Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
জনমত গঠনের বাহন বা মাধ্যম Agents or Media of Public Opinion

জনমত গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাণস্বরূপ। আধুনিক গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনমত সরকারকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে। জনমত গঠনে নিম্নোক্ত বাহন বা মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে:

১. পরিবার (Family): জনমতের প্রাথমিক ও প্রথম মাধ্যম হলো পরিবার। প্রতিটি মানুষ প্রথমে তার পরিবারেই দেশ, জাতি, সরকার ও বিশ্ব সম্পর্কে ধারণা ও মতামত লাভ করে। পরিবারের সদস্যদের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ধ্যান-ধারণা ও আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। পারিবারিক পরিবেশে মানুষ আলাপ-আলোচনার মাধ্যমে মত গঠন করে। তাছাড়া পরিবারের অভিভাবক মহলের রাজনৈতিক মতামতের প্রতি সদস্যগণ অনুগত থাকে।

২. প্রচার মাধ্যম (Media): গণতান্ত্রিক রাষ্ট্রে প্রচার মাধ্যম জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সংবাদপত্র, পত্র-পত্রিকা, পুস্তক-পুস্তিকা ইত্যাদির মাধ্যমে স্বল্পমূল্যে জনসাধারণের জ্ঞান-পিপাসা পূরণে সক্ষম হয়েছে। পত্র-পত্রিকার মাধ্যমে জনগণ দেশ-বিদেশের খবরাখবর জানতে পারে। এছাড়া পত্রিকার সম্পাদকীয়তে বিভিন্ন পণ্ডিত ব্যক্তি বা বুদ্ধিজীবীমহলের বিশ্লেষণধর্মী প্রবন্ধ ছাপা হয়- যা থেকে জনগণ দেশ-বিদেশের চলমান সমস্যা সম্পর্কে অবহিত হয়।..

৩. সভা-সমিতি (Public meeting): পত্র-পত্রিকা শিক্ষিত জনগোষ্ঠীর জ্ঞান-পিপাসা পূরণ করলেও অশিক্ষিত, স্বল্প-শিক্ষিত মানুষের মতামত গঠনে সভা-সমিতি ও বক্তৃতামঞ্চের প্রভাব কোনো অংশে কম নয়। সভা-সমিতিতে বক্তৃতা প্রদান মানুষের রাজনৈতিক অধিকার। সেখানে দেশের অভিজ্ঞ, প্রবীণ, নবীন নেতৃবৃন্দ দেশ-বিদেশের প্রকৃত অবস্থা ও সমস্যা তুলে ধরে বক্তৃতা-বিবৃতি দেন। জনগণ এরূপ বক্তৃতা-বিবৃতি থেকে নিজেদের মতামত গঠনের সুযোগ পায়।

৪. শিক্ষা প্রতিষ্ঠান (Educational institutions): দেশের ভবিষ্যৎ প্রজন্ম স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে জ্ঞানার্জন করে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীরা অনুকূল পরিবেশে আনন্দের মাধ্যমে বহুমুখী জ্ঞান লাভ করে যা তাদের চিন্তা- চেতনার উপর গভীরভাবে প্রভাব ফেলে। শিক্ষালয়ে শিক্ষক সমাজ, দেশ ও বিশ্ব সম্পর্কে বাস্তব প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি ইত্যাকার গুরুত্বপূর্ণ বিষয়ের যে আলোকপাত করেন, তা সংহত জনমত গঠনে সহায়ক ভূমিকা পালন করে।

৫. রেডিও, টিভি ও চলচ্চিত্র (Radio, TV and cinemas): প্রচার ও বিনোদন মাধ্যম হিসেবে রেডিও, টিভি ও চলচ্চিত্র জনমত গঠনে প্রভৃত ভূমিকা পালন করে। রেডিও, টিভির মাধ্যমে দেশের নেতৃবৃন্দের সভা-সমাবেশের বক্তৃতার গুরুত্বপূর্ণ অংশ প্রচার করা হয়। সমাজ ও দেশের চলমান হাল-চালকে অবলম্বন করে যে সকল চলচ্চিত্র তৈরি হয় তাতে জনগণ বিভিন্ন বিষয়ে সচেতন হয়ে ওঠে এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ পায়। মূলত নাটক, সিনেমা, খবরাখবর, প্রামাণ্যচিত্র, যাত্রা, গান, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা, সরকার ও বিরোধীদলের বিভিন্ন কার্যক্রমের প্রচারণা জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করে।

৬. রাজনৈতিক দল (Political parties): গণতান্ত্রিক শাসনব্যবস্থায় দল ব্যবস্থার কোনো বিকল্প নেই। অর্থাৎ রাজনৈতিক দল গণতান্ত্রিক রাষ্ট্রে জনমত গঠনের শ্রেষ্ঠ মাধ্যম। প্রতিটি রাজনৈতিক দলই কতকগুলো আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে। দলীয় আদর্শকে সামনে রেখে তারা নির্বাচনি কর্মসূচি ঘোষণা ও প্রচার করে জনসমর্থন লাভের চেষ্টা করে। সরকারি দল তাদের দলীয় কর্মসূচিকে জনগণের মাঝে জনপ্রিয় করে তোলার সর্বাত্মক চেষ্টা করে। বিপরীতে বিরোধী দলগুলো সরকারি কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে নিজেদের কর্মসূচিকে উত্তম বলে দাবি করে প্রচারণা চালায়। এরূপ নানামুখী প্রচারণায় জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটে এবং সুস্থ ও সংহত জনমত গড়ে ওঠে।

৭. আইনসভা (Legislature): সাধারণত দেশের আইনসভায় জনগণের নির্বাচিত সদস্যরাই জনগণের প্রতিনিধিত্ব করে। তারা আইনসভায় নিজ নিজ এলাকার জনগণের অভাব-অভিযোগ পেশ করে এবং উক্ত অভাব-অভিযোগের ওপর তুমুল তর্ক-বিতর্ক হয়। এতে জনগণ নিজস্ব মতামত প্রকাশ করার সুযোগ পায়।

৮. ধর্মীয় সংঘ (Religious association): অনেক সময় ধর্মীয় সাধক-গুরু/যাজকরা গুরুগম্ভীর বক্তৃতা দিয়ে থাকেন। যেগুলোর উপর ধর্মপরায়ণ লোকের ভাবাবেগের প্রতিফলন ঘটে। অর্থাৎ যেকোনো ধর্মের ধর্মগুরুরা যে সকল ধর্মীয় বাণী প্রচার করেন তাতে ধর্মপ্রাণ মানুষ অনুপ্রাণিত হয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করে যা জনমত গঠনের হাতিয়াররূপে কাজ করে।

৯. পেশাজীবী সংগঠন (Professional organization) গণতান্ত্রিক রাষ্ট্রে পেশাজীবী গোষ্ঠী বা সংগঠনগুলো নিজেদের দাবিদাওয়া আদায়ের জন্য বিভিন্ন ট্রেড ইউনিয়ন গড়ে তোলে। এর মাধ্যমে তারা পেশাগত দাবিদাওয়ার বাইরে অনেক সময় রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়। এ সুবাদে দেশে বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যোগাযোগ হয় এবং রাজনৈতিক দলের অঙ্গসংগঠন হিসেবে কাজ করে।

১০. নির্বাচন (Election): আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের অনেকেই মনে করেন যে, নির্বাচনের মাধ্যমেও জনমত গঠিত হয়ে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় বহুদল ব্যবস্থার অস্তিত্ব বিদ্যমান থাকায় নির্বাচনকে ঘিরে দলগুলোর মধ্যে দলীয় আদর্শ ও কর্মসূচিভিত্তিক প্রচার-প্রচারণা বেড়ে যায়। প্রতিটি দল নিজ দলীয় নীতি ও কর্মসূচি দিয়ে প্রার্থী মনোনয়ন করে এবং প্রার্থীর পক্ষে জোর প্রচারণা চালিয়ে বিজয় অর্জনের আপ্রাণ চেষ্টা করে। বিশেষত নির্বাচনে জয়ী হওয়ার জন্য দলগুলো নিজ নিজ ব্যানারে আকর্ষণীয় সুযোগ-সুবিধার অঙ্গীকার ব্যক্ত করে। জনগণ দলীয় নীতি ও কর্মসূচি সেই সাথে প্রার্থীকে বিচার-বিবেচনা করে সমর্থন ব্যক্ত করে।

সর্বোপরি উপর্যুক্ত আলোচনার নিরিখে প্রতীয়মান হয় যে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনমতের উপর ভিত্তিশীল হলেও সুষ্ঠু ও সুসংহত জনমত গঠনে কোনো একক বাহন বা মাধ্যমের ভূমিকা যথেষ্ট নয়; বরং একাধিক মাধ্যমের সমন্বয়ে জনমত সুদৃঢ়ভাবে গড়ে ওঠে।

জনমত ও রাজনৈতিক সংস্কৃতি - অন্যান্য প্রশ্ন
জনমত Public Opinion
জনমতের ধারণা (Concept of Public Opinion)
জনমতের বৈশিষ্ট্য (Characteristics of Public Opinion)
জনমত গঠনের বাহন বা মাধ্যম Agents or Media of Public Opinion
গণতন্ত্র ও জনমত Democracy and Public Opinion
গণতন্ত্রে জনমতের গুরুত্ব Importance of Public Opinion in Democracy
জনমত পরিমাপের পদ্ধতি Process of Measuring Public Opinion
বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় জনমতের ভূমিকা Role of Public Opinion in Different Types of Political System
সুশাসন প্রতিষ্ঠায় জনমতের গুরুত্ব Importance of Public Opinion to Establish Good Governance
সুষ্ঠু জনমত গঠনের শর্তাবলি Conditions for Formulating Effective Public Opinion
নির্বাচকমণ্ডলী Electorate
নির্বাচকমণ্ডলীর গুরুত্ব ও ভূমিকা (Role and Importance of Electorate)
সর্বজনীন ভোটাধিকার Universal Adult Suffrage
সর্বজনীন ভোটাধিকারের পক্ষে যুক্তি (Arguments for Universal Adult Suffrage)
সর্বজনীন ভোটাধিকারের বিপক্ষে যুক্তি (Arguments against Universal Adult Suffrage)
রাজনৈতিক সংস্কৃতি Political Culture
রাজনৈতিক সংস্কৃতির ধারণা (Concept of Political Culture)
রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য (Characteristics of Political Culture)
রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব (Importance of Political Culture)
রাজনৈতিক সংস্কৃতির শ্রেণিবিভাগ (Classification of Political Culture)
রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ (Elements of Political Culture)
রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক অংশগ্রহণ Political Culture and Political Participation
রাজনৈতিক সংস্কৃতিতে জনমতের প্রভাব ture Importance of Public Opinion in Political Culture
জনমত ও রাজনৈতিক সংস্কৃতি Public Opinion and Political Culture
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি Political Culture of Bangladesh
জনমত কী? (জ্ঞানমূলক)
কোন শতাব্দীতে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি গুরুত্ব পায়? (জ্ঞানমূলক)
গণতন্ত্রের প্রাথমিক শর্ত কী? (জ্ঞানমূলক)
'Voice of the people is the voice of God'- উক্তিটি কার? (জ্ঞানমূলক)
জনমত গঠনের একটি আধুনিক মাধ্যমের নাম লেখ। (জ্ঞানমূলক)
রাজনৈতিক সংস্কৃতি কী? (জ্ঞানমূলক)
জনমতের দুটি বাহনের নাম লেখ। (জ্ঞানমূলক)
জনমতের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)
জনমতকে রাজনৈতিক অর্থে কে প্রথম ব্যবহার করেন? (জ্ঞানমূলক)
কিম্বল ইয়ং প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)
সমাজের দর্পণ বলা হয় কোনটিকে? (জ্ঞানমূলক)
মরিস জিন্সবার্গ প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য কীসের ওপর নির্ভর করে? (জ্ঞানমূলক)
জনমত গণতান্ত্রিক সরকারকে কোন পথে পরিচালিত করে? (জ্ঞানমূলক)
গণতন্ত্রের ক্ষেত্রে জনমতকে কী বলা হয়? (জ্ঞানমূলক)
সুষ্ঠু জনমত গঠনে রেডিও ও টেলিভিশনকে কী দেওয়া উচিত? (জ্ঞানমূলক)
সুষ্ঠু জনমত গঠনে কারা অগ্রণী ভূমিকা পালন করে? (জ্ঞানমূলক)
শ্রেণিবিভক্ত সমাজে জনমত গঠনের মাধ্যমগুলো কাদের নিয়ন্ত্রণে থাকে? (জ্ঞানমূলক)
'রাজনৈতিক সংস্কৃতি' শব্দটি প্রথম ব্যবহার করেন কে? (জ্ঞানমূলক)
জন স্টুয়ার্ট মিল প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)
লর্ড ব্রাইস প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)
সাধারণ অর্থে জনমত কী? (জ্ঞানমূলক)
জনমত গঠনের অন্যতম উপাদান কোনটি? (জ্ঞানমূলক)
জনমত প্রকাশের ও সংগঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম কী? (জ্ঞানমূলক)
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
জনমত গঠনে রাজনৈতিক দলের ভূমিকা লেখ। (অনুধাবনমূলক)
রাজনৈতিক সংস্কৃতির সাথে গণতন্ত্রের সম্পর্ক লেখ। (অনুধাবনমূলক)
শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে জনমত গঠনে ভূমিকা রাখে? (অনুধাবনমূলক)
জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম কোনটি? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জনমত বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
রাজনৈতিক জবাবদিহিতা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
জনমতের দুটি বাহন বুঝিয়ে লেখ। (অনুধাবনমূলক)
জনমত গঠনে সভা-সমিতির ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জনমত গঠনে রেডিও ও টেলিভিশনের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
সরকারের উত্থান-পতনে জনমতের ভূমিকা ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জনমত কি সর্বদা সংখ্যাগরিষ্ঠের মতামত? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জনমতকে গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণ বলা হয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোনটি জনমত গঠনের মাধ্যম নয়?

চাপসৃষ্টিকারী গোষ্ঠী

সংবাদপত্র

শিক্ষাপ্রতিষ্ঠান

সামরিক বাহিনী

জনমতের বাহন কোনটি?

জনগণ

সংবাদপত্র

কম্পিউটার

মাল্টিমিডিয়া

কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

স্কুল

পরিবার

চলচ্চিত্র

রেডিও

জনমত কী?

সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণকামী মতামত

কয়েকজন লোকের কল্যাণকামী মতামত

বুদ্ধিজীবীদের কল্যাণকামী মতামত

জনগণের বুদ্ধিদীপ্ত মতামত

সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?

শিক্ষার প্রসার

মতামত প্রকাশের স্বাধীনতা

সামাজিক স্বার্থ

একতা

"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?

অধ্যাপক লাসওয়েল

লর্ড ব্রাইস

কিম্বল ইয়ং

জন স্টুয়ার্ট মিল

জনমত হলো-

বহু ব্যক্তির মতামত

প্রভাবশালী ব্যক্তির মতামত

কল্যাণকামী মতামত

বিশেষ শ্রেণির মতামত

কোনটি জনমতের শ্রেষ্ঠ মাধ্যম?

চলচ্চিত্র

টেলিভিশন

সংবাদপত্র

রেডিও

রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-

গণতন্ত্র, জনমত ও মানবাধিকার

বিশ্বাস, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি

রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী

সচেতনতা ও সামাজিক চেতনা

সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?

শিক্ষার প্রসার

সামাজিক স্বার্থ

মতামত প্রকাশের স্বাধীনতা

ঐক্য ও সংহতির মনোভাব

জনমত গঠনের মাধ্যম কোনটি?

আমলাতন্ত্র

আইনবিভাগ

শাসনবিভাগ

বিচারবিভাগ

জনমত বলতে বোঝায়-

সংখ্যাগরিষ্ঠের মতামত

কল্যাণমূলক মতামত

সরকারের মতামত

রাজনীতিবিদগণের মতামত

মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?

গণতন্ত্র

জনমত

রাজনৈতিক সংস্কৃতি

রাজনৈতিক বিশ্বাস

রাজনৈতিক সংস্কৃতি হলো-

রাজনৈতিক আদর্শ

রাজনৈতিক আবেগ

রাজনৈতিক ধ্যান-ধারণা

রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সমষ্টি

নিচের কোনটিকে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়?

সমাজতন্ত্র

গণতন্ত্র

একনায়কতন্ত্র

রাজতন্ত্র

গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?

বিরোধী দলের সমালোচনার ভয়ে

সেনাবাহিনীর ভয়ে

গৃহযুদ্ধের আশঙ্কায়

ক্ষমতা হারানোর ভয়ে

'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?

রুশো

মন্টেস্কু

আব্রাহাম লিংকন

গার্নার