- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ঐ ব্যবস্থার সদস্যদের এক ধরনের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি বা প্রবণতা পরিলক্ষিত হয়। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে ব্যক্তিবর্গের ঐ সমস্ত আবেগ, অনুভূতি তথা মনোভাবের সমষ্টিগত রূপই হলো রাজনৈতিক সংস্কৃতি (Political Culture)। রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কিত ধারণার প্রথম প্রবক্তা জি. এ. অ্যালমন্ড (G. A. Almond)-এর মতে, রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে, "কোনো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতির প্রতি মনোভাব ও দৃষ্টিভঙ্গির প্রতিকৃতি।" ("The pattern of individual attitudes and orientation toward politics shared by members of a political system.")
অর্থাৎ, প্রত্যেক দেশের রাজনৈতিক ব্যবস্থায় দেশের জনগণের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে প্রবণতা, অনুভূতি, মূল্যবোধ এবং মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক মূল্যবোধ বিদ্যমান থাকে যার সমন্বিত রূপই হলো রাজনৈতিক সংস্কৃতি। তবে বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণে রাজনৈতিক সংস্কৃতির ধারণা তুলে ধরেছেন।
অ্যালান আর. বল (Alan R. Ball) বলেন, "রাজনৈতিক সংস্কৃতি সমাজের সেসব মনোভাব, বিশ্বাস, আবেগ ও মূল্যবোধকে নিয়ে গঠিত হয় যেগুলো রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক ইস্যুর সাথে জড়িত।" ("A political culture is composed of the attitudes, belief, emotions and valuses of society that relate to the political system and political issues.") জি. এ. অ্যালমন্ড ও জি. বি. পাওয়েল (G. A. Almond & G. B. Powell)-এর মতে, "বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের মধ্যে রাজনীতির প্রতি ব্যক্তিগত মনোভাব ও দৃষ্টিভঙ্গিই হলো রাজনৈতিক সংস্কৃতি।" ("Political culture is the pattern of individual attitudes and orientations toward politics among the members of a political system."
সিডনি ভারবা (Sidney Verba) জনমত প্রসঙ্গে বলেন, "পরীক্ষিত বিশ্বাস, প্রকাশযোগ্য প্রতীক ও মূল্যবোধের সমষ্টিই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি, যা রাজনৈতিক কার্যকলাপের পরিধি ব্যাখ্যা করে রাজনীতির মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে।"
লুসিয়ান পাই (Lucian W. Pye) বলেন, "রাজনৈতিক সংস্কৃতি বলতে কতকগুলো বিশ্বাস, মনোভাব ও মানসিক অনুভূতির সমষ্টিকে বোঝায়।" ("A political culture is the set of attitudes, beliefs, sentiment........")
তিনি এ সংস্কৃতির ধারণা সম্পর্কে আরও বলেন, "রাজনীতির মনস্তাত্ত্বিক ও ব্যক্তিগত মাত্রাবোধের সমন্বিত অভিব্যক্তিই হলো রাজনৈতিক সংস্কৃতি।" ("Political culture is this the manifestation in aggregate form of the psychological and subjective dimensions of politics.")
ডেনিস ক্যাডাং (Dennis Kavangh)-এর মতে, "রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক বিষয়াদির প্রতি নাগরিকের দৃষ্টিভঙ্গির এক সামগ্রিক বণ্টনব্যবস্থা।"
উপর্যুক্ত ধারণাগুলোর সারবস্তু হিসেবে বলা যায়, যেকোনো রাষ্ট্রে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে জনগণের ধ্যান-ধারণা, মনোভাব, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমন্বিত রূপ হলো রাজনৈতিক সংস্কৃতি; যা মানুষের রাজনৈতিক আচরণ ও মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে। তবে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনশীল। জনগণের দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক ঘটনাপ্রবাহ, রাজনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে আকস্মিকভাবে নয় বরং ধীরে ধীরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটে
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
জনমত কী?
জনমত কী?
সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণকামী মতামত
কয়েকজন লোকের কল্যাণকামী মতামত
বুদ্ধিজীবীদের কল্যাণকামী মতামত
জনগণের বুদ্ধিদীপ্ত মতামত
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
শিক্ষার প্রসার
মতামত প্রকাশের স্বাধীনতা
সামাজিক স্বার্থ
একতা
"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?
"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?
অধ্যাপক লাসওয়েল
লর্ড ব্রাইস
কিম্বল ইয়ং
জন স্টুয়ার্ট মিল
একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-
একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-
সামরিক বাহিনী
গণমাধ্যম
পুলিশ বাহিনী
সরকার
রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
গণতন্ত্র, জনমত ও মানবাধিকার
বিশ্বাস, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী
সচেতনতা ও সামাজিক চেতনা
সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
শিক্ষার প্রসার
সামাজিক স্বার্থ
মতামত প্রকাশের স্বাধীনতা
ঐক্য ও সংহতির মনোভাব
জি.এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা লিখিত গ্রন্থের নাম কোনটি?
জি.এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা লিখিত গ্রন্থের নাম কোনটি?
The Civic Culture
Comparative Politics
Modern Democracies
The Man on Horseback
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?
জনমত
ধর্ম
আইনসভা
শিক্ষাপ্রতিষ্ঠান
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
গণতন্ত্র
জনমত
রাজনৈতিক সংস্কৃতি
রাজনৈতিক বিশ্বাস
রাজনৈতিক সংস্কৃতি হলো-
রাজনৈতিক সংস্কৃতি হলো-
রাজনৈতিক আদর্শ
রাজনৈতিক আবেগ
রাজনৈতিক ধ্যান-ধারণা
রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সমষ্টি
গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
বিরোধী দলের সমালোচনার ভয়ে
সেনাবাহিনীর ভয়ে
গৃহযুদ্ধের আশঙ্কায়
ক্ষমতা হারানোর ভয়ে
'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?
'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?
রুশো
মন্টেস্কু
আব্রাহাম লিংকন
গার্নার


