Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • জনমত ও রাজনৈতিক সংস্কৃতি
জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
রাজনৈতিক সংস্কৃতিতে জনমতের প্রভাব ture Importance of Public Opinion in Political Culture

যে দেশের জনগণ উন্নত রাজনৈতিক সংস্কৃতি ধারণ করে সে দেশের জনমত অত্যন্ত সুগঠিত এবং সৃদৃঢ় হয়। আর এজন্য এটা সুস্পষ্ট যে, রাজনৈতিক সংস্কৃতির গতিপ্রকৃতির উপর জনমতের গতিপ্রকৃতি অনেকাংশে নির্ভরশীল। বিচ্ছিন্ন-বিশৃঙ্খল এবং অসংগঠিত জনমতকে সুশৃঙ্খল, সুসংঘবদ্ধ এবং সুসংগঠিত করার ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা অনস্বীকার্য। সুদৃঢ় এবং সুচিন্তিত জনমতের পেছনে উন্নত রাজনৈতিক সংস্কৃতির বলিষ্ঠ ভূমিকা রয়েছে।

রাজনৈতিক সংস্কৃতির ওপর জনমতের প্রভাব অপরিসীম। জনমত যেভাবে চায়, সেভাবেই রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে। জনমতের ওপরই একটি সুন্দর মূল্যবোধসম্পন্ন অনুকরণীয় রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে। সে দেশের মানুষ সুস্থ, সুন্দর উন্নত জীবনের জন্য প্রচণ্ড পরিশ্রমসহ জাতি গঠনের সকল কাজে ঝাঁপিয়ে পড়ে। রাজনৈতিক নেতৃত্বও সেভাবেই জনগণের পাশে দাঁড়ায়। সেক্ষেত্রে জনস্বার্থের কথা বিবেচনায় রেখে রাজনৈতিক নেতৃত্বও স্বার্থপরতা, দুর্নীতি ও স্বজপ্রীতির মতো নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনকল্যাণে নিজেদের নিয়োজিত করেন। এভাবে জনমত সুস্থ রাজনৈতিক ধারার প্রবর্তনে কাজ করে।

জনমতের মাধ্যমেই রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেটব্রিটেন প্রভৃতি দেশে উন্নত রাজনৈতিক সংস্কৃতি পরিলক্ষিত হয়। এসব দেশে সরকারি দল ও বিরোধী দল পরস্পরের প্রতি সবসময় সু-সম্পর্ক বজায় রাখে। নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা কখনোই সহিংসতা, অপ-প্রচার, নোংরামীতে পরিণত হতে পারে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জনগণ রাজনীতিতে এসব দেখতে চায় না, সমর্থন করে না। তাই এখানে সব দলই অবাধে তাদের মতামত প্রকাশ করতে পারে। সাধারণ মানুষ নিজ মতামত প্রকাশের পাশাপাশি অন্যের মতামত প্রকাশের সুযোগ দিতে কার্পণ্য করে না। তারা রাজনীতির নামে দলাদলি, হানাহানি বা হরতাল, অবরোধের মতো জাতির জন্য ক্ষতিকর কর্মসূচি পছন্দ করে না বলেই মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের মতো দেশে উন্নত, সহনশীল, উন্নয়নমুখী রাজনৈতিক সংস্কৃতি লক্ষ করা যায়।

তৃতীয় বিশ্বের উন্নয়নশীল অনেক দেশেই গণতন্ত্র তথা রাজনীতির নামে হানাহানি, বিরোধ, সহিংসতা প্রায়শই লক্ষ করা যায়। জনগণের একটা অংশ বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী হিসেবে এসব নেতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে। রাজনৈতিক নেতৃত্ব প্রকাশ্যে হোক না অপ্রকাশ্যে হোক এসব কর্মকাণ্ডে মদদ দিয়ে থাকে। জনগণ যদি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয় অর্থাৎ জনমত বিপক্ষে অবস্থান গ্রহণ করে, তবে তা বন্ধ হতে বাধ্য। জনমত শান্তি ও উন্নয়নের পক্ষে মত দেয় বলে এসব কর্মকাণ্ড দীর্ঘদিন স্থায়ী হয় না। তাই আমরা সহজ ভাষায় বলতে পারি, জনমত যেভাবে চায় রাজনৈতিক সংস্কৃতি সেভাবেই গড়ে ওঠে।

অতএব বলা যায়, যে দেশে জনমত যত বেশি শক্তিশালী, রাজনৈতিক সংস্কৃতি তত বেশি উন্নত। জনমত যেমন- রাজনৈতিক সংস্কৃতিকে প্রভাবিত করে, তেমনি উন্নত রাজনৈতিক সংস্কৃতি শক্তিশালী ও যুক্তিসঙ্গত জনমত গঠনেও সাহায্য করে।

জনমত ও রাজনৈতিক সংস্কৃতি - অন্যান্য প্রশ্ন
জনমত Public Opinion
জনমতের ধারণা (Concept of Public Opinion)
জনমতের বৈশিষ্ট্য (Characteristics of Public Opinion)
জনমত গঠনের বাহন বা মাধ্যম Agents or Media of Public Opinion
গণতন্ত্র ও জনমত Democracy and Public Opinion
গণতন্ত্রে জনমতের গুরুত্ব Importance of Public Opinion in Democracy
জনমত পরিমাপের পদ্ধতি Process of Measuring Public Opinion
বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় জনমতের ভূমিকা Role of Public Opinion in Different Types of Political System
সুশাসন প্রতিষ্ঠায় জনমতের গুরুত্ব Importance of Public Opinion to Establish Good Governance
সুষ্ঠু জনমত গঠনের শর্তাবলি Conditions for Formulating Effective Public Opinion
নির্বাচকমণ্ডলী Electorate
নির্বাচকমণ্ডলীর গুরুত্ব ও ভূমিকা (Role and Importance of Electorate)
সর্বজনীন ভোটাধিকার Universal Adult Suffrage
সর্বজনীন ভোটাধিকারের পক্ষে যুক্তি (Arguments for Universal Adult Suffrage)
সর্বজনীন ভোটাধিকারের বিপক্ষে যুক্তি (Arguments against Universal Adult Suffrage)
রাজনৈতিক সংস্কৃতি Political Culture
রাজনৈতিক সংস্কৃতির ধারণা (Concept of Political Culture)
রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য (Characteristics of Political Culture)
রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব (Importance of Political Culture)
রাজনৈতিক সংস্কৃতির শ্রেণিবিভাগ (Classification of Political Culture)
রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ (Elements of Political Culture)
রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক অংশগ্রহণ Political Culture and Political Participation
রাজনৈতিক সংস্কৃতিতে জনমতের প্রভাব ture Importance of Public Opinion in Political Culture
জনমত ও রাজনৈতিক সংস্কৃতি Public Opinion and Political Culture
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি Political Culture of Bangladesh
জনমত কী? (জ্ঞানমূলক)
কোন শতাব্দীতে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি গুরুত্ব পায়? (জ্ঞানমূলক)
গণতন্ত্রের প্রাথমিক শর্ত কী? (জ্ঞানমূলক)
'Voice of the people is the voice of God'- উক্তিটি কার? (জ্ঞানমূলক)
জনমত গঠনের একটি আধুনিক মাধ্যমের নাম লেখ। (জ্ঞানমূলক)
রাজনৈতিক সংস্কৃতি কী? (জ্ঞানমূলক)
জনমতের দুটি বাহনের নাম লেখ। (জ্ঞানমূলক)
জনমতের ইংরেজি প্রতিশব্দ কী? (জ্ঞানমূলক)
জনমতকে রাজনৈতিক অর্থে কে প্রথম ব্যবহার করেন? (জ্ঞানমূলক)
কিম্বল ইয়ং প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)
সমাজের দর্পণ বলা হয় কোনটিকে? (জ্ঞানমূলক)
মরিস জিন্সবার্গ প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য কীসের ওপর নির্ভর করে? (জ্ঞানমূলক)
জনমত গণতান্ত্রিক সরকারকে কোন পথে পরিচালিত করে? (জ্ঞানমূলক)
গণতন্ত্রের ক্ষেত্রে জনমতকে কী বলা হয়? (জ্ঞানমূলক)
সুষ্ঠু জনমত গঠনে রেডিও ও টেলিভিশনকে কী দেওয়া উচিত? (জ্ঞানমূলক)
সুষ্ঠু জনমত গঠনে কারা অগ্রণী ভূমিকা পালন করে? (জ্ঞানমূলক)
শ্রেণিবিভক্ত সমাজে জনমত গঠনের মাধ্যমগুলো কাদের নিয়ন্ত্রণে থাকে? (জ্ঞানমূলক)
'রাজনৈতিক সংস্কৃতি' শব্দটি প্রথম ব্যবহার করেন কে? (জ্ঞানমূলক)
জন স্টুয়ার্ট মিল প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)
লর্ড ব্রাইস প্রদত্ত জনমতের সংজ্ঞাটি লেখ। (জ্ঞানমূলক)
সাধারণ অর্থে জনমত কী? (জ্ঞানমূলক)
জনমত গঠনের অন্যতম উপাদান কোনটি? (জ্ঞানমূলক)
জনমত প্রকাশের ও সংগঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম কী? (জ্ঞানমূলক)
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
সর্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
জনমত গঠনে রাজনৈতিক দলের ভূমিকা লেখ। (অনুধাবনমূলক)
রাজনৈতিক সংস্কৃতির সাথে গণতন্ত্রের সম্পর্ক লেখ। (অনুধাবনমূলক)
শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে জনমত গঠনে ভূমিকা রাখে? (অনুধাবনমূলক)
জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম কোনটি? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জনমত বলতে কী বোঝ? (অনুধাবনমূলক)
রাজনৈতিক জবাবদিহিতা বলতে কী বোঝায়? (অনুধাবনমূলক)
জনমতের দুটি বাহন বুঝিয়ে লেখ। (অনুধাবনমূলক)
জনমত গঠনে সভা-সমিতির ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জনমত গঠনে রেডিও ও টেলিভিশনের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
সরকারের উত্থান-পতনে জনমতের ভূমিকা ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জনমত কি সর্বদা সংখ্যাগরিষ্ঠের মতামত? ব্যাখ্যা কর। (অনুধাবনমূলক)
জনমতকে গণতান্ত্রিক ব্যবস্থার প্রাণ বলা হয় কেন? (অনুধাবনমূলক)

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোনটি জনমত গঠনের মাধ্যম নয়?

চাপসৃষ্টিকারী গোষ্ঠী

সংবাদপত্র

শিক্ষাপ্রতিষ্ঠান

সামরিক বাহিনী

জনমতের বাহন কোনটি?

জনগণ

সংবাদপত্র

কম্পিউটার

মাল্টিমিডিয়া

কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

স্কুল

পরিবার

চলচ্চিত্র

রেডিও

জনমত কী?

সংখ্যাগরিষ্ঠ জনগণের কল্যাণকামী মতামত

কয়েকজন লোকের কল্যাণকামী মতামত

বুদ্ধিজীবীদের কল্যাণকামী মতামত

জনগণের বুদ্ধিদীপ্ত মতামত

সুষ্ঠু জনমত গঠনে কোনটি অপরিহার্য?

শিক্ষার প্রসার

মতামত প্রকাশের স্বাধীনতা

সামাজিক স্বার্থ

একতা

"একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তাই জনমত"- এটি কার উক্তি?

অধ্যাপক লাসওয়েল

লর্ড ব্রাইস

কিম্বল ইয়ং

জন স্টুয়ার্ট মিল

জনমত হলো-

বহু ব্যক্তির মতামত

প্রভাবশালী ব্যক্তির মতামত

কল্যাণকামী মতামত

বিশেষ শ্রেণির মতামত

কোনটি জনমতের শ্রেষ্ঠ মাধ্যম?

চলচ্চিত্র

টেলিভিশন

সংবাদপত্র

রেডিও

রাজনৈতিক সংস্কৃতি বলতে বোঝায়-

গণতন্ত্র, জনমত ও মানবাধিকার

বিশ্বাস, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি

রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী

সচেতনতা ও সামাজিক চেতনা

সুষ্ঠু জনমত গঠনে কীসের গুরুত্ব অপরিসীম?

শিক্ষার প্রসার

সামাজিক স্বার্থ

মতামত প্রকাশের স্বাধীনতা

ঐক্য ও সংহতির মনোভাব

জনমত গঠনের মাধ্যম কোনটি?

আমলাতন্ত্র

আইনবিভাগ

শাসনবিভাগ

বিচারবিভাগ

জনমত বলতে বোঝায়-

সংখ্যাগরিষ্ঠের মতামত

কল্যাণমূলক মতামত

সরকারের মতামত

রাজনীতিবিদগণের মতামত

মনোভাব, বিশ্বাস, অনুভূতি ও মূল্যবোধের সমষ্টি কী?

গণতন্ত্র

জনমত

রাজনৈতিক সংস্কৃতি

রাজনৈতিক বিশ্বাস

রাজনৈতিক সংস্কৃতি হলো-

রাজনৈতিক আদর্শ

রাজনৈতিক আবেগ

রাজনৈতিক ধ্যান-ধারণা

রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সমষ্টি

নিচের কোনটিকে স্বাধীনতার রক্ষাকবচ বলা হয়?

সমাজতন্ত্র

গণতন্ত্র

একনায়কতন্ত্র

রাজতন্ত্র

গণতন্ত্রে ক্ষমতাসীন দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে কেন?

বিরোধী দলের সমালোচনার ভয়ে

সেনাবাহিনীর ভয়ে

গৃহযুদ্ধের আশঙ্কায়

ক্ষমতা হারানোর ভয়ে

'Voice of the people, voice of God'-উক্তিটি কে করেছেন?

রুশো

মন্টেস্কু

আব্রাহাম লিংকন

গার্নার