- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- রাষ্ট্র, নাগরিকতা ও আইন
রাষ্ট্র, নাগরিকতা ও আইন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
রাষ্ট্রের ঐচ্ছিক রাজনৈতিক কাজ ব্যাখ্যা কর।
রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ ঐচ্ছিক কাজ হলো জনগণের স্বাধীনতা এবং অধিকার রক্ষা করা। রাষ্ট্র জনগণের মত প্রকাশের স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর রাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে। এছাড়া জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় পরিবেশ সৃষ্টি, সংগঠন ও রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা, জনগণের বিপরীতমুখী স্বার্থের মধ্যে সমন্বয় সাধন, সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, সমাজে দুর্নীতি প্রতিরোধ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, শরণার্থীদের আশ্রয় দান ইত্যাদি রাষ্ট্রের ঐচ্ছিক রাজনৈতিক কাজ।
রাষ্ট্র, নাগরিকতা ও আইন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে?
আইনসভার আইন
ঐশ্বরিক আইন
আইনবিদদের আইন
বিচারকের আইন
নাগরিকের দায়িত্ব হলো-
রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
অধিক সংখ্যক লোককে শিল্পকারখানায় কাজে লাগানো
দক্ষ জনশক্তি তৈরি করা
রাজনৈতিক সংগঠন গড়ে তোলা
'ক' নামক স্থানটির আয়তন ১২,৭৮০ বর্গ কি.মি., লোক সংখ্যা ৬০ হাজার এবং সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েও কোনটির অভাবে রাষ্ট্র নয়?
জনসমষ্টি
নির্দিষ্ট ভূখন্ড
সরকার
সার্বভৌমত্ব
শাসকগোষ্ঠীর পরিবর্তন রাষ্ট্রের কোন উপাদানের স্থায়িত্বকে নষ্ট করে না?
নির্দিষ্ট ভূখণ্ড
জনসমষ্টি
সরকার
সার্বভৌমত্ব
রাষ্ট্র বলতে বোঝায়- i. একটি স্থায়ী ভূখণ্ড ii. সার্বভৌম ক্ষমতা iii. জনসমাজ। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii


