- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- রাষ্ট্র, নাগরিকতা ও আইন
রাষ্ট্র, নাগরিকতা ও আইন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
'রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো সরকার।' ব্যাখ্যা কর।
রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হলো সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখন্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে। আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের সমন্বয়ে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে। সরকার বলতে ব্যাপক অর্থে শাসকগোষ্ঠীর সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে, 'রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ'।
রাষ্ট্র, নাগরিকতা ও আইন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে?
আইনসভার আইন
ঐশ্বরিক আইন
আইনবিদদের আইন
বিচারকের আইন
নাগরিকের দায়িত্ব হলো-
রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
অধিক সংখ্যক লোককে শিল্পকারখানায় কাজে লাগানো
দক্ষ জনশক্তি তৈরি করা
রাজনৈতিক সংগঠন গড়ে তোলা
'ক' নামক স্থানটির আয়তন ১২,৭৮০ বর্গ কি.মি., লোক সংখ্যা ৬০ হাজার এবং সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েও কোনটির অভাবে রাষ্ট্র নয়?
জনসমষ্টি
নির্দিষ্ট ভূখন্ড
সরকার
সার্বভৌমত্ব
শাসকগোষ্ঠীর পরিবর্তন রাষ্ট্রের কোন উপাদানের স্থায়িত্বকে নষ্ট করে না?
নির্দিষ্ট ভূখণ্ড
জনসমষ্টি
সরকার
সার্বভৌমত্ব
রাষ্ট্র বলতে বোঝায়- i. একটি স্থায়ী ভূখণ্ড ii. সার্বভৌম ক্ষমতা iii. জনসমাজ। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii


