা তুলে ধরা এবং অনুপমের নিজের অক্ষমতা প্রকাশ করাই আলোকে উক্তিটির মূল ভাবার্থ।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারলো না?
মায়ের ভয়ে
মামার ভয়ে
সাহস নেই বলে
লোকলজ্জার ভয়ে
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
অনুপমের মামার পাত্রীপক্ষের কোন বিষয়টি নিয়ে ভয় ছিল?
খাবারের ঝামেলা হতে পারে
গয়নায় ফাঁকি দিতে পারে
টাকা কম দিতে পারে
আপ্যায়ন কম হতে পারে
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
'অপরিচিতা' গল্পে স্টেশন মাস্টারকে কে আড়ালে নিয়ে গিয়েছিল?
ইউনিফর্ম-পরা সাহেব
রেলওয়ে কর্মচারি
অনুপম
আর্দালি
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
মামা শম্ভুনাথ বাবুকে গাড়িতে তুলে দিতে গেলেন না কেন?
সময়ের অভাবে
রাস্তা দূরবর্তী বলে
ক্ষোভে
আত্ম অহংকারের কারণে
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
"এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘট ভরা ছিল"-'অপরিচিতা' গল্পে কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
দেবতা ভক্তি
ধন সম্পদের প্রাচুর্য
মানুষের সমাগম
বংশ মর্যাদা


