- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ভারতবর্ষে সাম্রাজ্য স্থাপনে ফরাসিদের ব্যর্থতা ও ইংরেজদের সাফল্যের কারণগুলোর মধ্যে ছিল-
১) ইংরেজ কোম্পানি ফরাসি কোম্পানির তুলনায় সম্পদ ও সংগঠনে শ্রেষ্ঠ।
২) ইংরেজদের নৌশক্তির শ্রেষ্ঠত্ব।
৩) ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি স্বাধীন প্রতিষ্ঠান, অপরপক্ষে ফরাসি কোম্পানি ছিল রাষ্ট্রীয় সাহায্য-সহযোগিতার ওপর নির্ভরশীল।
৪) বঙ্গদেশে ইংরেজদের আধিপত্য প্রতিষ্ঠার পর বিশেষ করে পলাশীর যুদ্ধে জয়ের পর তারা অনেক অর্থের অধিকারী হয়, যা বিপদের দিনে তাদেরকে রক্ষা করে।
৫) বুদ্ধিমত্তা ও রণনৈপুণ্যে ক্লাইভ বা তার সহকর্মীদের অপেক্ষা ফরাসি ডুপ্লে বা লালীরা শ্রেষ্ঠ ছিল না এবং ফরাসিদের মধ্যে ঐক্যেরও অভাব ছিল।
৬) ইংরেজ কোম্পানি ভারতীয় রাজনীতিতে অংশ নিলেও বাণিজ্যিক আদর্শ থেকে বিচ্যুত হয়নি। কিন্তু ফরাসিরা বাণিজ্যিক আদর্শ থেকে দূরে সরে যায়।
৭) ইংরেজদের মুম্বাই, মাদ্রাজ ও কলকাতার ন্যায় ফরাসিদের পণ্ডিচেরী ও চন্দননগর সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র ছিল না।
৮) কর্ণাটকের যুদ্ধাবস্থায় ফরাসি সরকার যোসেফ ডুপ্লের মতো একজন বিজ্ঞ ব্যক্তিকে স্বদেশে ডেকে পাঠিয়ে ভুল করেন, যা ফরাসিদের পরাজয় ডেকে আনে।
৯) ফরাসি সরকারের ঔদাসীন্য ও অসহযোগিতা ভারতবর্ষে ফরাসিদের পরাজয় ডেকে আনে।
১০) ইউরোপীয় জাতিগুলোর মধ্যে ফরাসিরাই সর্বশেষে ভারতীয় উপমহাদেশে আগমন করে। সুতরাং তারা ইংরেজ কোম্পানির মতো গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক বাণিজ্য কুঠি স্থাপনের সুযোগ পায়নি। যার কারণে আর্থিক প্রাচুর্যও লাভ করতে পারেনি।
১১) ইংরেজ জাতি বরাবরই নৌ শক্তিতে বলীয়ান ছিল। নৌ শক্তির সাফল্য ইংরেজদের সাফল্যের অন্যতম কারণ। ফরাসি নৌবাহিনী অপেক্ষা ইংরেজ নৌবাহিনী শক্তিশালী হওয়ায় দক্ষিণ সমুদ্রে ইংরেজরা একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল।
১২) ফরাসিগণ অনেকাংশে ভারতীয় রাজন্যবর্গের সাহায্য-সহযোগিতার ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ইংরেজরা কখনোই ভারতীয় রাজন্যবর্গের ওপর নির্ভরশীল ছিল না।
১৩) ফরাসি কর্মচারীদের ব্যক্তিগত কোন্দল, চারিত্রিক দুর্বলতা এবং ঐক্যের অভাব তাদের পতনকে ত্বরান্বিত করে। অন্যদিকে, ইংরেজরা ছিল ঐক্যবদ্ধ জাতি যার প্রমাণ তারা ভারতবর্ষেও রেখেছে। তারা একতাবদ্ধ হয়ে ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং সাফল্য অর্জন করে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
দ্বৈত শাসনব্যবস্থা বিলোপ করেন কে?
সুবাদার শায়েস্তা খান ব্যতীত কোন শাসকের আমলে বাংলায় এক টাকায় আট মন চাউল পাওয়া যেত?
নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কী?
অতি প্রাচীনকালে বাংলাদেশ ছিল-
কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
পর্তুগিজদের নিকট থেকে ইংরেজরা মুম্বাই শহরটি লাভ করে-
পলাশির যুদ্ধের ফলাফল নির্ধারিত হয়েছিল-
মীর কাশিম মূলত কি কারণে রাজধানী স্থানান্তর করেছিলেন?
মাল জামিনী প্রথার প্রবর্তক কে ছিলেন?
বাংলায় এক টাকায় ৮ মন চাউল পাওয়া যেত কোন সুবাদারের আমলে?
বাংলায় এক টাকায় ৮ মন চাউল পাওয়া যেত কোন সুবাদারের আমলে?
মীর জুমলা
মোহাম্মদ আজম
শায়েস্তা খান
মুর্শিদ কুলী খান
ওলন্দাজ বলতে কাদের বোঝায়?
ওলন্দাজ বলতে কাদের বোঝায়?
ইংল্যান্ডের অধিবাসী
হল্যান্ডের অধিবাসী
ফ্রান্সের অধিবাসী
নেদারল্যান্ডের অধিবাসী
কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে লর্ড ক্লাইভ নিম্নের কোন ব্যক্তির পক্ষ গ্রহণ করেছিলেন?
কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে লর্ড ক্লাইভ নিম্নের কোন ব্যক্তির পক্ষ গ্রহণ করেছিলেন?
সম্রাট শাহ আলম
আনোয়ার উদ্দিন
চাঁদ সাহেব
নিজাম উল মুলক
পলাশির যুদ্ধ শুধুমাত্র যুদ্ধ নয়, ইহা একটি বিপ্লব-উক্তিটি কোন ঐতিহাসিকের?
পলাশির যুদ্ধ শুধুমাত্র যুদ্ধ নয়, ইহা একটি বিপ্লব-উক্তিটি কোন ঐতিহাসিকের?
পি.জে মার্শাল
ম্যালসন
পি. কে হিট্রি
ভিনসেন স্মিথ


