- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রবর্তিত একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা একজন মাত্র ব্যক্তির দ্বারা প্রবর্তিত হয়। এ শাসনব্যবস্থা গণতন্ত্রবিরোধী শাসনব্যবস্থা। নিম্নে একনায়কতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো:
১. এক ব্যক্তির শাসন একনায়কতন্ত্রে এক ব্যক্তির হাতে রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব ন্যস্ত থাকে। এখানে সমস্ত ক্ষমতার উৎস একনায়ক। একনায়ক তার কাজের জন্য কারও নিকট জবাবদিহি করেন না।
২. একদলীয় শাসন একনায়কতন্ত্রের শাসনব্যবস্থা একটিমাত্র রাজনৈতিক দলকে কেন্দ্র করে আবর্তিত হয়। সে কারণে একনায়কতন্ত্রে একটিমাত্র রাজনৈতিক দল থাকে। সে দল হচ্ছে একনায়কের নিজস্ব দল।
৩. শক্তি প্রয়োগে বিশ্বাসী: একনায়কগণ যুক্তির জোর অপেক্ষা শক্তি প্রয়োগে বিশ্বাসী। এখানে সরকার শক্তি প্রয়োগ করে সকল বিরোধী দল ও মত নির্মমভাবে দমন করে। এজন্য একনায়কগণ বিশেষ বাহিনী বা গুপ্ত পুলিশ বাহিনী গঠন করে থাকে।
৪. প্রহসনমূলক আইনসভা: একনায়কতন্ত্রের একটি প্রহসনমূলক আইনসভা থাকে। মূলত এটি নামমাত্র আইনসভা। এই আইনসভার একমাত্র লক্ষ্য হলো একনায়কের ইচ্ছার অনুকূলে আইন প্রণয়ন করা এবং সর্বক্ষেত্রে তাকে সমর্থন দান করা।
৫. প্রচারযন্ত্রের একচেটিয়া ব্যবহার একনায়কতন্ত্রে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন প্রভৃতি প্রচারযন্ত্রের ওপর কড়াকড়িভাবে সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ফলে এখানকার সব বিভাগে শুধু একনায়কের জয়গান গাওয়া হয়। এভাবে একনায়কগণ রাষ্ট্রীয় প্রচারযন্ত্রকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে।
৬. ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী একনায়কতন্ত্র ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের বিরোধী শাসনব্যবস্থা। কেননা একনায়কতন্ত্রের নীতি হলো "ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই ব্যক্তি।" অর্থাৎ একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতার পরিবর্তে ব্যক্তি পূজা ও রাষ্ট্রের পূজাকে উৎসাহিত করে।
৭. বিশেষ আদর্শের প্রতি আস্থা একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা একটি বিশেষ আদর্শের প্রতি বিশ্বাসী হয়। এখানে একনায়ক যে আদর্শে বিশ্বাস করেন, সরকারি প্রচারযন্ত্রে শুধু তারই জয়গান গাওয়া হয়। ফলে এরূপ বিশ্বাস বা আদর্শের বিরোধীদেরকে নির্মমভাবে দমন ও নির্মূল করা হয়।
৮. উগ্র জাতীয়তাবাদী একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী। একনায়কতন্ত্রের মূলমন্ত্র হলো 'এক জাতি, এক নেতা, এক দেশ'। হিটলার মনে করতেন, "জার্মান জাতি সর্বশ্রেষ্ঠ। সুতরাং তাদের পৃথিবীকে শাসন করার অধিকার রয়েছে।"
৯. সর্বাত্মকবাদী: একনায়কতন্ত্র হলো সর্বাত্মকবাদী শাসনব্যবস্থা। মুসোলিনীর ফ্যাসিবাদের স্লোগান ছিল "সব কিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিছু নয়, রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু থাকতে পারে না।" (All within the state, none outside the state, none against the state.) একনায়কতন্ত্রে রাষ্ট্র একটি সর্বাত্মক প্রতিষ্ঠান। ব্যক্তি ও সমাজের সকল দিক রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত।
১০. যুদ্ধবাদী ও সাম্রাজ্যবাদী একনায়কতন্ত্র যুদ্ধপ্রিয় এবং সাম্রাজ্যবাদী শাসনব্যবস্থা। কারণ একনায়কগণ শান্তিতে বিশ্বাস করে না। তারা যুদ্ধকে অপরিহার্য মনে করে। তাই মুসোলিনী বলেন, "নারীর নিকট মাতৃত্ব যেমন অপরিহার্য, পুরুষের নিকট যুদ্ধও তেমনি অপরিহার্য।"
১১. শাস্তি ও আন্তর্জাতিকতার বিরোধী একনায়কতন্ত্র আন্তর্জাতিকতায় বিশ্বাস করে না এবং শান্তি পছন্দ করে না। এজন্য মুসোলিনী আন্তর্জাতিক শান্তিকে 'ভীরুর স্বপ্ন' বলে আখ্যায়িত করেছিলেন।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


