- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
গণতন্ত্রকে দু'ভাগে ভাগ করা হয়। যথা:
১. প্রত্যক্ষ (Direct Democracy) ও
২. পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র (Indirect or Representative Democracy) i
প্রত্যক্ষ গণতন্ত্রে নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যাবলিতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগররাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। কিন্তু আধুনিক রাষ্ট্র আয়তনে যেমন বিশাল, জনসংখ্যাও তেমনি বিপুল। সুতরাং প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র ভিত্তিক প্রত্যক্ষ গণতন্ত্র বর্তমানে অচল।
আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণের ভোটে সরকার গঠিত হয়। অর্থাৎ নাগরিকগণ পরোক্ষভাবে প্রতিনিধি প্রেরণ করে রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা শাসনকার্যে অংশগ্রহণ করে থাকে।
পরোক্ষ গণতন্ত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি (Methods of Direct Democracy in Indirect
Democracy) আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। নির্বাচিত গণপ্রতিনিধি ও সরকার যেন সবসময়ই জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে এজন্য পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রেও প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি কার্যকর হতে দেখা যায়।
এ পদ্ধতিগুলো হচ্ছে- (১) গণনির্দেশ, (২) গণউদ্যোগ, (৩) পদচ্যুতি এবং (৪) গণভোট
১. গণনির্দেশ (Referendum): গণনির্দেশ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে অন্যতম প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। সাংবিধানিক আইন বা সাধরণ আইন সংক্রান্ত কোনো পরিবর্তন বা সংশোধনের জন্য জনমত গ্রহণের প্রয়োজন দেখা দিতে পারে। একে বলা হয় গণনির্দেশ। সুইজারল্যান্ডের সংবিধানের কোনো আইন পরিবর্তন বা সংশোধনের জন্য গণনির্দেশ অবশ্যই গ্রহণ করতে হয়। এছাড়া সুইডেন, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম প্রভৃতি দেশে গণ-নির্দেশের ব্যবস্থা প্রচলিত রয়েছে।
২. গণউদ্যোগ (Initiative): আইন প্রণয়ন বা আইন সংশোধনের ক্ষেত্রে জনসাধারণ যে উদ্যোগ গ্রহণ করে তাকে গণউদ্যোগ বলে। আমেরিকার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে উনিশটি অঙ্গরাজ্যে এবং সুইজারল্যান্ডে এ ব্যবস্থার প্রচলন দেখা যায়।
৩. পদচ্যুতি (Recall): মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে জনপ্রতিনিধিকে আস্থাভঙ্গ কিংবা গণবিরোধী কাজে লিপ্ত হওয়ার জন্য অভিযুক্ত করার মাধ্যমে অপসারণ করার পদ্ধতিকে পদচ্যুতি বলে। দক্ষিণ আমেরিকার কয়েকটি রাষ্ট্রে পদচ্যুতির নিয়মপ্রচলিত রয়েছে।
৪. গণভোট (Plebiscite): সাধারণত সংবিধান সংক্রান্ত বিষয়ে জনমত যাচাইয়ের জন্য যখন ভোট গ্রহণ হয় তখন তাকে জনমত নির্ধারণ বা 'গণভোট' বলা হয়ে থাকে। ভারত বিভক্তির প্রাক্কালে ১৯৪৭ সালে আসামের সিলেট ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে কিনা সেজন্য গণভোট হয়েছিল। বাংলাদেশে ১৯৭৭ সালের ৩০ মে মেজর জেনারেল জিয়াউর রহমান 'গণভোট' করেন। এর উদ্দেশ্য ছিল তার প্রতি জনগণের আস্থা আছে কিনা তা যাচাই করা। বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনী আইনে রাষ্ট্রপতি সম্মতি দিবেন কিনা এ জন্য ১৯৯১ সালের ১৫ সেপ্টেম্বর 'গণভোট' অনুষ্ঠিত হয়।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


