- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
গণতন্ত্র বলতে জনগণের শাসনব্যবস্থাকে বোঝায়। গণতন্ত্র জনগণের কথা বলে। তাই এ ধরনের শাসনব্যবস্থার মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটে থাকে। নিম্নে গণতান্ত্রিক শাসনব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো:
১. বহুদলীয় ব্যবস্থা: গণতন্ত্র হলো বহুদলীয় শাসনব্যবস্থা। এ পদ্ধতিতে সরকারে একাধিক রাজনৈতিক দল থাকে। তাই বহুদলীয় ব্যবস্থা হলো আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের অন্যতম প্রয়োজনীয় দিক।
২. নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা গণতন্ত্রে নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থা বিরাজমান থাকে। কেননা গণতন্ত্রে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তন করা যায়। এখানে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন বা পরিবর্তন করা হয়।
৩. জনগণের সম্মতি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা জনগণের সম্মতির ওপর নির্ভরশীল। এ ব্যবস্থায় জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন বা পরিবর্তন করতে পারে। এ নির্ভরশীল। এ ব্যবস্থায়
৪. প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার গণতন্ত্রে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার একটি মূল্যবান রাজনৈতিক অধিকার। এ ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠিত হয়। ফলে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের প্রতিফলন ঘটে।
৫. সংবাদপত্রের স্বাধীনতা স্বাধীন সংবাদপত্র বা 'ফ্রি প্রেস' গণতন্ত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। সংবাদপত্রের স্বাধীন ভূমিকা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অপরিহার্য। কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্র জনগণ ও সরকার উভয়কে শিক্ষিত ও সচেতন করে তোলে।
৬. বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রে বিচার বিভাগ জনগণের জীবন, সম্পদ এবং সামাজিক ও রাজনৈতিক অধিকার সংরক্ষণ করে। এ জন্যই গণতান্ত্রিক শাসনব্যবস্থায়, স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা অত্যন্ত জরুরি। এর অভাবে গণতন্ত্র ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে।
৭. আইনের শাসন গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য আইনের শাসন। এখানে আইনের চোখে সকলেই সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ কারণে জাতি-ধর্ম-বর্ণ, ধনী-দরিদ্র নির্বিশেষে সবাইকে আইনের অনুশাসন মেনে চলতে হয়।
৮. দায়িত্বশীলতা: দায়িত্বশীলতা গণতন্ত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এ ব্যবস্থায় সরকার তাদের কাজের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণের নিকট দায়ী থাকে।
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
যে রাষ্ট্রে চরম ক্ষমতা রাজা বা রানির হাতে ন্যস্ত থাকে তাকে বলে-
অভিজাততন্ত্র
গণতন্ত্র
রাজতন্ত্র
জনতাতন্ত্র
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
নিচের কোনটি শাসন বিভাগের কাজ?
আইন প্রণয়ন ও সংশোধন
সংবিধান প্রণয়ন
সংবিধান সংশোধন
অধ্যাদেশ জারি
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
জনাব সফিক ও রহিমা দম্পতি চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তান শাফিনকে রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। শাফিনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার?
আইন বিভাগের
শাসন বিভাগের
বিচার বিভাগের
জেলা প্রশাসনের
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
সিনেট সদস্যদের দ্বারা
প্রতিনিধি সভার সদস্যদের দ্বারা
ইলেকট্ররাল কলেজের সদস্যদের দ্বারা
কংগ্রেসের সকল সদস্যদের দ্বারা
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীতে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা প্রবর্তিত হয়?
প্রথম সংশোধনীতে
দ্বিতীয় সংশোধনীতে
তৃতীয় সংশোধনীতে
চতুর্থ সংশোধনীতে
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভায় এক বিভাগ অপর বিভাগের সমালোচনায় ব্যস্ত থাকে। এটি কীসের প্রতিফলন?
প্রগতিবিরোধিতা
দায়িত্বহীনতা
দলীয় ভিত্তি
সংখ্যালঘুর প্রতিনিধিত্ব
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
বিচার বিভাগের স্বাধীনতার মূলকথা কী?
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বিচারকদের ন্যায়বিচার করার ক্ষমতা
দক্ষ, সাহসী ও যোগ্য লোকদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া
বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
বিচারকদের নিরপেক্ষতা
বিচারকদের দক্ষতা
বিচারকদের মর্যাদা
বিচারকদের পর্যাপ্ত বেতন ভাতা
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
এক কক্ষবিশিষ্ট
দ্বি-কক্ষবিশিষ্ট
তিন-কক্ষবিশিষ্ট
বহু কক্ষবিশিষ্ট
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
ন্যায়বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো-
সামরিক বাহিনী
আইন-শৃঙ্খলা বাহিনী
আইন বিভাগ
বিচার বিভাগ
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
"দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বলতে সেরূপ আইনসভাকে বোঝায় যার দুটি কক্ষ আছে। প্রথম কক্ষটিকে 'নিম্ন কক্ষ' এবং দ্বিতীয় কক্ষটিকে 'উচ্চ কক্ষ' বলা হয়।"- উক্তিটি কার?
হ্যারল্ড জে. লাস্কি
হেনরি মেইন
লর্ড ব্রাইস
লর্ড অ্যাকটন


