- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
প্রতিটি রাষ্ট্রেরই সরকারের কাঠামো প্রায় অভিন্ন। অর্থাৎ আইন সভা, শাসন বা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ড বাস্তবায়িত হয়। সরকারের মাধ্যমেই জনগণ তথা রাষ্ট্রের ইচ্ছা প্রকাশিত ও বাস্তবায়িত হয়। সরকারই দেশ পরিচালনায় সংবিধান রচনা ও আইন প্রণয়ন করে। রাষ্ট্র পরিচালনা, জনগণকে নির্দিষ্ট কাঠামোয় সুসংগঠিত করা, জনকল্যাণ সাধন, ন্যায়বিচার নিশ্চিতকরণ, শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষা, দেশ গঠন, সর্বোপরি রাষ্ট্রের লক্ষ্য বাস্তবায়নে সরকার অত্যাবশ্যক। তাই বলা যায়, সরকারই রাষ্ট্রের কর্ণধার। সরকার আইন বিভাগ (Legislature), শাসন বিভাগ (Executive) ও বিচার বিভাগ (Judiciary) সমন্বয়ে গঠিত একটি সংস্থা। সরকারের সব কার্যাবলি পরিচালিত হয় এই তিন বিভাগের মাধ্যমে।
গ্রিক দার্শনিক এরিস্টটল-এর সময় থেকেই সরকারের তিন বিভাগীয় নীতি চলে আসছে। এরিস্টটল সরকারের কার্যাবলিকে তিন ভাগে বিভক্ত করেছেন। যেমন- সিদ্ধান্তমূলক, শাসন সংক্রান্ত এবং বিচার সংক্রান্ত। এ তিন ধরনের কার্য সম্পাদনের জন্য সরকারের তিন প্রকার ক্ষমতাও আছে। এগুলো হলো- আইন বিষয়ক, শাসন বিষয়ক ও বিচার বিষয়ক ক্ষমতা।
এই তিন ধরনের ক্ষমতার ভিত্তিতে সরকারি কাজ সম্পাদনকারী বিভাগগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। যথা:
১. আইন বিভাগ (Legislature)
২. শাসন বিভাগ (Executive) এবং
৩. বিচার বিভাগ (Judiciary)।
আইনসভা আইন প্রণয়ন করে। শাসন বিভাগ আইনকে প্রয়োগ করে। বিচার বিভাগের দায়িত্ব হলো আইন লঙ্ঘনকারীকে শাস্তি দেওয়া। অন্যভাবে বলা যায়, আইন বিভাগ আইন প্রণয়ন করে। আইন প্রণয়নের পরেই শাসন বিভাগ সে আইনানুসারে দেশ শাসন করার জন্য অগ্রসর হতে পারে। শাসন করতে গিয়ে যদি কোনো জটিলতার সৃষ্টি হয় বা কেউ আইন ভঙ্গ করে, তাহলে বিচার বিভাগ এর রায় প্রদান করে। তাই আমরা দেখতে পাই যে, আইন বিভাগ সর্বপ্রথমে কাজ শুরু করে এবং সে অনুসারে শাসন ও বিচার বিভাগ অগ্রসর হয়। সরকারের কোনো বিভাগের দায়িত্ব এবং কার্যাবলি কোনোক্রমেই অন্যান্য বিভাগের দায়িত্ব ও কার্যাবলির তুলনায় কম গুরুত্বপূর্ণ নয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


