Uddoyon
  • হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • প্রবন্ধ রচনা
প্রবন্ধ রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

ফিরে যান
সংবাদপত্র

সংবাদপত্র

অথবা, জ্ঞান বিকাশে সংবাদপত্রের ভূমিকা

ভূমিকা: জাতীয়, আন্তর্জাতিক এবং দৈনন্দিন জীবনের ঘটনাপ্রবাহের তথ্য নিয়ে যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয়, তার নাম সংবাদপত্র। মানুষের জানার আগ্রহ ও তথ্য সংগ্রহের প্রবণতা থেকে সংবাদপত্রের উৎপত্তি। মানবজীবনের নানা প্রয়োজন সাধনে এর স্থান খুবই গুরুত্বপূর্ণ।

সংবাদপত্রের সংক্ষিপ্ত ইতিহাস: প্রথম সংবাদপত্রের প্রচলন হয় চীন দেশে। এদেশে মুঘল আমলে শাসনকার্যের সুবিধার জন্য সংবাদ পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। সংবাদপত্র এদেশে প্রচলিত হয় ইংরেজ শাসনামলের শুরুতে। ছাপাখানার প্রসারের ফলে সংবাদপত্র প্রকাশ ও প্রচার সহজ হয়েছে। বাংলাদেশের তথা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র 'বেঙ্গল গেজেট'। তারপর ইন্ডিয়া গেজেট, ক্যালকাটা গেজেট, হরকরা ইত্যাদি পত্রিকা প্রকাশিত হয়েছিল। বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র 'দিগদর্শন'। ১৮১৮ সালের মে মাসে জে.সি. মার্শম্যানের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে সাপ্তাহিক 'সমাচার দর্পণ' প্রকাশিত হয়। রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক 'সম্বাদ কৌমুদী' প্রকাশ করেন ১৮২১ সালে। ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় সাপ্তাহিক 'সংবাদ প্রভাকর' দৈনিক পত্রিকায় পরিণত হয়।

সংবাদপত্রের প্রয়োজনীয়তা: বিভিন্ন গণসংযোগ মাধ্যমের মধ্যে সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমগ্র বিশ্বে কোথায় কী ঘটছে তা জানার জন্য মানুষের কৌতূহলের শেষ নেই। সংবাদপত্রের মাধ্যমে তা জানা যায়। এতে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে। সারা বিশ্বের মানুষের চিন্তাধারার সঙ্গে সংবাদপত্রের মাধ্যমে পরিচিত হওয়া যায়। আবার কোথায় কী আবিষ্কৃত হয়েছে তা জানা যায় সংবাদপত্রের মাধ্যমে। আশ্চর্য ঘটনা, আনন্দদায়ক সংবাদ, জ্ঞান-বিজ্ঞানের নানা কথা সংবাদপত্রে প্রচারিত হয়। সংবাদপত্রের মাধ্যমে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে অবহিত হওয়া যায়। নানা বিষয়ের আলোচনা এতে উপস্থাপিত হয়। সাহিত্য সম্পর্কে যেমন আলোচনা থাকে, তেমনি থাকে সামাজিক সমস্যা সম্পর্কে নানা ধরনের প্রবন্ধ নিবন্ধ। সংবাদপত্রে মানুষের চিন্তাচেতনার প্রতিফলন ঘটে।

সংবাদপত্রের প্রকার: সংবাদপত্র নানা প্রকারের হতে পারে। যেমন- দৈনিক, সাপ্তাহিক, অর্ধ-সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ইত্যাদি। আমাদের দেশের পত্রপত্রিকাগুলোর মধ্যে দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক প্রথম আলো, দৈনিক মানবজমিন, দৈনিক সংবাদ, দৈনিক সংগ্রাম, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক ইনকিলাব, বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়, সাপ্তাহিক বিচিত্রা, সাপ্তাহিক পূর্ণিমা, সাপ্তাহিক সোনার বাংলা, সাপ্তাহিক রোববার, পাক্ষিক স্বাগতম, মাসিক মদীনা, মাসিক আগমন; ত্রৈমাসিক নতুন দিগন্ত, প্রভৃতি উল্লেখযোগ্য।

শিক্ষা বিস্তারে সংবাদপত্র: সংবাদপত্রের মূল উদ্দেশ্য মানুষকে শিক্ষিত করে তোলা, সচেতন করে তোলা, তথ্য প্রকাশ করা ও বিশেষ করে জ্ঞানলাভে প্রণোদিত করা। উনিশ শতকের বাংলায় যে নবজাগরণের উদ্বোধন ঘটেছিল, তাতে বিরাট ভূমিকা ছিল সংবাদপত্রের। সংবাদপত্র পাঠ করেই মানুষ জানতে ও বুঝতে পেরেছিল, কেন দেশে নারীশিক্ষার প্রসার ঘটা উচিত, বাল্যবিবাহ সমাজে ও জীবনে কতখানি ক্ষতিকর, বিধবা বিবাহ কতখানি শাস্ত্রসম্মত, অন্ধ ধর্মচেতনা জ্ঞান ও শিক্ষার প্রসারকে কতখানি আবদ্ধ করে রাখে। বর্তমানে আমাদের সংবাদপত্রগুলোতে শিক্ষা বিভাগ চালু হয়েছে। এতে কিছুটা হলেও শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ছে।

জনমত গঠনে সংবাদপত্র: জনমত গঠনে সংবাদপত্রের অপরিমিত শক্তি আছে। বিভিন্ন গণমাধ্যমের মধ্যে জনমানসে সংবাদপত্রের শক্তি প্রভাব বিস্তারের ক্ষমতা যথেষ্ট। তবে সে শক্তি ও ক্ষমতা যাতে অপপ্রয়োগ না হতে পারে সেজন্য তাকে সংযত হতে হয়। রেডিও এবং টেলিভিশন যেখানে নানারকম নিয়ন্ত্রণের চাপে থাকে সেখানে একমাত্র সংবাদপত্রই বহুলাংশে স্বাধীন ও প্রকৃত জনমত প্রকাশ করতে সমর্থ।

সংবাদপত্রের অপকারিতা: সংবাদপত্রের অনেক উপকারিতা থাকলেও কিছু কিছু অপকারিতাও আছে। কখনো কখনো মিথ্যা, উদ্ভট খবর প্রচার করে পাঠককে বিভ্রান্ত করে থাকে। এতে মানুষ এবং দেশের ক্ষতি হয়। কোনো কোনো পত্রিকা। রাজনৈতিক দলের মুখপত্র হিসেবে বানোয়াট খবর প্রচার করে, এতে দেশ ও জনগণের উপকারের চেয়ে অপকার হয় বেশি।

উপসংহার: সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন, "আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি সরকারহীন সংবাদপত্র চাই, না সংবাদপত্রহীন সরকার চাই, আমি প্রথমটাই বরণ করে নেব।" সংবাদপত্র একটি দেশের উন্নতি, অবনতি বা জনমত গঠনের প্রধান হাতিয়ার।

আরো পড়ুন : 

প্রবন্ধ রচনা - অন্যান্য প্রশ্ন
বাংলাদেশের ষড়ঋতু
সময়ের মূল্য
স্বদেশপ্রেম
চরিত্র
অধ্যবসায়
শিষ্টাচার
নিয়মানুবর্তিতা
পিতামাতার প্রতি কর্তব্য
নৈতিক শিক্ষা ও মূল্যবোধ
সততা/সত্যবাদিতা
নাগরিক অধিকার ও কর্তব্য
মানবকল্যাণে বিজ্ঞান
কৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ
শিক্ষা বিস্তারে কম্পিউটার
চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান
আধুনিক শিক্ষায় ইন্টারনেট
বিদ্যুৎ ও আধুনিক জীবন
আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ
বিশ্ব যোগাযোগে ইন্টারনেটের ভূমিকা
জাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকা
কর্মমুখী শিক্ষা
ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য
পাঠাগারের প্রয়োজনীয়তা
নারীশিক্ষার গুরুত্ব
আমাদের বিদ্যালয়
তোমার প্রিয় শিক্ষক
মাদকাসক্তি ও তার প্রতিকার
তোমার প্রিয় খেলা
খেলাধুলার প্রয়োজনীয়তা
আমার প্রিয় খেলা: হা-ডু-ডু
একটি দিনলিপি
আমাদের গ্রাম
তোমার শৈশব স্মৃতি
তোমার জীবনের লক্ষ্য
তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা
আমার চারপাশের প্রকৃতি
সুন্দরবন
পরিবেশ দূষণ ও তার প্রতিকার
বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা
প্রাকৃতিক দুর্যোগ
বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য
ষড়ঋতুর বাংলাদেশ
বর্ষাকাল
একটি শীতের সকাল
একটি বর্ষণমুখর দিন
বাংলাদেশের নদনদী
বাংলাদেশের বন্যা
বসন্তকাল
একটি পূর্ণিমা রাত
কালবৈশাখীর রাত
বৃক্ষমেলা
নদীতীরে সূর্যাস্ত
ট্রেনে ভ্রমণ
দেশ ভ্রমণ
নৌকা ভ্রমণ
দেশভ্রমণে শিক্ষা ও আনন্দ
বনভোজন
চিড়িয়াখানায় একদিন
কুয়াকাটা সৈকতে একদিন
বাংলাদেশের কৃষক
শ্রমের মর্যাদা
বাংলাদেশের কুটির শিল্প
দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকার
বাংলাদেশের পোশাক শিল্প
বাংলাদেশের পর্যটন শিল্প
অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা
খাদ্যে ভেজাল
সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার
শিশুশ্রম
ধান
পাট
চা শিল্প
কী ধরনের বই আমার পড়তে ভালো লাগে
আমার প্রিয় কবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বই পড়ার আনন্দ
বাংলাদেশের পুরাকীর্তি
মুক্তিযুদ্ধ জাদুঘর
বাংলা নববর্ষ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
আমার প্রিয় ব্যক্তিত্ব
আমার মা
সংবাদপত্র
টেলিভিশন
আমার স্বপ্নের বাংলাদেশ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বিজয় দিবস
মুক্তিযুদ্ধের চেতনা
একুশে বইমেলা
বাংলাদেশের স্বাধীনতা দিবস
আমাদের জাতীয় পতাকা
শহিদ মিনার
যানজট
বাংলাদেশের পাখি
সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশ
বাংলাদেশের একটি দর্শনীয় স্থান
মেট্রোরেল প্রকল্প
মোবাইল ফোন
স্বপ্নের পদ্মা সেতু
করোনা ভাইরাস
ডেঙ্গু জ্বর ও তার প্রতিকার
ডিজিটাল বাংলাদেশ
কর্ণফুলী টানেল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ