- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- রাষ্ট্র, নাগরিকতা ও আইন
রাষ্ট্র, নাগরিকতা ও আইন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র কী?
অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন, 'রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ, যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়িভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ঐ জনসমাজ স্বভাবতই অনুগত।'
রাষ্ট্র, নাগরিকতা ও আইন - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে?
আইনসভার আইন
ঐশ্বরিক আইন
আইনবিদদের আইন
বিচারকের আইন
নাগরিকের দায়িত্ব হলো-
রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
অধিক সংখ্যক লোককে শিল্পকারখানায় কাজে লাগানো
দক্ষ জনশক্তি তৈরি করা
রাজনৈতিক সংগঠন গড়ে তোলা
'ক' নামক স্থানটির আয়তন ১২,৭৮০ বর্গ কি.মি., লোক সংখ্যা ৬০ হাজার এবং সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েও কোনটির অভাবে রাষ্ট্র নয়?
জনসমষ্টি
নির্দিষ্ট ভূখন্ড
সরকার
সার্বভৌমত্ব
শাসকগোষ্ঠীর পরিবর্তন রাষ্ট্রের কোন উপাদানের স্থায়িত্বকে নষ্ট করে না?
নির্দিষ্ট ভূখণ্ড
জনসমষ্টি
সরকার
সার্বভৌমত্ব
রাষ্ট্র বলতে বোঝায়- i. একটি স্থায়ী ভূখণ্ড ii. সার্বভৌম ক্ষমতা iii. জনসমাজ। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii


