- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
জনমতের অর্থ ও সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে জনমতের কতকগুলো বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে। নিম্নে সেগুলো তুলে ধরা হলো:
১. জনমত সুসংগঠিত জনমত সুসংগঠিতভাবে প্রকাশ লাভ করে। দেশের জনগণ কোনো বিষয়ে যে মতামত প্রকাশ করে, সকলের জন্য কল্যাণময় ও গ্রহণযোগ্য মতামতই জনমতে পরিণত হয়।
২. সুস্পষ্ট ও সুনির্দিষ্ট জনমত সাধারণত সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হয়ে থাকে। দ্বিধা-বিভক্ত, বিশৃঙ্খল, বিভ্রান্তিকর কিংবা অস্পষ্ট মত জনমত নয়। জনমত তাই স্পষ্ট ও সুনির্দিষ্ট হওয়া আবশ্যক।
৩. কল্যাণকর সুসংগঠিত জনমতের পেছনে সর্বসাধারণের স্বার্থ ও কল্যাণ নিহিত থাকে। ব্যক্তি স্বার্থ, দল বা গোষ্ঠী স্বার্থ কেন্দ্রিক মত জনমত নয়।
৪. সুচিন্তিত ও যুক্তিভিত্তিক যুক্তিনির্ভর ও বিভিন্ন চিন্তাভাবনার সুচিন্তিত অংশই জনমত। ভাবাবেগতাড়িত কোনো অন্যায়, অযৌক্তিক মত জনমত হতে পারে না।
৫. পরস্পর বিরোধী মতামত জনমতের দাবিতে পরস্পর বিরোধী মতামতের প্রকাশ ঘটতে পারে। তবে শেষ পর্যন্ত একটি সাধারণ মতৈক্য জনমতে পরিণত হয়।
৬. সংখ্যাগরিষ্ঠের মতামত: আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের মতামত বা অভিমতের ভিত্তিতে জনমত গড়ে ওঠে। গণতন্ত্রের জন্য এ ধরনের মত খুবই প্রয়োজন।
৭. স্থায়ী বা পরিবর্তনশীল জনমত স্থায়ী আবার পরিবর্তনশীলও হতে পারে। আজকে যা জনমতের ভিত্তিতে করা হয়েছে, সেই জনগণই আবার পরে তা নাও চাইতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রায়শই প্রায়শই তা দেখা যায়। তাই জনমত যেমন স্থায়ী হয়, তেমনি পরিবর্তনশীলও হতে পারে।
৮. আস্থার প্রতিফলন: জনমতের মধ্য দিয়ে দেশের জনগণের আস্থার প্রতিফলন ঘটে। জনগণ যেভাবে চায়, জনমত সেভাবেই পরিচালিত হয়। তাই জনমত জনগণের আস্থা, পছন্দ ও চাওয়াকে ধারণ করে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
জনমত কী?
জনমত কী?
সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণকামী মতামত
কয়েকজন লোকের কল্যাণকামী মতামত
বুদ্ধিজীবীদের কল্যাণকামী মতামত
জনগণের বুদ্ধিদীপ্ত মতামত
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?
শিক্ষার প্রসার
মতামত প্রকাশের স্বাধীনতা
সামাজিক স্বার্থ
একতা
"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?
"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?
অধ্যাপক লাসওয়েল
লর্ড ব্রাইস
কিম্বল ইয়ং
জন স্টুয়ার্ট মিল
একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-
একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-
সামরিক বাহিনী
গণমাধ্যম
পুলিশ বাহিনী
সরকার
রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-
গণতন্ত্র, জনমত ও মানবাধিকার
বিশ্বাস, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি
রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী
সচেতনতা ও সামাজিক চেতনা
সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?
শিক্ষার প্রসার
সামাজিক স্বার্থ
মতামত প্রকাশের স্বাধীনতা
ঐক্য ও সংহতির মনোভাব
জি.এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা লিখিত গ্রন্থের নাম কোনটি?
জি.এ. অ্যালমন্ড ও সিডনি ভারবা লিখিত গ্রন্থের নাম কোনটি?
The Civic Culture
Comparative Politics
Modern Democracies
The Man on Horseback
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?
গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?
জনমত
ধর্ম
আইনসভা
শিক্ষাপ্রতিষ্ঠান
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?
গণতন্ত্র
জনমত
রাজনৈতিক সংস্কৃতি
রাজনৈতিক বিশ্বাস
রাজনৈতিক সংস্কৃতি হলো-
রাজনৈতিক সংস্কৃতি হলো-
রাজনৈতিক আদর্শ
রাজনৈতিক আবেগ
রাজনৈতিক ধ্যান-ধারণা
রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সমষ্টি
গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?
বিরোধী দলের সমালোচনার ভয়ে
সেনাবাহিনীর ভয়ে
গৃহযুদ্ধের আশঙ্কায়
ক্ষমতা হারানোর ভয়ে
'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?
'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?
রুশো
মন্টেস্কু
আব্রাহাম লিংকন
গার্নার


