- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
আধুনিক গণতন্ত্র পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রাচীনকালে জনগণ প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করতে পারত। কারণ তখন ক্ষুদ্র ক্ষুদ্র নগর নিয়ে এক একটি রাষ্ট্র ছিল; এগুলোর আয়তন ও জনসংখ্যা খুবই কম ছিল বিধায় জনগণ শাসনকার্যে অংশগ্রহণের সুযোগ পেত। যেমন- প্রাচীন গ্রিস ও রোম। বর্তমানে জাতি রাষ্ট্রের (Nation State) উদ্ভবের ফলে রাষ্ট্রের আয়তন বৃহৎ ও জনসংখ্যা বিপুল হওয়ার দরুন সকলের পক্ষে সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করা সম্ভব হয় না। এজন্য জনসাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করে যারা জনগণের পক্ষে শাসনকার্য পরিচালনা করে। ভোটাধিকার নাগরিকের শ্রেষ্ঠ রাজনৈতিক অধিকার (Best Political Rights)। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ভোটাধিকারকে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে সর্বজনীন ভোটাধিকারের সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও আছে।
সর্বজনীন ভোটাধিকারের অর্থ ভোটাধিকার সম্পর্কে দুটি মত প্রচলিত আছে- একটি হলো সর্বজনীন ভোটাধিকার এবং অপরটি হলো শর্ত ও যোগ্যতাসাপেক্ষে ভোটাধিকার। বর্তমানে প্রায় সব গণতান্ত্রিক রাষ্ট্রেই সর্বজনীন ভোটাধিকার নীতিগতভাবে স্বীকৃত হয়েছে। অর্থাৎ যে নীতিতে রাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নর-নারী, জাতি, গোষ্ঠী, ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোটাধিকার লাভ করে তাকেই সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার বলে। ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ভারত, বাংলাদেশ প্রভৃতি দেশে প্রাপ্তবয়স্ক বলতে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়স্ক নাগরিকদের বোঝায়। অর্থাৎ ১৮ বছর বয়স্ক সকল নাগরিক সকল নির্বাচনে (বিধি অনুযায়ী) ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তবে নির্বোধ, পাগল, দেউলিয়া, জেলবন্দি, শিশু ও অপ্রকৃতিস্থ ব্যক্তিদের কোনো ভোটাধিকার নেই।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
জনমত কী?
জনমত কী?
সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণকামী মতামত
কয়েকজন লোকের কল্যাণকামী মতামত
বুদ্ধিজীবীদের কল্যাণকামী মতামত
জনগণের বুদ্ধিদীপ্ত মতামত
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
শিক্ষার প্রসার
মতামত প্রকাশের স্বাধীনতা
সামাজিক স্বার্থ
একতা
"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?
"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?
অধ্যাপক লাসওয়েল
লর্ড ব্রাইস
কিম্বল ইয়ং
জন স্টুয়ার্ট মিল
একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-
একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-
সামরিক বাহিনী
গণমাধ্যম
পুলিশ বাহিনী
সরকার
রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
গণতন্ত্র, জনমত ও মানবাধিকার
বিশ্বাস, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী
সচেতনতা ও সামাজিক চেতনা
সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
শিক্ষার প্রসার
সামাজিক স্বার্থ
মতামত প্রকাশের স্বাধীনতা
ঐক্য ও সংহতির মনোভাব
জি.এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা লিখিত গ্রন্থের নাম কোনটি?
জি.এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা লিখিত গ্রন্থের নাম কোনটি?
The Civic Culture
Comparative Politics
Modern Democracies
The Man on Horseback
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?
জনমত
ধর্ম
আইনসভা
শিক্ষাপ্রতিষ্ঠান
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
গণতন্ত্র
জনমত
রাজনৈতিক সংস্কৃতি
রাজনৈতিক বিশ্বাস
রাজনৈতিক সংস্কৃতি হলো-
রাজনৈতিক সংস্কৃতি হলো-
রাজনৈতিক আদর্শ
রাজনৈতিক আবেগ
রাজনৈতিক ধ্যান-ধারণা
রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সমষ্টি
গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
বিরোধী দলের সমালোচনার ভয়ে
সেনাবাহিনীর ভয়ে
গৃহযুদ্ধের আশঙ্কায়
ক্ষমতা হারানোর ভয়ে
'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?
'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?
রুশো
মন্টেস্কু
আব্রাহাম লিংকন
গার্নার


