- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন : ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
অষ্টাদশ শতকের মাঝামাঝি অস্ট্রিয়ার সিংহাসনের উত্তরাধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে যুদ্ধের সূত্রপাত হয়। সেই সূত্রে দক্ষিণ ভারতে ইংরেজ ও ফরাসিদের মধ্যে যুদ্ধ উপস্থিত হয়। তাছাড়া ইংরেজ সেনাপতি জোরপূর্বক কয়েকটি ফরাসির রণপোত দখল করলে উপমহাদেশে ইংরেজ ও ফরাসিদের মধ্যে প্রত্যক্ষ দ্বন্দ্বের সৃষ্টি হয়। ১৭৪৫ খ্রিষ্টাব্দে ইংরেজরা ফরাসিদের বাণিজ্য কেন্দ্র পণ্ডিচেরী আক্রমণ করতে উদ্যত হলে ডুপ্লের পরামর্শক্রমে কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দীন তার রাজ্যে ইংরেজদের যুদ্ধ করতে নিষেধ করেন। এ সময় ডুপ্লের সাথে কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দীনের চুক্তি হয়, ইংরেজদের কাছ থেকে মাদ্রাজ অধিকৃত হলে তা আনোয়ার উদ্দীনকে দেওয়া হবে। কিন্তু মাদ্রাজ অধিকৃত হলে তা নবাবকে না দিয়ে ডুপ্লে তার নিজ অধিকারে রাখেন। এতে নবাব আনোয়ার উদ্দীন ক্ষুব্ধ হয়ে ফরাসিদের বিরুদ্ধে ১০ হাজার সৈন্য নিয়ে যুদ্ধ যাত্রা করেন। কিন্তু মাত্র ৫০০ ফরাসি সৈন্যের নিকট নবাব পরাজিত হন। এটাই ইতিহাসে কর্ণাটকের প্রথম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে পরাজয়ে কর্ণাটকের নবাবের দুর্বলতা প্রমাণিত হয়। এর ফলে ফরাসি এবং ইংরেজ উভয়ই উপমহাদেশে সাম্রাজ্য স্থাপনে উৎসাহিত হয় এবং দ্বন্দ্বের সৃষ্টি হয়। অবশ্য ১৭৪৮ খ্রিষ্টাব্দে ইউরোপে আইলা-স্যাপল সন্ধির দ্বারা উভয় দেশের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটলে ভারতেও দ্বন্দ্বের অবসান ঘটে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
দ্বৈত শাসনব্যবস্থা বিলোপ করেন কে?
সুবাদার শায়েস্তা খান ব্যতীত কোন শাসকের আমলে বাংলায় এক টাকায় আট মন চাউল পাওয়া যেত?
নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কী?
অতি প্রাচীনকালে বাংলাদেশ ছিল-
কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
পর্তুগিজদের নিকট থেকে ইংরেজরা মুম্বাই শহরটি লাভ করে-
পলাশির যুদ্ধের ফলাফল নির্ধারিত হয়েছিল-
মীর কাশিম মূলত কি কারণে রাজধানী স্থানান্তর করেছিলেন?
মাল জামিনী প্রথার প্রবর্তক কে ছিলেন?
বাংলায় এক টাকায় ৮ মন চাউল পাওয়া যেত কোন সুবাদারের আমলে?
বাংলায় এক টাকায় ৮ মন চাউল পাওয়া যেত কোন সুবাদারের আমলে?
মীর জুমলা
মোহাম্মদ আজম
শায়েস্তা খান
মুর্শিদ কুলী খান
ওলন্দাজ বলতে কাদের বোঝায়?
ওলন্দাজ বলতে কাদের বোঝায়?
ইংল্যান্ডের অধিবাসী
হল্যান্ডের অধিবাসী
ফ্রান্সের অধিবাসী
নেদারল্যান্ডের অধিবাসী
কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে লর্ড ক্লাইভ নিম্নের কোন ব্যক্তির পক্ষ গ্রহণ করেছিলেন?
কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে লর্ড ক্লাইভ নিম্নের কোন ব্যক্তির পক্ষ গ্রহণ করেছিলেন?
সম্রাট শাহ আলম
আনোয়ার উদ্দিন
চাঁদ সাহেব
নিজাম উল মুলক
পলাশির যুদ্ধ শুধুমাত্র যুদ্ধ নয়, ইহা একটি বিপ্লব-উক্তিটি কোন ঐতিহাসিকের?
পলাশির যুদ্ধ শুধুমাত্র যুদ্ধ নয়, ইহা একটি বিপ্লব-উক্তিটি কোন ঐতিহাসিকের?
পি.জে মার্শাল
ম্যালসন
পি. কে হিট্রি
ভিনসেন স্মিথ


