- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা
জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ফিরে যান
উপযোগ বলতে কী বোঝায়?
উপযোগ বলতে কোনো দ্রব্য কর্তৃক মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়। যেমন- মানুষের বস্ত্রের প্রয়োজন বা অভাব আছে। শার্ট, প্যান্ট, শাড়ি প্রভৃতি দ্রব্যের এসব অভাব পূরণের ক্ষমতা আছে। এই ক্ষমতাই হলো উপযোগ। অর্থাৎ অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য কর্তৃক অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়।
জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ
উপযোগ বলতে বোঝায়-
মানুষের মোট চাহিদা
দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা
অভাবের মোট পরিমাণ
চাহিদা ও যোগানের সমষ্টি
নিজ বাড়ির আঙিনায় পুকুর খনন করলে কোন ধরনের সম্পদ সৃষ্টি করা হবে?
সমষ্টিগত
জাতীয়
ব্যক্তিগত
আন্তর্জাতিক
মালিকানার ওপর ভিত্তি করে 'কর্মদক্ষতা' কোন ধরনের সম্পদ?
জাতীয়
একান্ত ব্যক্তিগত
ব্যক্তিগত
সমষ্টিগত
তানভীরের কাজটি জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ?
ব্যক্তিগত
সমষ্টিগত
রাষ্ট্রীয়
আন্তর্জাতিক
উক্ত উদ্যোগটি গ্রহণের ফলে- i. জাতীয় সম্পদ রক্ষা পাবে ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে iii. কর্মসংস্থান সৃষ্টি করবে। নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝাতে হলে কোনটি জানা আবশ্যক?
জনসংখ্যা বৃদ্ধির হার
সম্পদের উৎপাদন ও বণ্টন প্রক্রিয়া
সম্পদের পরিমাণ
প্রাকৃতিক সম্পদের প্রাপ্যতা
প্রকৃত অর্থে কোনো বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে, তার কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে?
দুইটি
তিনটি
চারটি
পাঁচটি
নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা ইত্যাদি কী ধরনের সম্পদ?
একান্ত ব্যক্তিগত
জাতীয়
সমষ্টিগত
সম্পদ নয়


