- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
যেকোনো দেশ বা জাতির রাজনৈতিক ব্যবস্থা (Political System) গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হলো সংশ্লিষ্ট দেশ বা জাতির রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতিতে একটি দেশের বা জনগণের রাজনৈতিক পরিচয় ফুটে ওঠে। বিভিন্ন দেশের রাজনৈতিক সংস্কৃতি ভিন্ন-ভিন্ন উপাদানের সংমিশ্রণে গড়ে ওঠে। জনগণের আদর্শ, লক্ষ্য, বিশ্বাস, অভিজ্ঞতা, প্রাপ্তি-অপ্রাপ্তির আলোকে রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হয়। সাধারণত প্রত্যেক জাতির রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে তিনটি মৌলিক উপাদানের সমন্বয়ে। উপাদানগুলো নিম্নরূপ:
১. অভিজ্ঞতাবাদী বিশ্বাসসমূহ (Emprical beliefs): রাজনৈতিক পরিমণ্ডলের বিভিন্ন বিষয় ও সমস্যার ধারণা নিয়ে মানুষের অভিজ্ঞতাবাদী বিশ্বাস গড়ে ওঠে। আর এ ধারণার ওপরই শাসক ও শাসিতের সম্পর্ক নির্ভরশীল।
২. মূল্যবোধের অগ্রাধিকার (Value preferences): কতকগুলো বিশ্বাস ও অনুভূতির সমন্বয়ে মূল্যবোধের অগ্রাধিকার গড়ে ওঠে। রাজনৈতিক সংস্কৃতিতে জনগণের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, ধারণা, সরকারের কর্মকাণ্ড বা উদ্দেশ্য ইত্যাদির সমন্বয়ে এক ধরনের আস্থা ও বিশ্বাসের জন্ম হয়। আর রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ব্যক্তির সামগ্রিক আচরণের সমষ্টি হলো মূল্যবোধ। সরকারের উদ্দেশ্য, ব্যক্তিত্ব, ধারণা, বিশ্বাস ইত্যাদি থেকে মূল্যবোধের অগ্রাধিকার সৃষ্টি হয়। যেমন- নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হবে, জনগণের রায়ে অধিক ভোট প্রাপ্ত দল ক্ষমতায় যাবে ইত্যাদি।
৩. সংবেদনশীল অনুভূতি (Affective responses): নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যের প্রতি জনগণের অনুকূল বা প্রতিকূল অনুভূতিকেই সংবেদনশীল অনুভূতি বলে। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা এবং সংশ্লিষ্ট ব্যবস্থার প্রতিষ্ঠান সম্পর্কে জনগণের মনোভাবের মধ্যেই সংবেদনশীলতার উৎস নিহিত।
তবে বিভিন্ন দেশের রাজনৈতিক সংস্কৃতির পর্যালোচনায় প্রতিভাত হয় যে, রাজনৈতিক সংস্কৃতির এ তিন উপাদানের মধ্যে অসংগতি বিদ্যমান। একের সাথে অন্যের কোনো সংগতি নেই। অর্থাৎ প্রত্যেক জাতির রাজনৈতিক সংস্কৃতির মধ্যে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
জনমত কী?
জনমত কী?
সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণকামী মতামত
কয়েকজন লোকের কল্যাণকামী মতামত
বুদ্ধিজীবীদের কল্যাণকামী মতামত
জনগণের বুদ্ধিদীপ্ত মতামত
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
শিক্ষার প্রসার
মতামত প্রকাশের স্বাধীনতা
সামাজিক স্বার্থ
একতা
"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?
"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?
অধ্যাপক লাসওয়েল
লর্ড ব্রাইস
কিম্বল ইয়ং
জন স্টুয়ার্ট মিল
একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-
একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-
সামরিক বাহিনী
গণমাধ্যম
পুলিশ বাহিনী
সরকার
রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
গণতন্ত্র, জনমত ও মানবাধিকার
বিশ্বাস, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী
সচেতনতা ও সামাজিক চেতনা
সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
শিক্ষার প্রসার
সামাজিক স্বার্থ
মতামত প্রকাশের স্বাধীনতা
ঐক্য ও সংহতির মনোভাব
জি.এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা লিখিত গ্রন্থের নাম কোনটি?
জি.এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা লিখিত গ্রন্থের নাম কোনটি?
The Civic Culture
Comparative Politics
Modern Democracies
The Man on Horseback
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?
জনমত
ধর্ম
আইনসভা
শিক্ষাপ্রতিষ্ঠান
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
গণতন্ত্র
জনমত
রাজনৈতিক সংস্কৃতি
রাজনৈতিক বিশ্বাস
রাজনৈতিক সংস্কৃতি হলো-
রাজনৈতিক সংস্কৃতি হলো-
রাজনৈতিক আদর্শ
রাজনৈতিক আবেগ
রাজনৈতিক ধ্যান-ধারণা
রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সমষ্টি
গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
বিরোধী দলের সমালোচনার ভয়ে
সেনাবাহিনীর ভয়ে
গৃহযুদ্ধের আশঙ্কায়
ক্ষমতা হারানোর ভয়ে
'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?
'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?
রুশো
মন্টেস্কু
আব্রাহাম লিংকন
গার্নার


