- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ইংরেজ উপনিবেশিক শাসন: ব্রিটিশ আমল
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
অধিকার বঞ্চিত ও হতাশাগ্রস্ত মুসলিম সমাজে আলীগড় আন্দোলনের সুদূরপ্রসারী প্রভাব পরিলক্ষিত হয়। আলীগড় আন্দোলন মুসলিম জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়ে স্বাধিকার সংগ্রামে মুসলমানদের অনুপ্রাণিত করে। মুসলমানদের পৃথক ও একক স্বাধীন সত্তা লাভের পটভূমি রচনা করেছিল আলীগড় আন্দোলন। আলীগড় আন্দোলনের মাধ্যমে উদারপন্থী রাজনৈতিক নেতা স্যার সৈয়দ আহমদ খান কতিপয় যে বাস্তবমুখী ও সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন তাতে ইংরেজ ও মুসলমানদের অনেক ভুল বুঝাবুঝির অবসান ঘটে এবং ইংরেজ ও মুসলমানদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের আগ্রহ সৃষ্টি হয়। পরবর্তী সময় বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের মধ্যে যে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে আলীগড় আন্দোলনের প্রভাব অপরিসীম।
আলীগড় আন্দোলনের অনুকরণেই এ সময় আরও কতিপয় মনীষী মুসলিম সমাজে নবজাগরণের সৃষ্টি করেন। এদের মধ্যে নওয়াব আবদুল লতিফ এবং সৈয়দ আমীর আলী অন্যতম।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
'দ্য স্পিরিট অব ইসলাম' গ্রন্থখানির লেখক কে?
'দ্য স্পিরিট অব ইসলাম' গ্রন্থখানির লেখক কে?
রাজা রামমোহন রায়
নওয়াব আ. লতিফ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সৈয়দ আমীর আলী
আলীগড় আন্দোলন কোন ধরনের আন্দোলন?
আলীগড় আন্দোলন কোন ধরনের আন্দোলন?
সংস্কার আন্দোলন
স্বাধীনভাবে বাঁচার আন্দোলন
ব্রিটিশ বিরোধী আন্দোলন
রাজনৈতিক আন্দোলন
'ভারতীয় স্বাধীনতা আইন' পাস হয় কোথায়?
১৯১১ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে?
১৯১১ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে?
রানি এলিজাবেথ
রানি ভিক্টোরিয়া
সম্রাট পঞ্চম জর্জ
প্রধানমন্ত্রী গ্লাডস্টোন
সিমলা ডেপুটেশনের নেতৃত্ব দিয়েছিলেন কে?
আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজা রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
স্যার সৈয়দ আহমদ খান


