- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- রাষ্ট্র, নাগরিকতা ও আইন
রাষ্ট্র, নাগরিকতা ও আইন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
রাষ্ট্রের উপাদান হিসেবে জনসমষ্টির ব্যাখ্যা দাও।
রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। রাজনৈতিকভাবে রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে। আবার কয়েক হাজারও হতে পারে। যেমন- গণচীন ও ভারতে জনসংখ্যা একশত কোটির উপরে। অন্যদিকে, স্যানম্যারিনো, মোনাকো প্রভৃতি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে ৩৮,৩০০ ও ৩৮,৯৬৩।
রাষ্ট্র, নাগরিকতা ও আইন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে?
আইনসভার আইন
ঐশ্বরিক আইন
আইনবিদদের আইন
বিচারকের আইন
নাগরিকের দায়িত্ব হলো-
রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
অধিক সংখ্যক লোককে শিল্পকারখানায় কাজে লাগানো
দক্ষ জনশক্তি তৈরি করা
রাজনৈতিক সংগঠন গড়ে তোলা
'ক' নামক স্থানটির আয়তন ১২,৭৮০ বর্গ কি.মি., লোক সংখ্যা ৬০ হাজার এবং সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েও কোনটির অভাবে রাষ্ট্র নয়?
জনসমষ্টি
নির্দিষ্ট ভূখন্ড
সরকার
সার্বভৌমত্ব
শাসকগোষ্ঠীর পরিবর্তন রাষ্ট্রের কোন উপাদানের স্থায়িত্বকে নষ্ট করে না?
নির্দিষ্ট ভূখণ্ড
জনসমষ্টি
সরকার
সার্বভৌমত্ব
রাষ্ট্র বলতে বোঝায়- i. একটি স্থায়ী ভূখণ্ড ii. সার্বভৌম ক্ষমতা iii. জনসমাজ। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii


