- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
রাজনৈতিক সংস্কৃতির ধারণা সুপ্রাচীন। তবে অতি সাম্প্রতিককালে রাজনীতি অধ্যয়নের ক্ষেত্রে এই ধারণা অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। পাশাপাশি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় জনমতকে সুগঠিত করার ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে দেশের জনগণ উন্নত রাজনৈতিক সংস্কৃতি ধারণ করে সে দেশের জনমত অত্যন্ত সুগঠিত এবং সৃদৃঢ় হয়। আর এজন্য এটা সুস্পষ্ট যে, রাজনৈতিক সংস্কৃতির গতিপ্রকৃতির উপর জনমতের গতিপ্রকৃতি অনেকাংশে নির্ভরশীল। বিচ্ছিন্ন-বিশৃঙ্খল এবং অসংগঠিত জনমতকে সুশৃঙ্খল, সুসংঘবদ্ধ এবং সুসংগঠিত করার ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা অনস্বীকার্য। একটি রাষ্ট্রের জনগণের রাজনৈতিক বিষয়ে জ্ঞান, চিন্তা-চেতনা, অনুভূতি, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ যত প্রবল এবং ঘনিষ্ঠ হয় সে রাষ্ট্রের জনগণের মতামত ও জ্ঞানগর্ভ তত সুনিশ্চিত, কল্যাণকামী এবং প্রভাবশালী হয়। সুদৃঢ় এবং সুচিন্তিত জনমতের পেছনে উন্নত রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা অপরিসীম।
নিম্নে জনমত ও রাজনৈতিক সংস্কৃতির মধ্যে তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:
জনমত | রাজনৈতিক সংস্কৃতি |
১। জনমত হলো কোনো রাজনৈতিক ব্যবস্থায় জনগণের সুচিন্তিত, যৌক্তিক মতের সমষ্টি। | ১। রাজনৈতিক সংস্কৃতি হলো কোনো রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগণের মনোভাব, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সমষ্টি। |
২। জনমত অপেক্ষাকৃত কম স্থায়ী। | ২। রাজনৈতিক সংস্কৃতি অপেক্ষাকৃত স্থায়ী। |
৩। জনমত ধীরে ধীরে কিংবা দ্রুত সংগঠিত হতে পারে। | ৩। রাজনৈতিক সংস্কৃতি ধীরে ধীরে গড়ে ওঠে। |
৪। জনমত সৃষ্টির পেছনে বহির্বিশ্বের প্রভাবও থাকতে পারে। | ৪। রাজনৈতিক জনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে রাষ্ট্রের অভ্যন্তরীণ প্রেক্ষাপটে। |
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
জনমত কী?
জনমত কী?
সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণকামী মতামত
কয়েকজন লোকের কল্যাণকামী মতামত
বুদ্ধিজীবীদের কল্যাণকামী মতামত
জনগণের বুদ্ধিদীপ্ত মতামত
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
শিক্ষার প্রসার
মতামত প্রকাশের স্বাধীনতা
সামাজিক স্বার্থ
একতা
"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?
"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?
অধ্যাপক লাসওয়েল
লর্ড ব্রাইস
কিম্বল ইয়ং
জন স্টুয়ার্ট মিল
একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-
একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-
সামরিক বাহিনী
গণমাধ্যম
পুলিশ বাহিনী
সরকার
রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
গণতন্ত্র, জনমত ও মানবাধিকার
বিশ্বাস, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী
সচেতনতা ও সামাজিক চেতনা
সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
শিক্ষার প্রসার
সামাজিক স্বার্থ
মতামত প্রকাশের স্বাধীনতা
ঐক্য ও সংহতির মনোভাব
জি.এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা লিখিত গ্রন্থের নাম কোনটি?
জি.এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা লিখিত গ্রন্থের নাম কোনটি?
The Civic Culture
Comparative Politics
Modern Democracies
The Man on Horseback
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?
জনমত
ধর্ম
আইনসভা
শিক্ষাপ্রতিষ্ঠান
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
গণতন্ত্র
জনমত
রাজনৈতিক সংস্কৃতি
রাজনৈতিক বিশ্বাস
রাজনৈতিক সংস্কৃতি হলো-
রাজনৈতিক সংস্কৃতি হলো-
রাজনৈতিক আদর্শ
রাজনৈতিক আবেগ
রাজনৈতিক ধ্যান-ধারণা
রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সমষ্টি
গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
বিরোধী দলের সমালোচনার ভয়ে
সেনাবাহিনীর ভয়ে
গৃহযুদ্ধের আশঙ্কায়
ক্ষমতা হারানোর ভয়ে
'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?
'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?
রুশো
মন্টেস্কু
আব্রাহাম লিংকন
গার্নার


