- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা একটি সমন্বিত শাসনব্যবস্থা। অন্যান্য সরকার ব্যবস্থার ন্যায় এ সরকার ব্যবস্থারও কতকগুলো গুণাবলি রয়েছে। নিম্নে যুক্তরাষ্ট্রীয় সরকারের গুণাবলি তুলে ধরা হলো:
১. কেন্দ্রীয় সরকারের কাজের চাপ হ্রাস স্থানীয় বা আঞ্চলিক বিষয় সংক্রান্ত কাজ অঙ্গরাজ্যের ওপর ন্যস্ত হলে কেন্দ্রীয় সরকার জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে নিজেকে নিয়োজিত রাখতে পারে। ফলে কেন্দ্রীয় সরকারের বাড়তি কাজের চাপ কমে যায়।
২. জাতীয় সংহতি ও স্থিতিশীলতা অর্জন: যুক্তরাষ্ট্রীয় মনোভাব বিদ্যমান থাকায় যুক্তরাষ্ট্রে জনগণের মধ্যে জাতীয় সংহতি বৃদ্ধি পায়। ফলে সরকার ও রাষ্ট্রের স্থিতিশীলতা ও শক্তি বৃদ্ধি পায়।
৩. বৃহৎ রাষ্ট্রের জন্য উপযোগী বৃহৎ রাষ্ট্রের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার খুবই কার্যকর ও উপযোগী। কেননা যুক্তরাষ্ট্রীয় সরকার দুই বিপরীতমুখী প্রবণতাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত। একদিকে একটি রাষ্ট্রে যুক্ত হতে চায়, অন্যদিকে আঞ্চলিক স্বকীয়তা বজায় রাখতে চায়।
৪. শক্তিশালী রাষ্ট্র গঠন: পাশাপাশি অবস্থানরত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু রাষ্ট্র সামরিক দিক থেকে শক্তিশালী হবার জন্য এবং দ্রুত উন্নতি লাভের আশায় একটি যুক্তরাষ্ট্র গঠন করে। ফলে ছোট ছোট রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র গঠন করে শক্তিশালী ও বৃহৎ রাষ্ট্রের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে।
৫. আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থায় আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রসার ঘটে। ফলে প্রতিটি প্রদেশের জনসাধারণের মধ্যে স্বায়ত্তশাসনের অভিজ্ঞতারও ব্যাপ্তি ঘটে।
৬. রাজনৈতিক চেতনা বৃদ্ধি: যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার একটি অন্যতম গুণ হলো জনসাধারণের মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি করা। কেননা এই শাসনব্যবস্থা যেমন জনগণকে নিজ অঙ্গরাজ্যের অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন করে তেমনিভাবে জাতীয় অধিকারও কর্তব্য সম্বন্ধেও সচেতন করে।
৭. স্থানীয় সমস্যার সমাধান: যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় স্থানীয় সমস্যাগুলো স্থানীয় পর্যায়ে, স্থানীয় বা প্রাদেশিক সরকার কর্তৃক সমাধান করা হয়। এজন্য কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হতে হয় না। ফলে দ্রুত সমস্যা সমাধান হয় এবং কেন্দ্রীয় সরকারেও চাপ হ্রাস পায়।
৮. স্থানীয় নেতৃত্বের বিকাশ: যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিটি প্রদেশে পৃথক সরকার প্রতিষ্ঠিত হয়। প্রাদেশিক শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ থাকে। ফলে প্রদেশগুলোতে নিজস্ব রাজনীতি বিকশিত হওয়ার মধ্যদিয়ে স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


