- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
যেকোনো রাজনৈতিক ব্যবস্থার প্রতি ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক এবং অন্যান্য সংগঠনের মনোভাব, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের বিশ্লেষণ এবং অনুধাবনে রাজনৈতিক সংস্কৃতি সাহায্য করে। কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক সংস্কৃতি দেশবাসী বা জাতির রাজনৈতিক মূল্যবোধ, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিতে প্রতীয়মান হয়। মানুষের সামাজিক জীবনে সামাজিক সংস্কৃতি যেমন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তেমনি রাজনৈতিক জীব হিসেবে রাজনৈতিক জীবনে রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।
অ্যালমন্ড, এবং পাওয়েল (H. A. Almond & G. B. Powell)-এর মতে, "As people attitudes affect what they will do. a nations political culture affects the conduct of its citizens and leaders throughout the political system." বিশেষত কোনো দেশের জনগণ রাজনৈতিক অবস্থা সম্পর্কে কীরূপ মনোভাব পোষণ করে তা অনুধাবনের জন্য রাজনৈতিক সংস্কৃতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা কিংবা বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের ধরন বা প্রক্রিয়া অনুধাবনের জন্য রাজনৈতিক সংস্কৃতিকে একটি পথ নির্দেশক হিসেবে গণ্য করা যায়।
লুসিয়ান পাই (Lucian W. Pye) রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বের প্রতি বিশেষ জোর দিয়েছেন। তার মতানুসারে, সামাজিক ব্যবস্থার ক্ষেত্রে যেমন সামাজিক সংস্কৃতি তেমনি রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব ও তাৎপর্য সকল বিরোধ-বিতর্কের ঊর্ধ্বে। রাজনৈতিক প্রক্রিয়া পদ্ধতি রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে সুশৃঙ্খল ও অর্থবহ হয়ে ওঠে। অর্থাৎ একটি দেশের রাজনৈতিক পদ্ধতিকে সুশৃঙ্খল ও অর্থবহ করে তোলার জন্য রাজনৈতিক সংস্কৃতি সহায়ক ভূমিকা পালন করে।
একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার সাথে রাজনৈতিক সংস্কৃতির সম্পর্ক অত্যন্ত গভীর এবং নিবিড়। কেননা রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটেই কোনো রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা বা পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে সম্যকভাবে অবগত হওয়া যায়। জনগণের রাজনৈতিক মূল্যবোধের উপর রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব বা স্থিতিশীলতা অনেকাংশে নির্ভরশীল। যে দেশের জনগণ রাজনৈতিকভাবে অধিক সচেতন, রাজনৈতিক সংস্কৃতি উন্নত, সে দেশের রাজনৈতিক ব্যবস্থা বেশি স্থিতিশীল, উন্নত ও সমৃদ্ধ।
সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহের ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির বিচার-বিশ্লেষণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এসব দেশে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি দেশবাসীর মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি নেতিবাচক বা প্রতিকূল হলে উক্ত ব্যবস্থার বিকাশজনিত সমস্যা দেখা দেয়।
সুতরাং কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি, রাজনৈতিক ব্যবস্থা বিকাশের ধরন, রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে অনুধাবন করা যায়। তাছাড়া ব্যক্তি, গোষ্ঠী ও সমগ্র সমাজের রাজনৈতিক সচেতনতার মাত্রা রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই প্রতিফলিত হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
জনমত কী?
জনমত কী?
সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণকামী মতামত
কয়েকজন লোকের কল্যাণকামী মতামত
বুদ্ধিজীবীদের কল্যাণকামী মতামত
জনগণের বুদ্ধিদীপ্ত মতামত
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
শিক্ষার প্রসার
মতামত প্রকাশের স্বাধীনতা
সামাজিক স্বার্থ
একতা
"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?
"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?
অধ্যাপক লাসওয়েল
লর্ড ব্রাইস
কিম্বল ইয়ং
জন স্টুয়ার্ট মিল
একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-
একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-
সামরিক বাহিনী
গণমাধ্যম
পুলিশ বাহিনী
সরকার
রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
গণতন্ত্র, জনমত ও মানবাধিকার
বিশ্বাস, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী
সচেতনতা ও সামাজিক চেতনা
সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
শিক্ষার প্রসার
সামাজিক স্বার্থ
মতামত প্রকাশের স্বাধীনতা
ঐক্য ও সংহতির মনোভাব
জি.এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা লিখিত গ্রন্থের নাম কোনটি?
জি.এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা লিখিত গ্রন্থের নাম কোনটি?
The Civic Culture
Comparative Politics
Modern Democracies
The Man on Horseback
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?
জনমত
ধর্ম
আইনসভা
শিক্ষাপ্রতিষ্ঠান
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
গণতন্ত্র
জনমত
রাজনৈতিক সংস্কৃতি
রাজনৈতিক বিশ্বাস
রাজনৈতিক সংস্কৃতি হলো-
রাজনৈতিক সংস্কৃতি হলো-
রাজনৈতিক আদর্শ
রাজনৈতিক আবেগ
রাজনৈতিক ধ্যান-ধারণা
রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সমষ্টি
গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
বিরোধী দলের সমালোচনার ভয়ে
সেনাবাহিনীর ভয়ে
গৃহযুদ্ধের আশঙ্কায়
ক্ষমতা হারানোর ভয়ে
'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?
'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?
রুশো
মন্টেস্কু
আব্রাহাম লিংকন
গার্নার


