- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা
জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
সমষ্টিগত সম্পদ কীভাবে সংরক্ষণ করা যায়?
সমষ্টিগত সম্পদের মালিক রাষ্ট্র এবং জনগণ উভয়েই এবং এসব সম্পদ সংরক্ষণের নাগরিকদের যত্নশীল হতে হবে। সমষ্টিগত সম্পদের দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে যথাযথভাবে তার দায়িত্ব পালন করতে হবে। রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, বিদ্যালয়, গাড়ি, ট্রেন, জাহাজ, বিমান, বনাঞ্চল, জলাশয় প্রভৃতি সবই সমষ্টিগত সম্পদ। এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ না হলে তার প্রভাব জনগণের ওপরই পড়ে প্রত্যক্ষভাবে। তাই সমষ্টিগত সম্পদ সংরক্ষণে রাষ্ট্রের পাশাপাশি জনগণকেও বিশেষ যত্নশীল ও সহায়ক ভূমিকা পালন করতে হবে।
জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
উপযোগ বলতে বোঝায়-
মানুষের মোট চাহিদা
দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা
অভাবের মোট পরিমাণ
চাহিদা ও যোগানের সমষ্টি
নিজ বাড়ির আঙিনায় পুকুর খনন করলে কোন ধরনের সম্পদ সৃষ্টি করা হবে?
সমষ্টিগত
জাতীয়
ব্যক্তিগত
আন্তর্জাতিক
মালিকানার ওপর ভিত্তি করে 'কর্মদক্ষতা' কোন ধরনের সম্পদ?
জাতীয়
একান্ত ব্যক্তিগত
ব্যক্তিগত
সমষ্টিগত
তানভীরের কাজটি জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ?
ব্যক্তিগত
সমষ্টিগত
রাষ্ট্রীয়
আন্তর্জাতিক
উক্ত উদ্যোগটি গ্রহণের ফলে- i. জাতীয় সম্পদ রক্ষা পাবে ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে iii. কর্মসংস্থান সৃষ্টি করবে। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝাতে হলে কোনটি জানা আবশ্যক?
জনসংখ্যা বৃদ্ধির হার
সম্পদের উৎপাদন ও বণ্টন প্রক্রিয়া
সম্পদের পরিমাণ
প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা
প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে, তার কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে?
দুইটি
তিনটি
চারটি
পাঁচটি
নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা ইত্যাদি কী ধরনের সম্পদ?
একান্ত ব্যক্তিগত
জাতীয়
সমষ্টিগত
সম্পদ নয়


